Ad

যেসব সেরা ফোন পাওয়া যাবে মাত্র ১০ হাজার টাকায়।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
images
Durbin News

বর্তমান যুগে একটি উন্নত মানের স্মার্টফোন থাকা মানে, পুরো বিশ্ব নিজ হাতের মুঠোয় নিয়ে ঘুরা। তবে বাজেট স্বল্পতায় নামিদামি স্মার্টফোন কিনতে পারেন না অনেকেই।এই মুহূর্তে দেশের বাজারে মাত্র ১০ হাজার টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে সেরা কিছু ফোন। যার মধ্যে Samsung Galaxy A03 Core অন্যতম। ৬.৫ ইঞ্চির ডিসপ্লে, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ৮ মেগাপিক্সেল ক্যামেরার সহ দুর্ধর্ষ সব ফিচার্সে পরিপূর্ণ এই হ্যান্ডসেটটি।অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত এ ফোনে 2G, 3G এবং 4G নেটওয়ার্ক যুক্ত রয়েছে। ফোনটির ডিসপ্লেতেই সেলফি ক্যামেরার জন্য একটি ওয়াটারড্রপ-স্টাইল নচ দেওয়া হয়েছে। ৩২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের পাশাপাশি, একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লটও রয়েছে, যার সাহায্যে প্রয়োজন অনুযায়ী স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন গ্রাহকরা।ফোনটির ব্যাক প্যানেলের ঠিক নীচেই মিলবে স্যামসাং এর লোগো। কালো এবং নীল, এ দুটি কালার থেকে বেছে নেওয়া যাবে আকর্ষনীয় হ্যান্ডসেটটি। বর্তমানে দেশের বাজারে Samsung Galaxy A03 core এর দাম মাত্র ৯ হাজার ৬৯৯ টাকা।যারা কম বাজেটে অধিক ফিচার্স যুক্ত স্মার্টফোন খুঁজছেন, তাদের পছন্দের শীর্ষে রয়েছে Xiaomi Redmi 9A ফোনটি।শক্তিশালী চিপসেট এবং প্রিমিয়াম সব ফিচার সম্পন্ন স্মার্টফোনটিতে, দীর্ঘ সময় ব্যাকআপ পেতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং চার্জ করার জন্য ১০ ওয়াট এর ফাস্ট চার্জার।৬.৫৩ ইঞ্চির ডট ড্রপ ডিসপ্লের সাথে প্রত্যাশিত পারফরম্যান্স নিশ্চিত করবে ফোনটি। উন্নতমানের ছবি তুলতে ডিভাইসটির পেছনে ১৩ মেগাপিক্সেল এবং সেলফির জন্য সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এলইডি ফ্ল্যাশ এবং প্যানারোমার মত উন্নত সব ফিচার যুক্ত করা হয়েছে ক্যামেরা অপশনে। ছবির পাশাপাশি ধারণ করা যাবে ১০৮০ পিক্সেল ভিডিও। অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে পরিচালিত এ ফোনে, ২ জিবি র‍্যামের সঙ্গে দেওয়া হয়েছে ৩২ জিবি ROM.পাশাপাশি এতে আরও রয়েছে ডুয়েল ফোরজি সাপোর্ট সিম, ওয়াইফাই, ব্লুটুথ, ৩.৫ মিমি হেডফোন জ্যাক, ফেইস আনলকসহ নানান সব ফিচার।গ্রানাইট গ্রে, পিকক গ্রিন, স্কাই ব্লু, এই তিনটি কালার ভ্যারিয়েন্টে, Xiaomi Redmi 9A ফোনটি বাংলাদেশে পাওয়া যাবে মাত্র ৮ হাজার ৭৯৯ টাকায়। বাজারের সেরা ফোনগুলোর তালিকায় শুরুতেই রয়েছে ভিভোর ওয়াই সিরিজ। ১০ হাজার টাকা বাজেট থাকলেই পাওয়া যাবে Vivo Y02 নামক দুর্দান্ত স্মার্টফোনটি।মিনিমাল নচ টাচ স্ক্রিনের পাশাপাশি এই 4Gফোনটিতে রয়েছে ৬.৫১ ইঞ্চির HD+ Full View ডিসপ্লে। সেই সঙ্গে থাকছে আইপিএস টাচ স্ক্রিন ও মাল্টিটাচ ফিচার। অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত এই ফোনে, একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। ৮ মেগাপিক্সেলের মেইন রেয়ার ক্যামেরা সেনসর ছাড়াও, ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।২জিবি র‍্যাম এবং ৩২জিবি অনবোর্ড স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে।অর্কিড ব্লু এবং কসমিক গ্রে- এই দুই রঙে Vivo Y02 ফোনটির বর্তমান দাম ৯ হাজার ৯৯৯ টাকা।স্বল্প বাজেটে আরও একটি দুর্দান্ত ফিচারের স্মার্টফোন হচ্ছে Realme C30। সিংগেল ক্যামেরার এই ফোনে রয়েছে বিশাল ব্যাটারি ও স্টোরেজ।এতে দেওয়া হয়েছে লিথিয়াম পলিমার ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং সেই সঙ্গে ১০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।৬.৫ইঞ্চির এইচডি+ স্ক্রিন পাওয়া যাবে এতে। ফোনটির ফ্রন্টে স্থান পেয়েছে নচ ডিসপ্লে।Realme C30 এর মূল চমক হলো ইউএফএস ২.২ স্টোরেজ, যা এর আগে ১৫হাজার টাকার ফোনে পর্যন্ত পাওয়া যেতোনা। ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরার পাশাপাশি, সেলফি ক্যামেরা হিসেবে থাকছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই গো দ্বারা পরিচালিত এ ফোনে পাওয়া যাবে ২জিবি র‍্যাম ও ৩২জিবি স্টোরেজ। মেমোরি কার্ড ব্যবহার করে ১টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে। লেক ব্লু, ব্যাম্বো গ্রিন- এই দুই রঙে বেছে নেওয়া যাবে Realme C30। বর্তমানে দেশের বাজারে দুর্দান্ত এ স্মার্টফোনটির দাম ৯ হাজার ৯৯৯ টাকা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad