রাজনীতি
ওবায়দুল কাদেরের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বড়রাজাপুর গ্রামের বসুরহাট-দাগনভূঞা সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় যাওয়ার সময় সন্ত্রাসীরা রাস্তার ওপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এসময় বিকট শব্দ শুনে আশপাশের লোকজন বের হয়ে কাউকে দেখতে পায়নি বলে জানায় তারা । তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগেও বেশ কয়েকবার এ বাড়ির সামনের সড়কে ককটেল বিস্ফোরণসহ গুলি বর্ষণের অভিযোগ ওঠে।
একই বাড়িতে বসবাস করেন সেতুমন্ত্রীর ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে এখন দেশের পথে রয়েছেন।
জনপ্রিয়
রাজনীতি থেকে আরও পড়ুন
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে একাধিক প্রার্থী থাকলেই কেবল ভোটগ্রহণের প্রয়োজন হবে। একক প্রার্থী হলে ভোট ছাড়াই তাকে নির্বাচিত ঘোষণা করা হবে।

গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন না দেখুক: নাহিদ ইসলাম
গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে ক্ষমতায় থাকার স্বপ্ন না দেখার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সংবিধান সংশোধনে সবার মতামত নেবে বিশেষ কমিটি
সংবিধান সংশোধনের লক্ষ্যে রাজনৈতিক দল, সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী, পেশাজীবীসহ সব অংশীজনের মতামত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। জুলাই জাতীয় সনদকে ভিত্তি করে একটি গ্রহণযোগ্য ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো সংশোধনী প্রস্তাব তৈরির লক্ষ্য নিয়ে কাজ করবে কমিটি।

বিভাগভিত্তিক লংমার্চের পরিকল্পনা ১১–দলীয় ঐক্যের
জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বিভাগভিত্তিক লংমার্চ কর্মসূচির পরিকল্পনা করছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য। চলতি মাসের শেষ দিকে ২৯ বা ৩০ আগস্ট থেকে এ কর্মসূচি শুরু করার প্রস্তাব এসেছে জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে।

.jpg)


