অন্যান্য


বিয়ের পর স্ত্রীকেও একবার দেখা হলো না মিলনের!


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০১ মার্চ ২০২৩, ১১:১১ পূর্বাহ্ন, বুধবার

বিয়ের পর স্ত্রীকেও একবার দেখা হলো না মিলনের!
আর্থিক সচ্ছলতা আনতে দীর্ঘ ১৩ বছর আগে আনিসুল হক মিলন (৩৫) দক্ষিণ আফ্রিকায় যান। সেখান থেকে মোবাইল ফোনের মাধ্যমে বাংলাদেশে তার এক আত্মীয়ের মেয়ের সঙ্গে গত ১৫ দিন আগে বিয়ে হয়েছিল। কিন্তু স্ত্রীকে দেখার আগেই দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি।


গত শুক্রবার সকাল ৯টার দিকে জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বুফুল এলাকায় একটি ট্যাক্সিকে লরি চাপা দিলে এ দুর্ঘটনায় ৫ জন নিহত হন। এ সময় আহত হন আরও দুজন।

এর মধ্যে আহত একজন সুস্থ হলেও চিকিৎসাধীন মারা যান আনিসুল হক মিলন। চার দিন চিকিৎসাধীন থেকে সোমবার বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়। 

নিহত আনিসুল হক মিলন ফেনী জেলার দাগনভূঞা উপজেলার মাতুভুইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রামানন্দপুর গ্রামের মাঝিবাড়ির বাহার মিয়ার ছেলে। তিন ভাইবোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন।

গতকাল মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় মিলনের জানাজা শেষে লাশ দেশে পাঠানো হয়। 
জানা গেছে, বাংলাদেশে গিয়ে জাঁকজমকভাবে বিবাহের অনুষ্ঠান করে নতুন স্ত্রীকে ঘরে তুলে নেবেন। কিন্তু এয়ারপোর্টে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তার। অবশেষে কফিনবন্দি হয়ে দেশে ফিরতে হচ্ছে মিলনকে।


জনপ্রিয়


অন্যান্য থেকে আরও পড়ুন

আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠিত

বাংলাদেশের বীমা খাতে নৈতিকতা, স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখা প্রতিষ্ঠানগুলোর স্বীকৃতি দিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আয়োজিত ‘IDRA Insurance Excellence Award 2025’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দারাজে শুরু হলো ২.২ গ্র্যান্ড রমজান বাজার

পবিত্র রমজানকে সামনে রেখে গ্রাহকদের সাশ্রয়ী ও ঝামেলাহীন কেনাকাটার অভিজ্ঞতা দিতে বাংলাদেশে শুরু হলো দারাজের বিশেষ ক্যাম্পেইন ‘২.২ গ্র্যান্ড রমজান বাজার’। আগামী ১ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মাসব্যাপী আয়োজন, যেখানে নিত্যপ্রয়োজনীয় প

ঐতিহ্যবাহী ফুড এন্ড কালচারাল ফেস্টিভ্যাল-২০২৪ এর বিশেষ আয়োজন রাঙ্গামাটিতে

০১লা ফেব্রুয়ারি ২০২৪ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

ইন্ট্রা ডিএস ফুটসালে টানা তৃতীয়বারে মতো চ্যাম্পিয়ন “ডিএস'২০ ব্যাচ”

এ নিয়ে তিনবারের আসরে টানা তিনবারেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো তাহসিন সাদাতের দল।