রাজনীতি
জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে—অভিযোগ আমিনুল হকের, অনুপ্রবেশকারীদের হুঁশিয়ার করলেন হাজী মো:আরমান সোহেল
শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ডে “জুলাই-আগস্ট গণআন্দোলনের শহীদদের স্মরণে” আয়োজিত এক শান্তিপূর্ণ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশের প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
আমিনুল হক বলেন, “দেশবাসী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে আশাবাদী। কিন্তু এরই মধ্যে বিএনপিকে বাইরে রাখার অপচেষ্টা শুরু হয়েছে। আমরা একটি গ্রহণযোগ্য ও নির্দলীয় নির্বাচনের দাবি জানাচ্ছি, যেখানে জনগণ তাদের প্রতিনিধি নিজেরা বেছে নিতে পারবে।”
তিনি আরও বলেন, “স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও আজও আমাদের রক্ত দিতে হচ্ছে গণতন্ত্রের দাবিতে। বিএনপি রক্তপাতের রাজনীতি চায় না। আমরা চাই একটি বাস্তব ভিত্তিক গণতন্ত্র, যেখানে জনগণের মতামতের পূর্ণ প্রতিফলন থাকবে।”
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে আমিনুল হক বলেন, “এক সময় সাংবাদিকদের মুখে তালা পরানো হয়েছিল। আজ তারা কিছুটা মুক্তভাবে কথা বলতে পারছেন। বিএনপি বিশ্বাস করে, ভবিষ্যতেও সত্য প্রকাশে গণমাধ্যম বাধাহীন থাকবে।”
৬ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ আরমান সোহেল বলেন, “বিএনপি একটি নীতিনিষ্ঠ দল, এখানে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা মাদককারবারির জায়গা হবে না। কিছু লোক সুযোগ নিয়ে দলে ঢুকে দলের ভাবমূর্তি নষ্ট করছে—তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।”
তিনি আরও বলেন, “জনগণের আস্থা ফেরাতে হলে প্রথমেই নিজেদের ভেতরের শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। দলে কোনোভাবেই অপরাধীদের সহ্য করা হবে না।”
পল্লবী থানা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল বাশার টিটু বলেন, আমাদের যুব সমাজকে রক্ষা করতে মাদক থেকে দুরে থাকতে হবে এবং মাদক যাতে সমাজ ধ্বংস করতে না পারে সেদিকে সজাগ দৃস্টি আমাদের থাকবে। এবং আরমান সোহেলের নেতৃত্বে আমরা মিরপুর ৭ চলন্তিকা থেকে মাদকের বিচ উপরে ফেলেছি এবং ভবিষ্যতে আমরা যুব সমাজ এবং ছাএ জনতাকে নিয়ে নতুন বাংলাদেশ গড়বো।
অনুষ্ঠান শেষে একটি মৌন মিছিল বের করা হয়, যা মিরপুর ১১ ও ১০ নম্বর হয়ে কাজীপাড়া ঘুরে শেওড়াপাড়ায় গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহীন, যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সভাপতি মো. নাছির উদ্দীন, সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, মোস্তফা জামান, আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, রাজ্জাক, আকতার হোসেন, আতাউর রহমান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, কফিল উদ্দিন আহমেদ, আফাজ উদ্দিন, হাজী ইউসুফ, তহিরুল ইসলাম তুহিন, মাহাবুব আলম মন্টু, কামাল জামান মোল্লা, এসএ সিদ্দিক সাজু সহ মহানগর উত্তর বিএনপির ২৬টি থানা ও ৭১টি ওয়ার্ডের নেতাকর্মীরা।
সম্পর্কিত
জনপ্রিয়
রাজনীতি থেকে আরও পড়ুন
সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে এগিয়ে যারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর সংরক্ষিত নারী আসনকে ঘিরে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, সাধারণ আসনে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের ভাগে ৫০টির মধ্যে ৩৭টি সংরক্ষিত নারী আসন আসতে পারে। নির্বাচন কমিশন রমজান মাসের মধ্যেই এ নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা করছে।
.jpg)
নির্বাচনের পর অন্তত ১৫ জেলায় খুলেছে আওয়ামী লীগ কার্যালয়, বাড়ছে রাজনৈতিক আলোচনা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বন্ধ থাকা কার্যালয়গুলো পুনরায় খোলার উদ্যোগ দেখা যাচ্ছে। প্রায় দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা এসব কার্যালয় খুলে দিচ্ছেন দলটির নেতাকর্মীরা। এ পর্যন্ত অন্তত ১৫টি জেলায় এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
.jpg)
পুরোনো স্বৈরাচার থেকে শিক্ষা না নিলে একই পরিণতি হবে: এনসিপি
টেলিভিশন সাংবাদিকদের শোকজ নোটিশ প্রদান এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর এমডি মাহবুব মোর্শেদকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে পুরোনো স্বৈরাচারের পরিণতি থেকে শিক্ষা না নিলে নতুন স্বৈরাচারকেও একই পরিণতি বরণ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দলটি।
.jpg)
খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও ‘বিস্ময়’
সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা ড. খলিলুর রহমানকে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। তার এ নিয়োগে খোদ বিএনপির নেতাকর্মীদের মধ্যেই বিস্ময় ও অস্বস্তি দেখা দিয়েছে। বিরোধী দলও বিষয়টি নিয়ে সমালোচনা করেছে।
.jpg)
.jpg)
.jpg)


.webp)
.jpg)
.jpg)