Ad

বাজেটের মধ্যে আসছে ভিভোর আকর্ষণীয় হ্যান্ডসেট Vivo T2 5G

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
vivo-Y33s-thumb
Durbin News

বাজেটের মধ্যে আকর্ষণীয় একটি মোবাইল আনতে চলেছে ভিভো। Vivo T2 5G নামের ফোনটি , গত বছরের ফেব্রুয়ারিতে লঞ্চ হওয়া, Vivo T1এর উত্তরসূরি মডেল হবে বলে জানা গিয়েছে। ইতোমধ্যেই Google Play Console এর ডেটাবেস সাইটে স্পট করা হয়েছে হ্যান্ডসেটটিকে। উক্ত সাইট থেকে আসন্ন এই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা গিয়েছে। আকর্ষণীয় এই ফ্ল্যাগশিপ ফোনটিতে থাকবে, ৬ দশমিক ৬ ইঞ্চির ফুল HD প্লাস AMOLED ডিসপ্লে, যেটির রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্জ। ২,৪০০ বাই ১,০৮০ পিক্সেল রেজোলিউশন সম্পন্ন ডিসপ্লেটি, ব্যবহারকারীকে সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য দেবে। এছাড়াও এতে আলাদা ব্যাচ প্রয়োগ করা হতে পারে, যার ফলে বাইরের স্ক্রিন নানা রূপে বদলে যাবে৷৪৭০০ mAh ব্যাটারির সঙ্গে ফোনটিতে থাকতে পারে, ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, যার সাহায্যে খুব তাড়াতাড়ি ব্যাটারি ফুল চার্জ করা যাবে।ব্যাটারির মতো ক্যামেরাতেও দেয়া হয়েছে বাড়তি নজর। ইচ্ছা মতো ফটোগ্রাফি করা যাবে এই স্মার্টফোন দিয়ে। ছবি তোলার জন্য ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ। এরমধ্যে প্রাইমারি ক্যামেরায় পাওয়া যাবে ৬৪ মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে আছে একটি ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য এতে মিলবে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।দুর্দান্ত এ মডেলটি Snapdragon 865 চিপসেট দ্বারা চালিত হবে। ফোনটি ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট storage অফার করবে। অন্যান্য র‍্যাম এবং স্টোরেজের ভেরিয়েন্টেও লঞ্চ হতে পারে।কানেক্টিভিটির জন্য রয়েছে ফোরজি, ব্লুটুথ ৫.২, জিপিএস, ডুয়েল সিম ম্যানেজমেন্ট ও একটি ইউএসবি টাইপ সি পোর্ট। ফোনটিতে ব্যবহার হয়েছে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম।দুইটি কালার ভ্যারিয়েন্টে বাজারে আসতে পারে Vivo T2 5G। ব্ল্যাক ও মিন্ট কালারে গ্রাহকদের মাতিয়ে রাখবে আকর্ষণীয় এই হ্যান্ডসেটটি। ক্যামেরা সেটআপ, ব্যাটারি, চার্জিং ক্ষমতা, ডিসপ্লের আকার এবং সংযোগ বৈশিষ্ট্যগুলি ছাড়া, বাকি বৈশিষ্ট্য গুলো সম্পর্কে এখনও সেভাবে কিছু জানা যায়নি।তবে, আশা করা যায় অল্প কিছুদিনের মধ্যেই অনলাইনে ফোনটির বিষয়ে আরও তথ্য প্রকাশিত হবে। প্রযুক্তি বিশ্লেষকরা ধারণা করছেন, খুব শীঘ্রই বাজারে আসবে এ ফোনটি।একের পর এক দুর্দান্ত সব পণ্য আনছে চীনা স্মার্টফোন নির্মাতা সংস্থা ভিভো। অসাধারণ সফটওয়্যার এক্সপেরিয়েন্স ও নজর কাড়া ডিজাইনের পাশাপাশি, বাজেট ফ্রেন্ডলি হবার কারনে, গ্রাহকের মনে জায়গা করে নিয়েছে ভিভোর হ্যান্ডসেট সিরিজ গুলো।Vivo X90 সিরিজের গ্লোবাল লঞ্চ দিয়ে, ফেব্রুয়ারি মাস শুরু করেছে সংস্থাটি। আগামী সপ্তাহে Vivo V27 সিরিজটিও উন্মোচন করা হবে বলে জানা গেছে।এছাড়া বর্তমানে তাদের অনেকগুলি স্মার্টফোন বাজারে লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে, বেশ কিছু রিপোর্টে দাবি করা হয়েছে। বাংলাদেশের প্রিমিয়াম অ্যান্ড্রয়েড স্মার্টফোন মার্কেটেও, প্রচুর পরিমাণে বিক্রি হয় এ কোম্পানির ফোন। ভিন্ন ভিন্ন ফিচারের স্মার্টফোন বাজারে এনে, নিজেদের অবস্থান পাকাপোক্ত করে নিয়েছে সংস্থাটি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad