Ad

২০২২ সালের সেরা ১০ সুন্দরী এশিয়ান নারীর তালিকা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
164543KalerKantho8
Durbin News

মানুষ মাত্রই সৌন্দর্য্যের পূজারি। সৌন্দর্যের প্রতি আকর্ষণ থেকেই প্রতি বছরে বিশ্বের সুন্দরীদের তালিকা প্রকাশ করা হয়। এরই ধারাবাহিকতায় ২০২২ সালের শীর্ষ ১০ এশিয়ান সুন্দরীর তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকায় শীর্ষে রয়েছেন তিউনিসিয়ান-ইসরায়েলি মডেল ইয়েল শেলবিয়া। গোঁড়া খ্রিস্টান পরিবারে জন্ম নেয়া এই মডেলের বাবা পেশায় কারখানার সুপারভাইজার এবং মা লাইব্রেরিয়ান।২১ বছর বয়সী সম্প্রতি বিখ্যাত “টিসি ক্যান্ডলার” ম্যাগাজিনের তালিকায় বিশ্বের সবচেয়ে সুন্দর মুখ হিসেবে ২১ বছর বয়সী এই সুন্দরি স্থান পেয়েছেন। এর আগে ২০১৮ সালে এই তালিকায় তিনি ছিলেন তৃতীয় অবস্থানে এবং ২০১৯ এ ছিলেন ২য় অবস্থানে। পেশায় মডেল হলেও এই সুন্দরী ২০২০ সালে যোগ দিয়েছেন ইজরায়েলের বিমানবাহিনীতে। এর পাশাপাশি বর্তমানে তিনি ইসরায়েলি টেলিভিশন সিরিজ “পালমাচ”-এ অভিনেত্রী হিসেবে কাজ করছেন।জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বিশ্বের সবচেয়ে সুন্দরী এশিয়ান নারীদের তালিকায় রয়েছেন ইয়েলের পরেই। কেবল সৌন্দর্য-ই নয়- অভিনয়েও ভীষণ দক্ষ দিপিকা। যার কারণে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের একজন তিনি। আকর্ষনীয় চেহারার কারণে বহুবার তিনি সুন্দরী নারীদের তালিকায় স্থান দখল করেছেন। ২০১৩ সালে “পিপল ম্যাগাজিন ইন্ডিয়া”র দ্বারা সবচেয়ে সুন্দরী নারী হিসেবেও নির্বাচিত হয়েছিলেন তিনি।সর্বকালের ক্লাসিক নায়িকা হিসেবে পরিচিত ঐশ্বরিয়া রাই বচ্চন রয়েছেন দিপিকার পরের অবস্থানে। সাবেক মিস ওয়ার্ল্ড এই অভিনেত্রী, চোখ ধাঁধানো রূপ, মার্জিত ব্যবহার এবং তীক্ষ্ণ বুদ্ধিমত্তার জন্য বেশ জনপ্রিয়। এছাড়া সবুজ চোখ এবং লাবণ্যময় ত্বক তাকে করে তুলেছে অনন্য।এশিয়ান সুন্দরীদের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছেন দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী ইম ইউনা। তিনি একাধারে কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী, অভিনেত্রী এবং মডেল। কোরিয়ার জনপ্রিয় গার্লস ব্যান্ডদল ‘গার্লস জেনারেশনের একজন সদস্য তিনি। পাচঁ বছরেরও বেশি সময় ধরে প্রশিক্ষণের পর তিনি এই ব্যন্ড দলের সদস্য হিসেবে ২০০৭ সালে আত্নপ্রকাশ করেন। এছাড়া তিনি বেশকিছু কোরিয়ান সিনেমা এবং টিভি সিরিজেও অভিনয় করেছেন।এশিয়ার পঞ্চম সুন্দরী নারী হিসেবে তালিকায় রয়েছেন ২৫ বছর বয়সী মডেল রাওয়ান বিন হুসাইন। কুয়েতে জন্মগ্রহণকারী ফিলিস্তিনি এই সুন্দরী তার শরীরের রূপান্তরের জন্য বেশ আলোচিত হয়েছিলেন। সৌন্দর্য এবং মডেলিং-এর জন্য বিখ্যাত এই সুন্দরীর ইনস্টাগ্রামে ফলোয়ার রয়েছে কয়েক মিলিয়ন। এছাড়াও দুবাইয়ের অন্যতম প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যম তারকা হিসেবেও তিনি বেশ জনপ্রিয়।তালিকায় রাওয়ানের পরের অবস্থানেই রয়েছেন তুর্কি সুন্দরী হ্যান্দে এরসেল। জনপ্রিয় তুর্কি টিভি শো “গুনেসিন কিজলারি”তে সেলিন ইলমাজ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নজরে আসেন। বর্তমানে ইন্সটাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ২৯ মিলিয়নেরও বেশি। যা তাকে ইনস্টাগ্রামে সর্বাধিক অনুসরণ করা এশিয়ান নারীদের মধ্যে একজনে পরিনত করেছে।দ্বিতীয় দক্ষিণ কোরিয়ান হিসেবে এই তালিকায় নাম লিখিয়েছেন কোরিয়ান জনপ্রিয় ব্যান্ডদল ব্ল্যাকপিংকের সদস্য লালিসা মনোবান। যিনি লিসা নামেই অধিক পরিচিত। এ বছরের সবচেয়ে সুন্দর মুখ এবং সবচেয়ে সুন্দর এশিয়ান নারী হিসেবে সপ্তম অবস্থানে রয়েছেন তিনি। তালিকায় লিসার পরেই রয়েছেন সেলেস্তে কর্টেসি নামের এক ফিলিপিয়ান মডেল, যিনি ২০২২ সালের মিস ইউনিভার্স ফিলিপাইনের বিজয়ী। ২৪ বছর বয়সী এই সুন্দরী নিজ সৌন্দর্য দিয়ে বিশ্বজুড়ে অনেক মানুষের মন জয় করেছেন।সুন্দরী এশিয়ান নারীর তালিকার নবম অবস্থানে রয়েছেন আরেক দক্ষিণ কোরিয়ান কন্ঠশীল্পি ন্যান্সি জুয়েল ম্যাকডোনি। তিনি “মোমোল্যান্ড” নামের দক্ষিণ কোরিয়ান গার্ল গ্রুপের সদস্য। ২১ বছর বয়সী ন্যান্সির জন্ম আমেরিকায়। তিনি একাধারে কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী, অভিনেত্রী এবং উপস্থাপিকা। এর আগেও তিনি “দ্য মোস্ট বিউটিফুল ফেসেস অব ২০২০”- নির্বাচিত হয়েছিলেন।বলিউড কুইন প্রিয়াঙ্কা চোপড়া রয়েছেন তালিকার দশম অবস্থানে। তিনি কেবল ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতেই নয়, হলিউড জুড়েও বেশ জনপ্রিয়। অভিনয়ের পাশাপাশি মডেলিং, গান ও ফিল্ম প্রোডাকশনেও তার বেশ দক্ষতা রয়েছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad