Ad

সাকিব, মাশরাফি ও মুশফিকের মাঝে শিক্ষাগত যোগ্যতায় কে এগিয়ে আছেন?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (8)
Durbin News

বাংলার ক্রিকেটের তিন উজ্জ্বল নাম সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মাশরাফি বিন মুর্তজা। মাঠ দাপিয়ে বেড়ানোর পাশাপাশি, শিক্ষাজীবনেও সফলতার ছাপ রেখেছেন তারা।সাকিব আল হাসান গ্র‍্যাজুয়েশন সম্পন্ন করেছেন, American International University of Bangladesh থেকে। অপরদিকে, বাকি দুইজনের সাথে জড়িয়ে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম।চিত্রা পাড়ের কৌশিক থেকে ক্রিকেট মাঠের মাশরাফি, সব জায়গাতেই দুর্দান্ত ক্যাপ্টেন ফ্যান্টাসটিক। শিক্ষাজীবনেও ছিলেন তুখোড় মেধাবী। তবে বই খাতার চেয়ে মাঠই বেশি টানতো তাকে। স্কুল পালিয়ে খেলতে যাওয়া ছিল নিত্যদিনের ঘটনা। কখনো আবার সুযোগ পেলে বন্ধুদের নিয়ে চলে যেতেন সিনেমা হলে।জন্ম জেলা নড়াইলেই কেটেছে, ম্যাশের শিক্ষাজীবনের প্রায় পুরোটা অংশ। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০০১ সালে এসএসসি পাস করেন তিনি।পরবর্তীতে উচ্চমাধ্যমিক লেভেল ভর্তি হোন নড়াইল ভিক্টোরিয়া কলেজে। এখান থেকে ২০০৩ সালে, HSC পরীক্ষায় উত্তীর্ণ হোন মাশরাফি বিন মর্তুজা। এরপর দর্শন শাস্ত্রে অনার্স কোর্সে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। দর্শন বিভাগের ৩১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি। কিন্তু ক্রিকেটের ব্যস্ততার কারণে তার একাডেমিক পড়াশুনা শেষ করা হয়নি।বাংলার অভদ্র ক্রিকেটার হিসেবে পরিচিত সাকিব আল হাসান। অন্যায় দেখলেই প্রতিবাদী হয়ে উঠেন তিনি। আম্পারের সাথে বিতর্কে জড়ান, ভেঙে ফেলেন স্ট্যাম্প, হুট করেই ঢুকে যান মাঠের ভেতরে। তবে, এখন খেলার মাঠে সাকিব স্ট্যাম্প ভাঙলেও, একসময় বিশ্বসেরা অলরাউন্ডারের ব্যাট ভেঙে ফেলতেন বাবা মাশরুর রেজা। কারন ছিল পড়াশোনা বাদ দিয়ে খেলতে যাওয়া।মেধাবী হলেও লেখাপড়া ভালো লাগতোনা সাকিব আল হাসানের। স্কুল বাদ দিয়ে ব্যাট বল হাতে ছুটে বেড়াতেন, এক মাঠ থেকে আরেক মাঠে। অথচ বাবা চাইতেন ছেলেকে ফুটবলার বানাবেন।প্রাথমিক পর্যায়ে বেশ কয়েকবার স্কুল পাল্টেছেন বাংলাদেশের সেরা তারকা। মাগুরা সরকারি উচ্চবিদ্যালয়ে পড়ার সময় সুযোগ পেয়ে যান বিকেএসপিতে।সেখান থেকেই শেষ করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পড়াশোনা। পরবর্তীতে ইংরেজিতে BA ডিগ্রি লাভ করেছেন, American International University of Bangladesh থেকে। ক্রিকেটের মতোই পড়াশোনা নিয়েও ব্যাপক সিরিয়াস ছিলেন মুশফিকুর রহিম। এ কারনেই হয়তো, বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত ক্রিকেটারের খ্যাতি অর্জন করতে পেরেছেন তিনি।মিস্টার ডিপেন্ডেবলের প্রাথমিক শিক্ষাজীবন কেটেছে বগুড়া জেলা স্কুলে। সেই সময়টাতে পড়াশোনার চেয়ে, খেলাধুলা নিয়েই বেশি মেতে থাকতেন তিনি। সুযোগ পেলেই স্কুল পালিয়ে চলে যেতেন খেলার মাঠে।এরপর বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠানে সুযোগ পেয়ে ভর্তি হোন সপ্তম শ্রেনিতে। এখান থেকেই মানবিক বিভাগ নিয়ে, সফলতার সাথে সম্পন্ন করেন স্কুল ও কলেজ পর্যায়ের পড়াশোনা। HSC তে জিপিএ-৫ পেয়ে মুশফিক চমকে দিয়েছিলেন সবাইকে। পরবর্তীতে ২০০৭ সালে এডিমশন নেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। ৩৬ তম ব্যাচের ছাত্র ছিলেন তিনি।খেলোয়াড়দের জন্য আলাদা কোটা থাকলেও, সেই সুবিধা গ্রহন করেননি মিস্টার ডিপেন্ডেবল।বরং নিজ যোগ্যতায় সরাসরি সেখানে পড়ার সুযোগ পেয়েছেন।তবে ইউনিভার্সিটি লাইফে খুব বেশি ক্লাস করতে হয়নি তাকে। বন্ধু ও শিক্ষকদের সহায়তায়, ক্রিকেটের পাশাপাশি এগিয়ে নিয়েছেন শিক্ষাজীবন। কৃতিত্বের সাথে স্নাতক শেষ করার পর, একই বিভাগ থেকে সম্পন্ন করেন স্নাতকোত্তর। উভয় পর্যায়েই প্রথম বিভাগ পেয়েছেন পরিশ্রমী এই ক্রিকেটার। নিজেকে এখানেই থামিয়ে রাখেননি মেধাবী মুশফিক। ব্যাট হাতে সেঞ্চুরি করার পর যেমন ডাবল সেঞ্চুরির দিকে পা বাড়ান, তেমনি মাস্টার্সের পর করছেন এম.ফিল। তাঁর গবেষণার বিষয় উপমহাদেশের ক্রিকেট ইতিহাস। এম.ফিলকে মুশফিক রূপ দিতে চান পিএইচডিতে। সফলভাবে গবেষণা শেষ করাই এখন তাঁর লক্ষ্য।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad