Ad

সমর্থন জানিয়ে ব্যবসায়ীরা বললেন, শেখ হাসিনা সরকার বারবার দরকার

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
bussinessleader
Durbin News

বর্তমান সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন ব্যবসায়ী নেতারা।শনিবার (১৫ জুলাই) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ী সম্মেলনে তারা এ প্রত্যয় ব্যক্ত করেন।এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এফবিসিসিআই সভাপতি এতে সভাপতিত্ব করেন।ব্যবসায়ীদের পক্ষে থেকে এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেছেন, ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভবিষ্যতে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।মো. জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর উদ্দেশে তার বক্তব্যে বলেন, আপনি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটি ধরে রাখার জন্য আপনাকে প্রয়োজন। ব্যবসায়ীদের বিদ্যমান সমস্যাগুলো আপনার মাধ্যমে আমরা সমাধান করতে চাই। এ জন্য সব ব্যবসায়ী ঐক্যবদ্ধ হয়েছেন। তারা আগামীতে আপনার নেতৃত্বে বিদ্যমান সমস্যাগুলোকে সমাধান করতে চান।এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বলেন, দেশীয় শিল্পের বিকাশ, বাণিজ্য সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ অবকাঠামো উন্নয়নে প্রধানমন্ত্রী মেগা প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছেন। পরিবর্তনশীল বিশ্ব অর্থনীতির সঙ্গে আধুনিকতার উৎকর্ষে বদলে যাবে বাংলাদেশ। আমি মনে করি সরকার ও বেসরকারি খাতের সমন্বিত প্রচেষ্টায় আমরা একটি স্মার্ট বাংলাদেশ গড়তে সক্ষম হব। সে জন্য শেখ হাসিনার সরকার, বারবার দরকার।এফবিসিসিআইর সাবেক সভাপতি মাহবুবুর রহমান বলেন, আগামীতে আমাদের উন্নয়ন অব্যাহত রাখতে প্রয়োজন উৎপাদন সক্ষমতা বাড়ানো। এরজন্য শিল্প কৃষি সেবাখাতে অব্যাহত বিদ্যুৎ সরবরাহের নিরবিচ্ছিন্ন রাখার প্রচেষ্টা নিতে হবে। ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে ভবিষ্যতে আট লেন রাস্তা করে সমস্যার সমাধান করা যাবে না।চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, শেখ হাসিনার সরকার, বারবার দরকার। এর কোনো বিকল্প নাই। আমরা আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকবো।বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেন, আজকে শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনা। ব্যবসায়ীরা সবসময় চায় শান্তিপূর্ণভাবে ব্যবসা করি দেশকে এগিয়ে নিয়ে যেতে। একসময় আমরা দেখেছি আগুনসন্ত্রাস, আবার হরতাল-অবরোধ, আবার পদযাত্রা মিছিল।প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, মিটিং করুক, মিছিল করুক। জনজীবনকে বিপদগ্রস্ত করে কোনো রাজনীতি হতে পারে না। আমাদের রাজনীতির মূল লক্ষ্য এদেশের অর্থনীতি। এই দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন। গণতন্ত্র মানে এই না যে আপনি যা খুশি তাই করবেন। মানুষের জানমাল রক্ষা করতে হবে। মানুষের অর্থনৈতিক উন্নতি করতে হবে। আজকে বাংলাদেশ নাম এলেই বলে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। একসময় বঙ্গবন্ধুর বাংলাদেশ বলত, এখন বঙ্গবন্ধু প্লাস শেখ হাসিনার বাংলাদেশ বলে।এক-এগারোর সময় ব্যবসায়ীদের ওপর অত্যাচারের কথা তুলে ধরে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার মানে আবার এক-এগারোর সরকার। এই স্বপ্ন যদি কেউ দেখে আমার মনে হয় আমাদের এই ব্যবসায়ীরা যথেষ্ট, এটাকে কীভাবে প্রতিহত করতে হবে। সেই স্বপ্ন দেখে আর কারও লাভ নাই। এই ষড়যন্ত্র হচ্ছে, আবার তত্ত্বাবধায়কের নামে এক-এগারোর সরকার নিয়ে আসবে এবং যত বিত্তশালী সমাজে প্রতিষ্ঠিত স্থানে গেছেন, তাদের ওপর জুলুম অত্যাচার হবে। আমাদের যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান উনি জেলে ছিলেন, আমাদের এডভাইরজার সালমান সাহেব উনি জেলে ছিলেন। তাই এইসব ষড়যন্ত্র রুখতে হবে। কারণ প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা দিচ্ছেন সে অনুযায়ী যদি আমরা এগিয়ে যাই এ দেশে গরীব বলতে কোন শব্দ থাকবে না।তিনি আরও বলেন, আমরা আছি, আজীবন আপনার সঙ্গে থাকব। আমৃত্যু আমরা আপনার সঙ্গে থাকব। কারণ আপনার ব্যতিক্রম শুধু আপনি। আজ সারা দুনিয়ার চমক শেখ হাসিনা। শেখ হাসিনা সারা দুনিয়াকে আকৃষ্ট করতে পারে।সম্মেলনে আরও বক্তব্য রাখেন— ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএবির) সভাপতি নজরুল ইসলাম মজুমদার,ব্যবসায়ী নেতা কাজী আকরাম উদ্দিন আহমদ, ইউসুফ আবদুল্লাহ হারুন, হা-মীম গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান এ কে আজাদ, সেলিম ওসমান,নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমেদ, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম, বিজিএমএই’র সভাপতি ফারুক হাসান, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফআইসিসিআই) সভাপতি নাসের এজাজ বিজয়, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, এফবিসিসিআই’র সাবেক সভাপতি মীর নাসির হোসেন, এইচএসবিসি ব্যাংকের সিইও মাহবুবুর রহমান, মোহাম্মদ আলী, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সহসভাপতি ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়্যারম্যান আবদুল মুক্তাদির, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি সামির সাত্তার, সাইফুল ইসলাম, ব্যবসায়ী নেত্রী সেলিনা মেরী, নিহাদ কবির, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী, আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন,বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি রাসেল টি আহমেদসহ অনেকে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad