Ad

বিশ্বের সবচাইতে নিরাপদ গাড়ি টেসলা।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
images18-2
Durbin News

ইলেক্ট্রনিক গাড়ির বাজারে রাজত্ব করা কোম্পানি- টেসলা। তাদের তৈরি গাড়ি গুলোকে বলা হয় বিশ্বের সবচাইতে নিরাপদ গাড়ি।পরিবেশবান্ধব, Cool & Stylish গাড়ি গুলোতে পাওয়া যায় আরামদায়ক ড্রাইভিং এক্সপেরিয়েন্স। এছাড়াও, Safety বা নিরাপত্তার কারনে এগুলো ক্রেতাদের প্রথম পছন্দ।এ পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকারের "New Car Assessment Program" এ পরিক্ষিত সবগুলো যানবাহনের মধ্যে, টেসলার গাড়ি গুলোর সম্ভাব্য দূর্ঘটনায় ইঞ্জুরির হার সর্বনিম্ন।শুধু তাই নয়, Crash test এও টেসলার গাড়ি গুলো 5 স্টার রেটিং প্রাপ্ত। ইউরোপের New Car Assessment Program এ Highest Safety Score অর্জন করা গাড়ি টেসলার 'মডেল Y'।মজার ব্যাপার হচ্ছে, অটো পাইলট মুড অন করে ড্রাইভার ঘুমিয়ে পড়লেও টেসলার গাড়ি গুলোর দূর্ঘটনায় পড়ার সম্ভাবনা খুবই কম।গাড়ি গুলো এতো বেশি নিরাপদ হওয়ার পিছনে এগুলোর ডিজাইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।ইলেকট্রনিক গাড়ি হওয়ার সুবাদে টেসলার গাড়ি গুলোর সামনে কোনো ইঞ্জিন থাকে না। ইঞ্জিন বিহীন সামনের পুরো অংশটাই স্টীল এবং অ্যালুমিনিয়ামের তৈরি।যার কারনে বিপরীত দিক থেকে আসা কোনো গাড়ির সাথে ধাক্কা বা সংঘর্ষ হলে প্রথমে এই অংশটি মুড়িয়ে যায়। ফলে এটি পেরিয়ে গাড়ির ধাক্কা ড্রাইভার এবং যাত্রীদের কাছে আসার সম্ভাবনা খুবই কম থাকে।অন্যদিকে ধাক্কা লেগে গাড়ি গুলো গড়িয়ে যাওয়ার সম্ভাবনাও কম। কারন গাড়ির তলায় লাগানো ব্যাটারি প্যাক এবং বৈদ্যুতিক মোটর গুলোর কারনে এর মধ্যাকর্ষণ বল নিম্নমূখী থাকে।ফলে, গাড়ি গুলোর Roll-over Risk বা গড়িয়ে যাওয়ার ঝুঁকি থাকে মাত্র ৮ শতাংশ। এমনকি, পাশ থেকে উচ্চগতিতে ধাক্কা দিলেও ব্যাটারি প্যাকের ওজনের কারনে এটি আবার নিজের জায়গায় ফেরত আসে।মজার ব্যাপার হচ্ছে, এরপরও যদি কোনো ভাবে গাড়ি গুলো গড়িয়ে যায়, তাতেও খুব বেশি সমস্যা হবে না।কারন টেসলাতে রয়েছে বিশ্বের সবচাইতে টেকসই গাড়ির ছাদ। যা গাড়ি গুলোর নিজের ওজনের ৬ গুন পর্যন্ত চাপ সহ্য করতে পারে। দুটি হাতি অনায়াসে গাড়ি গুলোর ছাদের উপর দাঁড় করিয়ে রাখা যাবে।ফলে, গাড়ি গুলো গড়িয়ে পড়লে বা ভারী কোনো বস্তু এগুলোর উপর পতিত হলেও যাত্রীরা সবাই নিরাপদেই থাকবেন।গাড়ি গুলোর পুরো কাঠামোটিই হাই-গ্রেডের রেইনফোর্সড স্টীলের তৈরি। যা সংঘর্ষের সময় মুড়িয়ে না গিয়ে, যতটা সম্ভব শক্তি শোষণ করে নেয়।সেই সাথে গাড়ির ভিতরে থাকা এয়ারব্যাগ এবং জ্যামিতিক আসনবিন্যাস- সুরক্ষা ব্যবস্থাকে আরো উচ্চতর করে তুলে। সংঘর্ষের সময় এয়ারব্যাগ গুলো যাত্রীদের যেকোনো ধরনের আঘাত থেকে রক্ষা করে।ডিজাইনের পাশাপাশি দূর্ঘটনা প্রতিরোধে, গাড়ি গুলোতে ক্যামেরা, রাডার, আল্ট্রাসনিক সেন্সরসহ বিভিন্ন ধরনের সেফটি টেকনোলজি ব্যবহার করা হয়েছে।যেগুলো গাড়ির সামনে থাকা কোনো বস্তুকে চিহ্নিত করে সেই অনুযায়ী রিয়েক্ট করতে পারে। সেই সাথে ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেমের সাহায্যে গাড়ি গুলো নিজে থেকেই ব্রেক করতে পারে।যা অন্য কোনো গাড়ির সাথে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা প্রায় অসম্ভব করে তোলে। এছাড়াও টেসলা দূর্ঘটনা রোধে নিত্য নতুন বিভিন্ন প্রযুক্তি যোগ করছে।সেই সাথে গাড়ি তৈরির সময় কঠোর crash test এর মধ্য দিয়ে গাড়িগুলোর সুরক্ষা নিশ্চিত করা হয়।যদিও বিশ্বের কোনো গাড়িই শতভাগ নিরাপদ নয়, তবুও টেসলার গাড়ি গুলোর নিরাপত্তা সত্যিই অবাক করার মত।এমনকি, টেসলার গাড়ি নিয়ে আত্মহত্যা করতে গিয়ে ২৫০ ফুট উপর থেকে পড়েও বেঁচে যাওয়ার নজির রয়েছে।চলতি বছর যুক্তরাষ্ট্র প্রবাসী এক ভারতীয় নাগরিক আত্মহত্য করার উদ্দেশ্যে ২৫০ ফুট উপর diye গাড়ি চালিয়ে খাদে পড়ার চেষ্টা করেন। কিন্তু নিচে পড়লেও গাড়িতে থাকা সবাই বেঁচে যান।তবে প্রাণে বেঁচে গেলেও পরিবারের সদস্যরাও গাড়িতে থাকায়- পরবর্তীতে Attempt to murder এর অভিযোগে আইনি জটিলতায় পড়তে হয়েছে তাকে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad