রাজনীতি


যে কারণে হঠাৎ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৮ এপ্রিল ২০২২, ১২:৪১ অপরাহ্ন, সোমবার

যে কারণে হঠাৎ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত

সপ্তাহখানেক আগেও কেউ টের পায় নি যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি এত দ্রুত গঠন করা হবে। গত ১২ এপ্রিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ছাত্রদলের নেতাদের মতবিনিময় হয়। এরপর থেকেই গুঞ্জন শুরু হয় এ বিষয় নিয়ে। কিন্তু কেন হঠাৎ করে সরাসরি ভোটে নির্বাচিত ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়া হলো এ বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা–সমালোচনা।


২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর গোপন ভোটে ফজলুর রহমান খোকনকে সংগঠনটির সভাপতি ও ইকবাল হোসেন শ্যামলকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। পরবর্তী বছরের ২২ ডিসেম্বর তারা ৬০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন। এরপর পূর্ণাঙ্গ কমিটি গঠন করার দাবি উঠলেও আড়াই বছরেও দায়িত্বে থাকা অবস্থায় তা করতে ব্যর্থ হন বিলুপ্ত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।


হঠাৎ কেন আগের কমিটি ভেঙে নতুন কমিটি দেওয়া হলো এ প্রশ্নের জবাবে বিএনপির একাধিক নীতিনির্ধারকরা জানান, ভোটে নির্বাচিত হলেও সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল দক্ষ নেতার পরিচয় দিতে ব্যর্থ হওয়ায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।


তারা আরও জানায়, সারা দেশের সাংগঠনিক জেলা শাখাসহ ইউনিট কমিটি গঠনে তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেয়েছেন দলের হাইকমান্ড। তবে সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে সদ্য বিলুপ্ত সাধারণ সম্পাদক শ্যামলের বিরুদ্ধে। কথিত তৃতীয় শক্তির সঙ্গে উত্তরায় কয়েকটি বৈঠকে তার অংশ নেওয়ার সুনির্দিষ্ট তথ্য মিলেছে।


এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে শ্যামলের একটি অডিও বক্তব্য ফাঁস হয়। তারপরই ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান ছাত্রদলের কমিটি বাতিলের সিদ্ধান্ত নেন।


নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানান, আগের কমিটির সভাপতি ফজলুর রহমান খোকনের বিরুদ্ধে কমিটি গঠনে বেশ কিছু অনিয়মের ছিল। তবে সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের বিরুদ্ধে যে অভিযোগ পাওয়া গেছে তা খুবই গুরুতর। 

 

তবে সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করে বলেন, উত্তরায় বৈঠক, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অডিও বক্তব্য এসব সত্য নয়। মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়েছে— এটিই স্বাভাবিক বিষয়। তবে স্বাভাবিকভাবেই যেকোন সংগঠনের পূর্বের কমিটি ভেঙে দেয়ার আগে নানা ধরনের অভিযোগ ওঠে, যার সঙ্গে বাস্তবের মিল থাকে না।

 

রোববার কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে সভাপতি এবং সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী ছাত্রদলের ‘সুপার ফাইভ’ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। শ্রাবণ আগের কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে ছিলেন। তার বাড়ি যশোর জেলায়; বাবা আওয়ামী লীগ নেতা। পরিবারের সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

 

আর নতুন সাধারণ সম্পাদক জুয়েল আগের কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। বাড়ি বরিশাল জেলায়। সংগঠনটির শীর্ষ এ দুই নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।


ঘোষিত সুপার ফাইভের অন্যরা হলেন— সিনিয়র সহসভাপতি রাশেদ ইকবাল খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব ও সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া।


নতুন কমিটির সিনিয়র সহসভাপতি রাশেদ পূর্ব কমিটির সহ-সাধারণ সম্পাদক ছিলেন, তার বাড়ি নরসিংদী জেলায়। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক, বাড়ি ময়মনসিংহে। আর সাংগঠনিক সম্পাদক ইয়াহিয়া ছিলেন আগের কমিটির সহসাধারণ সম্পাদক, বান্দরবন জেলায় তার গ্রামের বাড়ি।


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত কমিটি ঘোষণার বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ এপ্রিল ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সঙ্গে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় হয়। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সব নেতাদের সর্বসম্মতিক্রমে ছাত্রদলের গঠন-পুনর্গঠন বিষয়ে যাবতীয় ক্ষমতা সংগঠনের অভিভাবক তারেক রহমানের ওপর অর্পণ করা হয়। তারেক রহমান ছাত্রদলের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক কমিটি মনোনীত করেছেন।


এদিকে সংগঠনটির নেতাকর্মীরা জানান, এবারই প্রথম ছাত্রদলের কমিটি ঘোষণার পর কোনো বিদ্রোহ হয়নি। সব পক্ষের নেতাকর্মী নতুন কমিটিকে সাধুবাদ জানিয়েছেন। কমিটি ঘোষণার পর পরই সংগঠনের নেতাকর্মীরা বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে মিছিল-স্লোগানে মুখরিত করে তোলেন। এ সময়ে নতুন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।


নেতাকর্মীরা জানান, নতুন কমিটির দায়িত্বশীল সব নেতা অভিজ্ঞ, ত্যাগী, যোগ্য ও পরীক্ষিত। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের নিয়ে কমিটি গঠন করায় সংগঠনের গতি আরও বাড়বে। এবার ত্যাগীরা নতুন কমিটিতে জায়গা পাবে বলেও তারা আশা প্রকাশ করেন।


সম্পর্কিত

রাজধানীর খবর

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে একাধিক প্রার্থী থাকলেই কেবল ভোটগ্রহণের প্রয়োজন হবে। একক প্রার্থী হলে ভোট ছাড়াই তাকে নির্বাচিত ঘোষণা করা হবে।

গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন না দেখুক: নাহিদ ইসলাম

গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে ক্ষমতায় থাকার স্বপ্ন না দেখার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সংবিধান সংশোধনে সবার মতামত নেবে বিশেষ কমিটি

সংবিধান সংশোধনের লক্ষ্যে রাজনৈতিক দল, সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী, পেশাজীবীসহ সব অংশীজনের মতামত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। জুলাই জাতীয় সনদকে ভিত্তি করে একটি গ্রহণযোগ্য ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো সংশোধনী প্রস্তাব তৈরির লক্ষ্য নিয়ে কাজ করবে কমিটি।

বিভাগভিত্তিক লংমার্চের পরিকল্পনা ১১–দলীয় ঐক্যের

জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বিভাগভিত্তিক লংমার্চ কর্মসূচির পরিকল্পনা করছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য। চলতি মাসের শেষ দিকে ২৯ বা ৩০ আগস্ট থেকে এ কর্মসূচি শুরু করার প্রস্তাব এসেছে জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে।