রাজনীতি
গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমের গাড়ি ভাঙচুর

হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলা এবং মৌলভীবাজারে পুলিশের বাধার পর সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। হামলায় ইটপাটকেল নিক্ষেপে কয়েকটি গাড়ির কাচ ভেঙে যায়। এর মধ্যে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে এনসিপি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গোলাপগঞ্জে এ ঘটনা ঘটে। এনসিপির দাবি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন।
ফেসবুকে দেওয়া এক পোস্টে সারজিস আলম অভিযোগ করেন, ‘সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।’ তিনি আরও দাবি করেন, হামলাকারীরা চাপাতি, রড ও ইট ব্যবহার করে হামলা চালায়। এতে একটি গাড়ির তিনটি কাচ ভেঙে যায়।
এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম–এর ভেরিফায়েড ফেসবুক পেজে ভাঙচুর হওয়া একটি গাড়ির ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দাবি করা হয়, শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সিলেটে ফেরার পথে সারজিস আলমের গাড়িবহরে হামলা চালানো হয়েছে।
এনসিপির নেতাদের অভিযোগ, গোলাপগঞ্জে পৌঁছানোর পর আগে থেকেই ওত পেতে থাকা হামলাকারীরা তাদের বহরে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকটি গাড়ির কাচ ভেঙে যায় এবং এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এর আগে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলা এবং মৌলভীবাজারে পুলিশের বাধার পর বৃহস্পতিবার সিলেটে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা। দক্ষিণ সুরমার পারাইচক বাইপাস এলাকায় দলীয় নেতাকর্মীরা তাদের স্বাগত জানান। পরে তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন শেষে গোলাপগঞ্জে কর্মসূচিতে যোগ দিতে গেলে হামলার ঘটনা ঘটে বলে দলের পক্ষ থেকে জানানো হয়।
এনসিপির সিলেট জেলা শাখার নেতারা এ ঘটনাকে পূর্বপরিকল্পিত হামলা দাবি করে সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে যুবদল বা ছাত্রদলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছবেদ আলী জানান, ইটপাটকেল নিক্ষেপে কয়েকটি গাড়ির কাচ ভেঙেছে। তবে এনসিপির নেতারা নিরাপদে তাদের গন্তব্যে চলে গেছেন এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
জনপ্রিয়
রাজনীতি থেকে আরও পড়ুন
বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে রাখা শেখ হাসিনার কপি: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, দেশে নতুন করে ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে। তিনি বলেন, ‘বালুভর্তি ট্রাক দিয়ে রাস্তা ঘেরাও করে রাখা শেখ হাসিনার কপি।’ আন্দোলন দমনে পুরোনো কৌশল অনুসরণ না করে নতুন পথ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এনসিপির গাড়িবহরে হামলা: ছাত্রদল সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ করে ১০০ জনের বিরুদ্ধে মামলা
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও প্রায় ১০০ জনকে আসামি করা হয়েছে।

ট্রাক ফেলে সড়ক অবরোধ, পুলিশের একাধিক ব্যারিকেড পেরিয়ে বাহুবলে থামল এনসিপির নেতারা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের একাধিক ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জে প্রবেশের পর আবারও পুলিশের বাধার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। বুধবার বিকেল সোয়া ৫টার দিকে হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া এলাকায় পৌঁছালে তাঁদের গাড়িবহরের পথরোধ করে পুলিশ। সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত তাঁরা ঘটনাস্থলে সড়কে অবস্থান করছিলেন।

ইসির কাছে জামায়াতের ৯ দফা দাবি, সামসুল আলমের নিয়োগ বাতিলের আহ্বান
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. সামসুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য ঘোষণার প্রস্তাব পুনর্বিবেচনাসহ ৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।









