Ad

সিমেন্ট ছাড়া তাজমহল নির্মান হলো কিভাবে?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

সিমেন্ট ছাড়াই নির্মিত হয়েছে বিশ্বের অন্যতম আশ্চর্য স্থাপনা তাজমহল। কারণ আধুনিক সিমেন্ট আবিস্কার হয়েছে তাজমহল নির্মানের আরো ২০০ বছর পর। বর্তমানে সিমেন্ট ছাড়া সাধারন কোন বিল্ডিং নির্মানের কথা ভাবাও যায় না। অথচ আধুনিক সিমেন্টের ব্যবহার ছাড়া নির্মিত তাজমহল টিকে আছে প্রায় ৪০০ বছর ধরে।এ সময়ের মধ্যে বয়ে গেছে শত শত ঝড়, হয়েছে প্রলয়ঙ্করী ভুমিকম্প। কিন্তু সিমেন্ট ছাড়া নির্মিত তাজমহল এখনো টিকে আছে সগৌরবে। তাহলে কিভাবে তৈরি হলো বিশ্বের অন্যতম সুন্দর এই স্থাপনা? পাথরের উপর পাথর সাজিয়ে গড়ে উঠা এই প্রাসাদের পাথর গুলো জোড়া লাগানো হলো কিভাবে? কী এমন জিনিস ব্যবহার করা হয়েছিলো সিমেন্টের পরিবর্তে, যার ফলে শত শত বছর টিকে থাকার মতো এতোটা মজবুত স্থাপনায় পরিনত হয়েছে তাজমহল? এরকম প্রশ্ন মাথায় আসা খুব স্বাভাবিক। এ বিষয় নিয়েই সাজানো হয়েছে আজকের প্রতিবেদন। পৃথিবীর সপ্ত আশ্চর্জের অন্যতম স্থাপনা- তাজমহলের নির্মান কাজ শুরু হয়েছিলো ১৬৩২ সালে। প্রায় বিশ হাজার শ্রমিক ২২ বছর সময় ধরে নির্মান করেছিলেন আশ্চর্য এই নিদর্শন। শাহজাহানের স্বপ্নের এই প্রাসাদ নির্মাণে ব্যবহৃত হয়েছিলো বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আমদানি করা দামি দামি উপাদান। আর এসব কাজ তদারকি করেছিলেন পৃথিবীর সেরা সেরা স্থপতিবৃন্দ। তাজমহলের জন্য প্রায় ২৮ ধরণের রত্ন পাথর আমদানি করা হয়েছিলো বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে। এসব জিনিসপত্র আমদানি করতে ব্যবহার করা হয়েছিলো ১ হাজার হাতির বিশাল বহর। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এতোসব মূল্যবান পাথর দিয়ে নির্মিত তাজমহলে সিমেন্টের ব্যবহার হয়নি। কারণ তখন পর্যন্ত আধুনিক সিমেন্ট সম্পর্কে মানুষের জানা ছিলো না। তাজমহল নির্মানের আরো প্রায় ২০০ বছর পর আবিস্কার হয় আধুনিক সিমেন্ট। যা বর্তমানে নির্মান কাজের অন্যতম প্রধান উপাদান। ছোট বড় যেকোন স্থাপনার নির্মান কাজ সিমেন্ট ছাড়া ভাবাও যায় না। তবে সে সময় তাজমহল নির্মিত হয়েছিলো সিমেন্ট ছাড়াই। এবং এমন এক কৌশলে নির্মান করা হয়েছিলো তাজমহলের কাঠামো, যার স্থায়িত্ব হয়তো হাজার বছর ছাড়িয়ে যাবে। ইন্টারনেটের বিভিন্ন আর্টিকেল ঘেটে জানা গেছে, তাজমহলের সময় সিমেন্ট না থাকলেও বিকল্প কৌশল ব্যবহার করেছিলেন স্থপতিরা। তারা সিমেন্টের পরিবর্তে ব্যবহার করেছিলেন বিশেষ এক ধরণের পেস্ট। যা সিমেন্টের চেয়েও অধিক মজবুত। সরোজ নামের এই পেস্ট তৈরি করা হয় লাইমস্টোন এবং কাদামাটি দিয়ে। এতে আরো মেশানো হতো গুড়-বাতাসা, বেলের জুস, ডাল, চিনি, রজন, আঠা সহ নানা ধরণের আজব আজব পদার্থ। এতোকিছু দিয়ে তৈরি বিশেষ এই মিশ্রণের মাধ্যমে তৈরি হয়েছে তাজমহলের কাঠামো। যা টিকে আছে চারশো বছর ধরে। এতো দীর্ঘ সময়ে রোদ ঝড় বৃষ্টি বয়ে যাচ্ছে তাজমহলের উপর দিয়ে। এমনকি অনেক বার ভয়ংকর ভুমিকম্পেরও শিকার হয়েছে এই অঞ্চল। তবুও এখনো তাজমহল টিকে আছে সগৌরবে। স্থাপত্যবিদদের ধারণা, আরো কয়েকশ বছর অক্ষত থাকবে আশ্চর্য এই স্থাপনা। সম্রাট শাহজাহানের ভালোবাসার এই নিদর্শন পুর্ণতা পেয়েছিলো ১৬৫৩ সালে। তৎকালীন সময়ে এর আনুমানিক নির্মান ব্যয় ছিলো প্রায় ৩২ মিলিয়নের কাছাকাছি। তবে মুদ্রাস্ফীতি হিসাব করে বর্তমানে এই স্থপনার খরচ ধরা হয় এক বিলিয়ন ডলারের বেশি। যা দিয়ে অনায়াসে তৈরি করা যাবে বুর্জ খলিফার মতো বিশ্বের সর্বোচ্চ ভবন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad