Ad

১ কেজি সবজির দাম ১ লাখ ১২ হাজার টাকা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (3)
Durbin News

এক কেজি সবজির দাম ১ লাখ ১২ হাজার টাকা! শুনে চমকে গেলেন? অবাক শুনালেও ‘হপ শুটস’ নামের এক প্রকারের সবজি আছে যেটির দাম অত্যন্ত আকাশচুম্বী। এক ধরনের থোকা থোকা ফুলবিশিষ্ট গাছের ডগা ‘হপ শুটস’। এটি যেমন বিশ্বের সবচেয়ে দামি সবজি, তেমনই এর পুষ্টিগুণও অনেক। এই গাছের ফুল, ফল, কাণ্ড, মূল- সবটাই ব্যবহৃত হয় ভিন্ন ভিন্ন ক্ষেত্রে। সাধারণ খাদ্য হিসাবে ব্যবহারের পাশাপাশি তা থেকে তৈরি হয় বিয়ার। অন্যদিকে, এর নির্যাস থেকে বানানো হয় ক্যান্সার, যক্ষ্মা, অনিদ্রা, মানসিক বিভিন্ন রোগের ওষুধ। হপ শুটসের দাম এত বেশি হওয়ার কারণ মূলত এটি উৎপাদন করতে কৃষকদের অত্যন্ত পরিশ্রম করতে হয়। এগুলো অভিন্ন সারিতে জন্মায় না এবং প্রতিটি ফসল তোলার সময় নিচু হয়ে ঝুঁকে ঝুঁকে তুলতে হয়। সেই সাথে ফুলগুলো এত ছোট যে এক ব্যাগ ভর্তি করতে শত শত ফুল তুলতে হয়। এই সবজিকে মনে করা হয় এক ধরনের ভেষজ ঔষধি, যার মধ্যে রয়েছে এসেনশিয়াল অয়েল, ভিটামিন ও খনিজ। এতে থাকা ভিটামিন ই, ভিটামিন বি-৬ ও ভিটামিন সি'তে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, যা শরীরের রোগ প্রতিরোধী ব্যবস্থাকে আরও সক্রিয় করে তোলে এবং রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা কমিয়ে আনে। সবজিটি দেখতে অনেকটা অ্যাসপারাগাসের মতো। খেতেও অনেকটা সে রকমই। অ্যাসপারাগাস যেভাবে রান্না করে খেতে হয় এই সবজিও সে ভাবেই খেতে পারবেন। এছাড়া এর আরও অনেক ব্যবহার রয়েছে।পুষ্টি বিশেষজ্ঞদের মতে, হপ শুটসে থাকা প্রাকৃতিক তেল ও খনিজগুলোর ত্বকের ওপর একটি অ্যান্টি-ইনফ্লেমেটরি প্রভাব রয়েছে এবং সারফেস ব্লাড ভেসেল কমাতে ব্যবহৃত হয়, যার ফলে ত্বকে লালচেভাব ও জ্বালাপোড়া কমাতেও সাহায্য করে। এছাড়াও কিছু গবেষণায় দেখা গেছে চুল ধুতে বিয়ার ব্যবহৃত হয় কারণ এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং হপস, যা চুল পড়া হ্রাস করে ও খুশকি কমায়। অনেকে পেশী ও শরীরের ব্যথা কমাতে হপস ব্যবহার করে। এটি শরীরের মেটাবলিজমকে ত্বরাণ্বিত করে এবং খাবার দ্রুত হজম হতে সাহায্য করে। কিছু গবেষণায় বলা হয়েছে, হপস সবজিতে প্রচুর এসেনশিয়াল অয়েল থাকায় এটি সুখকর নিদ্রায় সাহায্য করে। অন্যদিকে, এতে থাকা এসেনশিয়াল অয়েলে রয়েছে ব্যথা প্রশমনের মতো উপাদান; এবং এর সিডাটিভ ইফেক্ট নারীদের ঋতুস্রাবের ব্যথা কমাতে সাহায্য করে। সিডাটিভ গুণের কারণে এটি শরীরের পেশীগুলোকে আলগা করে এবং ব্যথা কমায়। হপ শুটস সাধারণত শীতপ্রধান অঞ্চলে জন্মায় এবং সর্বোত্তম বৃদ্ধির জন্য অন্তত ৫ থেকে ৬ সপ্তাহ হিমায়িত তাপমাত্রার প্রয়োজন পড়ে। তবে মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তারও কম তাপমাত্রায়ও হপ গাছ বেঁচে থাকতে পারে! সাধারণত, এ গাছের ফুল - হপ কোনস সহ নানা অ্যালকোহলযুক্ত পানীয় তৈরিতে ব্যবহৃত হয়।বৃটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুসারে, বেলজিয়াম ও হল্যান্ডে এক কেজি হপ শুটস কেনার জন্য গুণতে হয় ১০০০ ইউরোরও বেশি। যা বাংলাদেশী মুদ্রায় ১ লাখ ১২ হাজার টাকার কাছাকাছি।দামি এই সবজিটি যারা খেয়েছেন, তারা জানিয়েছেন, কাঁচা অবস্থায় এটা অনেকটা বিছুটি জাতীয় গাছের মতো! মুখে দেওয়ার পর মনে হলো এর ডাটাগুলো কষাটে এবং পাতাগুলো ঘাসের মতো; মুখে নিলে মুখ শুকিয়ে আসে। তবে রান্না করা অবস্থায় এর স্বাদের পরিবর্তন ঘটে। পাতাগুলো তখন কিছুটা বাধাকপির মতো রূপ নেয় এবং এক ধরনের হালকা কটু স্বাদ আসে। বাংলাদেশ কিংবা এশিয়ায় এর চাহিদা না থাকায় খুব একটা চাষ দেখা যায় না। ইউরোপ ও আমেরিকায় এর বহুল চাষ দেখা যায়।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad