
আজ পবিত্র জুমাতুল বিদা। জুমাতুল বিদা মানে হলো রমজানের শেষ শুক্রবার বা শেষ জুম্মা। দিনটি মুসলিম বিশ্বে জুমাতুল বিদা নামে পরিচিত। ১৪৪৩ হিজরির শেষ জুম্মা আজ।
মুসলিম উম্মাহর কাছে এটি একটি পবিত্র দিন। ইসলাম ধর্মাবলম্বীরা দিনে জুম্মার নামাজে আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করেন, ইবাদত-বন্দেগি করেন।
জুমা নামাজ শেষে মসজিদে মসজিদে মুসল্লিরা বিশেষ দোয়া করে থাকেন। এছাড়া বিভিন্ন আমল ও নফল ইবাদতের মধ্যদিয়ে দিনটি পালন করা হয়। জুম্মার নামাজ শেষে মহান আল্লাহ তায়ালার দরবারে মুসলমানরা ক্ষমা ও রহমত কামনা করেন।
নামাজ শেষে মহামারি করোনাভাইরাস থেকে মুক্তিসহ বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া চেয়ে আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হবে।
বিশ্বনবীর হযরত মুহাম্মদ (সা.) শেষ শুক্রবার জুম্মার নামাজের পর বিশেষ ইবাদত করতেন। তার উম্মতরা এরই ধারাবাহিকতায় এই দিনে বাদ জুম্মা নফল নামাজ আদায় করেন ও বিশেষ মোনাজাত করেন।
এছাড়া এই দিনটিতে বিভিন্ন আমল ও নফল ইবাদতের মধ্য দিয়ে দিনটি পালন করে থাকে। জুম্মার নামাজ শেষে মহান আল্লাহ তায়ালার দরবারে মুসলমানরা ক্ষমা ও রহমত কামনা করেন।


