Ad

১০৫ বিয়ে করে বিশ্ব রেকর্ড করেছেন এই ব্যক্তি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

দেশে দেশে ১০৫ টি বিয়ে করে বিশ্ব রেকর্ড করেছেন এক ব্যক্তি। আমেরিকার ২৭ টি অঙ্গরাজ্য এবং বিশ্বের ১৪ টি ভিন্ন ভিন্ন দেশের নারীদের বিয়ে করেছেন তিনি। সম্প্রতি তাকে নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস। বিয়ের বিশ্ব রেকর্ড করা এই ব্যক্তির নাম 'ভিওভানি ভিগ্লিওটো'। দেশে বিদেশে ১০৫ টি বিয়ে করলেও তার কোন স্ত্রী অন্য বিয়ের কথা জানতো না। কারণ নিজের জাল পরিচয় ব্যবহার করে নারীদের সাথে ভাব জমাতেন তিনি। এরপর কারো সাথে দুই মাস, কারো সাথে একমাস সংসার করে পালিয়ে যেতেন এই ব্যক্তি। তার ১০৫ জন স্ত্রীর মধ্যে কারো সাথেই বিচ্ছেদ হয়নি। প্রত্যেক বার বিয়ের সময় আলাদা আলাদা পরিচয় ব্যবহার করতেন তিনি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, তার জিওভানি নামটিও আসল নয়। নিজের সর্বশেষ বিয়ের সময় এই নাম ব্যবহার করেছিলেন তিনি। শেষমেশ ধরা পড়লেও তার সত্যিকারের পরিচয় কেউ উদ্ধার করতে পারেনি। বহুবিবাহের জন্য আলোচিত এই ব্যক্তির জীবন বিশ্লেষণ করে দেখা যায়, ১৯৪৯ থেকে ১৯৮১ সালের মধ্যে লাগাতার বিয়ে করেছেন তিনি। এই সময়ের মধ্যেই বিয়ের পিড়িতে বসেছেন ১০৫ জন নারীর সাথে। অর্থাৎ মাত্র ৩২ বছর সময়ে বিয়ের সেঞ্চুরি করেছেন তিনি। যেখানে প্রতি সংসারের গড় স্থায়িত্ব মাত্র তিন মাস থেকে সামান্য বেশি। গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড জানিয়েছে, বিয়ে করা ছিল এই ব্যক্তির নেশা। সেজন্য দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় ছুটে যেতেন তিনি। এরপর বিভিন্ন মার্কেট কিংবা পার্কে গিয়ে ভাব জমাতেন স্থানীয় নারীদের সাথে। কথার জালে নারীদের ফাঁসাতে খুবই দক্ষ ছিলেন জিওভানি। কথায় কথায় ভাব জমিয়ে বন্ধুত্ব করতেন, আর সুযোগ পেলেই প্রস্তাব দিতেন বিয়ের জন্য। এ সময় নিজেকে ব্যবসায়ী কিংবা উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে জানাতেন, অফিসিয়াল কাজে সেই এলাকায় এসেছেন। এভাবে নারীদের ভুলিয়ে বিয়ে করতেন তিনি। তারপর কিছুদিন সংসার করে উধাও হয়ে যেতেন সেই নারীর সকল ধন সম্পদ নিয়ে। এক্ষেত্রে চমৎকার একটি কৌশল অবলম্বন করতেন জিওভানি। বিয়ের কিছুদিন পর তিনি স্ত্রীদের বলতেন, সবকিছু বিক্রি করে তার এলাকায় গিয়ে থাকতে। স্বামীর এমন কথায় খুব সহজেই রাজী হতেন নারীরা। নিজেদের বাড়িঘর বিক্রি করে টাকা পয়সা তুলে দিতেন জিওভানির হাতে। অনেক সময় সংসারের জিনিসপত্র ট্রাকে তুলে নিয়ে যেতেন জিওভানি। আর স্ত্রীদের হাতে তুলে দিতেন ট্রেনের টিকেট। পরে সকল জিনিসপত্র বিক্রি করে উধাও হয়ে যেতেন জিওভানি। অন্যদিকে স্ত্রীরা ট্রেনের মাধ্যমে নির্ধারিত জায়গায় যাওয়ার পর বুঝতেন, সবকিছু ছিলো সাজানো প্রতারণা। এরকম প্রতারণার খবর নিয়মিত পাওয়া যেতো পত্রিকায়। কিন্তু জিওভানি একাই সেসব কাণ্ড ঘটাচ্ছেন, সে কথা কেউ ভাবতে পারেনি। কারণ জিওভানি দেখতে ছিলেন খুবই সাধাসাধি এবং অভিজাত চেহারার। তাছাড়া প্রত্যেক বিয়ের আগে নিজের পরিচয় পালটে ফেলতেন তিনি। তাই আগের অপকর্মের কথা কেউ জানতে পারতো না। এভাবে ১০৫ টি বিয়ে করার পর ১৯৮১ সালে গ্রেফতার হন জিওভানি। সে সময় প্রতারিত হয়ে তার বিরোদ্ধে অভিযোগ করেছিলেন সর্বশেষ বিয়ে করা স্ত্রী। এরপরই একে একে বেরিয়ে আসে জিওভানির সকল অপকর্ম। আদলতে তার বিরোদ্ধে সাক্ষী দেন বেশ কিছু নারী। শেষ পর্যন্ত ৩৪ টি অভিযোগ প্রমাণিত হয় জিওভানির বিরোদ্ধে। আদালতের রায়ে ৩৪ বছরের জন্য কারাগারে পাঠানো হয় তাকে। তবে এতোদিন জেল খাটেননি জিওভানি, ১৯৯১ সালে জেলের মধ্যেই মৃত্যু বরণ করেন তিনি। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য নিয়ে অনুযায়ী, কোন বিচ্ছেদ ছাড়া সবচেয়ে বেশি বিয়ের রেকর্ড এই ব্যক্তির দখলে। মৃত্যুর আগে জিওভানি স্বীকার করতেন, নারীদের প্রতি দুর্বলতাই ছিলো তার একমাত্র অপরাধ।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad