পবিত্র রমজান মাসে সাধারণত মুসলিমরা ২৯ বা ৩০ দিন রোজা রাখেন। তবে বিশেষ বছরগুলিতে চন্দ্র ও গ্রেগরিয়ান বর্ষপঞ্জির পার্থক্যের কারণে রোজার সংখ্যা বৃদ্ধি পেতে পারে। ২০৩০ সালে এমন ঘটনা ঘটবে, যেহেতু সেই বছরে দুইবার রমজান মাস পড়বে।

হাসান আহমেদ আল হারিরিজানিয়েছেন, ইংরেজি বছরের মাস এবং চন্দ্র বছরের মাসের দৈর্ঘ্যের পার্থক্যের কারণে ২০৩০ সালে মুসলিম উম্মাহকে ৩৬ দিন রোজা রাখতে হবে।

ড. আবদুল্লাহ আল মুসনাদবলেন, ২০৩০ সালের প্রথম রমজান শুরু হবে ৫ জানুয়ারি ১৪৫১ হিজরিতে এবং শেষ হবে ৩ ফেব্রুয়ারি। এ মাসের রোজা ৩০ দিন পূর্ণ হবে। একই বছরের ২৬ ডিসেম্বর থেকে দ্বিতীয় রমজান শুরু হবে, যা ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। ফলে মুসলিম উম্মাহ ২০৩০ সালে মোট ৩৬ দিন রোজা পালন করবে।

citytouch 728-X-90

গ্লোবাল ইসলামিক ক্যালেন্ডারের তথ্যও এই বিষয়টি নিশ্চিত করেছে। সেই ক্যালেন্ডার অনুযায়ী, ২০৩৩ সালেও দুবার রমজান পড়বে এবং ওই বছর তিনটি ঈদ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনা চন্দ্র মাসের দৈর্ঘ্য ও গ্রেগরিয়ান বছরের দিনের পার্থক্যের কারণে ঘটে। এই প্রাকৃতিক ও ধর্মীয় সূচনাই মুসলিম উম্মাহকে দুইবার রমজান ও অতিরিক্ত রোজা পালন করার সুযোগ করে দেয়।