রাজনীতি
জামায়াত আমির জাপানে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাত দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
শনিবার (২ মে) রাত ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি জাপানের উদ্দেশে রওনা হন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এই সফরে তার সঙ্গে রয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, সাত দিনের এই সফরে জাপানে অবস্থানকালে ডা. শফিকুর রহমান বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও মহলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।
দলীয় সূত্র বলছে, এ সফরকে তারা গুরুত্বের সঙ্গে দেখছে। জাপানের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
সফর শেষে আগামী ৯ মে ডা. শফিকুর রহমানের ঢাকায় ফেরার কথা রয়েছে।
জনপ্রিয়
রাজনীতি থেকে আরও পড়ুন
বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে রাখা শেখ হাসিনার কপি: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, দেশে নতুন করে ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে। তিনি বলেন, ‘বালুভর্তি ট্রাক দিয়ে রাস্তা ঘেরাও করে রাখা শেখ হাসিনার কপি।’ আন্দোলন দমনে পুরোনো কৌশল অনুসরণ না করে নতুন পথ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এনসিপির গাড়িবহরে হামলা: ছাত্রদল সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ করে ১০০ জনের বিরুদ্ধে মামলা
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও প্রায় ১০০ জনকে আসামি করা হয়েছে।

গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমের গাড়ি ভাঙচুর
হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলা এবং মৌলভীবাজারে পুলিশের বাধার পর সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। হামলায় ইটপাটকেল নিক্ষেপে কয়েকটি গাড়ির কাচ ভেঙে যায়। এর মধ্যে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে এনসিপি।

ট্রাক ফেলে সড়ক অবরোধ, পুলিশের একাধিক ব্যারিকেড পেরিয়ে বাহুবলে থামল এনসিপির নেতারা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের একাধিক ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জে প্রবেশের পর আবারও পুলিশের বাধার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। বুধবার বিকেল সোয়া ৫টার দিকে হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া এলাকায় পৌঁছালে তাঁদের গাড়িবহরের পথরোধ করে পুলিশ। সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত তাঁরা ঘটনাস্থলে সড়কে অবস্থান করছিলেন।









