Ad

১১ বছর বয়সেই কোটি কোটি টাকা আয় করছে এ কিশোরী!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

১১ বছর বয়সেই কোটি কোটি টাকার মালিক! ১৫ বছরে নেবেন অবসর! পিক্সি কার্টিস নামের বিস্ময়কর এই বালিকার বাড়ি অস্ট্রেলিয়ায়! কিশোর বয়সেই পিক্সি দুটো কোম্পানির মালিক বনে রীতিমতো হতবাক করে দিয়েছেন গোঁটা বিশ্বকে! বয়সে কাঁচা হলেও ব্যবসার হাত ভীষণ পাকা পিক্সির‍্য! দুটো কোম্পানিই সামাল দিচ্ছেন এই বালিকা! আয়ের দিক থেকে বিশ্বের অনেক বড় বড় কোম্পানির সিইওদের পিছনে ফেলে দিয়েছেন ছোট্ট এই কিশোরী।ব্যবসায়িক স্বভাবটা পেয়েছেন মা রক্সির কাছ থেকেই, কারণ রক্সি জাসেনকো নিজেও একজন সফল উদ্যোক্তা! এছাড়া তিনি সিডনির একটি প্রথম সারির জনসংযোগ সংস্থার সিইও।মেয়ের বয়স যখন ২ বছর তখন 'পিক্সিস বাওস' নামে একটি ব্যবসা শুরু করেন রক্সি। যেখানে ছোট বাচ্চাদের চুলের সাজসজ্জার জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করা হতো।পরবর্তীতে ২০১৪ সালে কোম্পানিটির দায়িত্ব নিজের হাতে তুলে নেন পিক্সি। এখান থেকেই তার ব্যাবসায়ীক জীবনের সূচনা ঘটে।এরপর মায়ের সহযোগিতায় একটু একটু করে সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে থাকেন পিক্সি। 'পিক্সিস বাওস'এ সফল হওয়ার পর আরো একটি কোম্পানি তৈরির পরিকল্পনার করেন পিক্সি।করোনা মহামারির সময়ে গৃহবন্দী অবস্থায় নতুন নতুন পরিকল্পনা করতে থাকতেন ব্যবসার জন্য। পরিকল্পনা অনুযায়ী ২০২১ সালের মার্চে পিক্সি নিজের দ্বিতীয় ব্যবসা শুরু করেন।এর নাম দেয়া হয় ‘পিক্সিস ফিজেটস’। এটি মূলত ছোট বাচ্চাদের খেলনা তৈরির ব্যবসা। পিক্সির ব্যাবসায়ীক পরিকল্পনা যে কতটা নিঁখুত ছিলো, তার প্রমাণ পাওয়া গেলো প্রথম দু'দিনেই। কেননা, এ দুই দিনেই তার সব খেলনাই বিক্রি হয়ে যায়! এক মাসে প্রায় ২ লাখ ডলারের খেলনা বিক্রি করেন পিক্সি। তবে লাভের অংক এতো বেশি দেখেও থেমে থাকেননি পিক্সি । এরপর ক্রেতাদের চাহিদা বুঝে আবারো নতুন নতুন সব সামগ্রী তৈরিতে মনোযোগ দিলেন। ব্যবসা আরও দ্রুত বাড়তে থাকে তাঁর। পিক্সির দুটো ব্যবসাই ‘পিক্সিস পিক্স’ নামে মূল সংস্থার আওতাধীন। মায়ের পরামর্শ আর সাহায্য নিয়ে পিক্সি বেশ হিসেবি মনোভাব নিয়েই ব্যবসা এগিয়ে নিচ্ছেন। মেয়ের কর্মদক্ষতা খুব মুগ্ধ করে রক্সিকেও। এত কম বয়সেই মেয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ায় ভীষণ খুশি তিনি।সংবাদ মাধ্যমকে তিনি জানান, ১৫ বছর বয়সেই ব্যবসা গুটিয়ে অবসর নিতে পারেন পিক্সি। তার এই ঘোষণা সাড়া ফেলে দিয়েছিলো নেটদুনিয়া এবং আন্তর্জাতিক মহলে।এতো অল্প বয়সে অবসর নেওয়ার মতো অদ্ভুত খবর বিশ্বের বড় বড় সংবাদপত্রের শিরোনামে জায়গা করে নিয়েছিলো।সংবাদমাধ্যমের কাছে রসিকতা করে পিক্সির মা বলেন, তার মেয়ে তার চেয়ে বেশি স্মার্ট। তিনি ১০০ বছর পর্যন্ত ব্যবসা করবেন আর পিক্সি ১৫ বছরেই অবসব নেবে।অস্ট্রেলিয়ার বাসিন্দা পিক্সি এখন সিডনির একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে। প্রাথমিক স্কুলের গণ্ডি পার করতে না করতেই তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন ডলারের ছড়াছড়ি।একজন উদ্যোক্তা হিসেবে পিক্সির এমন সাফল্য তাকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও জনপ্রিয় করে তুলেছে।বর্তমানে তার পরিবার একটি বিলাসবহুল বাড়িতে থাকে। ২০২২ সালের শুরুতেই ১ কোটি ৪১ লাখ টাকার একটি মার্সিডিজ গাড়ি কিনেছে তারা।গত বছরের আগষ্টে ১১ বছর পূর্ণ হয় পিক্সির। মেয়ের ১১ তম জন্মদিনের কয়েক হাজার ডলার খরচ করে পার্টির আয়োজন করেন রক্সি।এর জন্য অবশ্য সমালোচনার সম্মুখীনও হতে হয় তাকে। নেটিজেনদের অনেকেই বলেছেন, এটা কেবলই লোকদেখানো বিলাসিতা, যা পিক্সিকে ভবিষ্যতে অহংকারী আর উদ্বত করে তুলবে।অবশ্য রক্সি বলেছেন যে, মূলত পিক্সির ব্যবসার প্রচার এবং সাফল্যের উদযাপন করতেই এমন জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেন তিনি।রক্সি মনে করেন বিলাসবহুল জীবনের প্রতি আকর্ষণ থাকলেও তার মেয়ের মধ্যে ম্যাচুরিটি আছে। সে এখনো খুবই বিনয়ী আর দয়াসম্পন্ন একটা মেয়ে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad