Ad

বুর্জ খলিফাতে ছবি প্রদর্শন করতে কত টাকা লাগে?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
BD flag in Burj khalifa
Durbin News

জাতীয় সংগীতের সুরের সাথে আলোক ঝলমল করে উঠলো পুরো ভবন। সাথে লাল সবুজের জাতীয় পতাকা। গত ২৬ শে মার্চ বাংলাদেশের ৫২ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিশ্বের সব থেকে উঁচু ভবন বুর্জ খলিফাতে আলোকসজ্জা করা হয় বাংলাদেশের জাতীয় পতাকা দিয়ে, সাথে বাজানো হয় বাংলাদেশের জাতীয় সংগীতের সুর। সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা, ভবনটি বাংলাদেশের ৫২তম স্বাধীনতা ও জাতীয় দিবসে লাল সবুজ রঙে আলোকিত করা হয়।দুবাইয়ে অবস্থিত এই ভবনটি রবিবার বাংলাদেশের পতাকার রূপ নেয়। স্থানীয় সময় রাত ১১ টায় এক ফেসবুক ভিডিও বার্তাতে বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানায় বুর্জ খলিফা। শুভেচ্ছার পাশাপাশি বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধিও কামনা করে সংস্থাটি। দুই হাজার ৭১৬ ফুট উচ্চতার এই ভবনটি, এভাবে বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় দিবস ও গুরুত্বপূর্ণ বিষয়কে আলোকসজ্জার মাধ্যমে উপস্থাপন করে। এই আলোকসজ্জার মাধ্যমে তারা মূলত সেই দেশ বা বিষয়ের সাথে একাত্মতা পোষণ করে। জাতীয় দিবস ও গুরুত্বপূর্ণ বিষয় ছাড়াও কখনো কখনো বিভিন্ন দেশের বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান বা ব্যক্তি উদ্যোগে এমন আয়োজন করে থাকে। এখন প্রশ্ন আসে, এমন আলোকসজ্জা কি বিনামূল্যে করে এতো বড় ভবনে? উত্তর হলো, না। এমন আলোকসজ্জার জন্য আগে থেকে একটি বিশাল অংকের টাকা দিয়ে দিতে হয় নির্মাতা প্রতিষ্ঠানকে। ১৬৩ তলা এই ভবনে একটি বিজ্ঞাপন বা বার্তা দেওয়ার জন্য খরচ হয় আমিরাতি দিরহাম আড়াই লক্ষ দিরহাম থেকে প্রায় ১ মিলিয়ন আমিরাতি দিরহাম পর্যন্ত, যা বাংলাদেশী হিসেবে প্রায় ৭০ লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় তিন কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে। এই খরচের হিসাব নির্ধারণ করে Burj Khalifa By Emaar। তারা সময় এবং দিনের হিসাব করে এই টাকা নিয়ে থাকে। সাপ্তাহিক ছুটির দিনে এক পরিমাণ অর্থ এবং ছুটির দিন বাদে, সপ্তাহের অন্য দিন ভিন্ন পরিমাণ অর্থ নেয়। আর সময়ের হিসাবে এক থেকে তিন মিনিটের কোনো বিজ্ঞাপন বা বার্তা প্রদর্শনের জন্য, এর সম পরিমাণ অর্থ নেয় তারা। ছুটির দিন বাদে, এক থেকে তিন মিনিটের ভিডিও বার্তার জন্য আমিরাতি দিরহাম আড়াই লক্ষ দিরহাম নিয়ে থাকে। যা বাংলাদেশী টাকাতে প্রায় ৭০ লক্ষ টাকা। কিন্তু সপ্তাহের ছুটির দিনে এই অংক বেড়ে দাঁড়ায় সাড়ে তিন লক্ষ আমিরাতি দিরহাম, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১ কোটি টাকা । আবার বিশেষ উপলক্ষ্যে, সাপ্তাহিক ছুটির দিনে রাত ৮টা থেকে রাত ১০টার মধ্যে দুই থেকে তিন মিনিটের জন্য ব্যয় করতে হয় প্রায় ৫ লক্ষ দিরহাম থেকে ১ মিলিয়ন দিরহাম। পুরো প্রদর্শনগুলো পরিচালনা করে দুবাই-ভিত্তিক মার্কেটিং এজেন্সী ‘মুলেন লো মেনা’ এবং কমপক্ষে লাইভ হওয়ার চার সপ্তাহ আগে অর্থ সহ সকল কিছু জমা দিতে হয় তাদের কাছে। তারা আবার এটির মালিক ‘ইমার প্রপার্টিজ’ দ্বারা অনুমোদন করিয়ে নেয়। এই ভিডিও প্রচারের সময়, ডিসপ্লেতে মিউজিক যোগ করা যেতে পারে, সেক্ষেত্রে আলাদা কোনো অর্থ প্রদান করতে হয় না। যেহেতু এবারের বাংলাদেশের ৫২ তম স্বাধীনতা দিবস সাপ্তাহিক ছুটির দিনে পড়েনি, সেহেতু এই প্রদর্শনীর জন্য আড়াই লক্ষ আমিরাতি দিরহামের মতো খরচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০১৯ সালে বাংলাদেশের লাল সবুজের পতাকা প্রথম ভেসে উঠে বিশ্বের সবথেকে উঁচু ভবনে। এরপর থেকে প্রায় প্রতি বছর ই বাংলাদেশের বিশেষ বিশেষ দিনে এভাবে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়ে আসছে পৃথিবীর সব থেকে উঁচু এই ভবন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad