Ad

২৮০ কেজি স্বর্ণ দিয়ে নির্মিত কাবা শরীফের দরজা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (2)
Durbin News

পৃথিবীর সবচেয়ে মূল্যবান দরজাগুলোর মধ্যে অন্যতম কাবা শরীফের দরজা। পবিত্র ঘরের এই দরজায় শুধু স্বর্ণই ব্যবহার করা হয়েছে ২৮০ কেজির মতো। এর পাশাপাশি কারুকার্য এবং অন্যান্য শৈল্পিক বৈশিষ্টের কারণে পৃথিবীর সবচেয়ে মূল্যবান দরজায় পরিনত হয়েছে এটি। ইসলাম ধর্মের সবচেয়ে সম্মানিত এ ঘরের দরজা ৩ দশমিক ১ মিটার লম্বা এবং দুই মিটার চওড়া। এছাড়া পুরুত্ব রয়েছে প্রায় অর্ধেক মিটার। এটির নির্মান উপকরন হিসাবে সবচেয়ে বেশি পরিমানে ব্যবহার করা হয়েছে খাটি স্বর্ণ। মক্কার বিখ্যাত স্বর্ণকার শেখ আহমদ বিন ইব্রাহিম বদরের কারখানায় তৈরি হয়েছে দরজাটি। শুধু এটি তৈরি করার জন্যই কারখানাটি বানানো হয়েছিলো বিশেষ ভাবে। এখানে দীর্ঘ বারো মাস ধরে কাজ করার পর তৈরি হয় কাবা ঘরের দরজা। বিশ্বের মূল্যবান এই দরজায় ব্যবহার করা হয়েছে সর্বমোট ২৮০ কেজি স্বর্ণ। এসব স্বর্ণের বিশুদ্ধতা ছিলো নিরানব্বই দশমিক নিরানব্বই শতাংশ। অন্যান্য উপকরনের মধ্যে ব্যবহৃত হয়েছে বিশেষ ধরনের কাঠ। যা আমদানি করা হয়েছে থাইল্যান্ড থেকে। বিশ্বের সবচেয়ে পবিত্র ঘরের এ দরজা নির্মানে খরচ হয়েছিলো তেরো দশমিক চার মিলিয়ন রিয়ালের বেশি। এতো টাকা স্বর্ণ ছাড়া শুধুমাত্র অন্যান্য উপকরন এবং পারিশ্রমিকের পেছনে খরচ হয়েছে। ব্যবহৃত ২৮০ কেজি স্বর্নের মূল্য সহ হিসাব করলে খরচের পরিমান দাঁড়াবে আরো অনেক বেশি। পবিত্র ঘর কাবা শরীফের দরজা সর্বশেষ পরিবর্তন করা হয় ১৯৭৮ সালে। তখনকার সময়ে সৌদি আরবের বাদশাহ ছিলেন খালিদ বিন আব্দুল আজিজ। ১৯৭৭ সালে কাবা শরীফের পুরোনো দরজায় সমস্যা লক্ষ করেছিলেন তিনি। এরপর তিনি নতুন দরজা নির্মানের সিদ্ধান্ত গ্রহন করেন। তার নির্দেশ অনুযায়ী ডিজাইন আহবান করা হয় বিশ্বব্যাপী। সেই আহবানে সাড়া দিয়ে ডিজাইন জমা দেন সিরিয়ার প্রকৌশলী মুনীর আল জুন্দি। দীর্ঘ বিচার বিবেচনার পর সেটিই নির্বাচিত হয় কাবা শরীফের দরজা তৈরির জন্য। খাটি স্বর্ণে নির্মিত এই দরজার উপরি ভাগে লেখা রয়েছে আল্লাহ এবং রাসুল (সা.) এর নাম। এছাড়া বিভিন্ন অংশে কারুকাজের মতো ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কোরআনের আয়াত, আল্লাহর গুণবাচক নাম এবং কিছু আরবি প্রবাদ বাক্য। এর পাশাপাশি বিভিন্ন ঐতিহাসিক শব্দ এবং ডিজাইনার হিসাবে মুনীর আল জুন্দির নামও খোদাই করা রয়েছে। ১৯৭৮ সালে তৈরি হওয়া এই দরজা বহাল আছে এখন পর্যন্ত। এর আগে কাবাঘরের দরজা ছিলো অটোমান সুলতান দের তৈরি। ১৬২৯ সালে মক্কায় বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিলো কাবা ঘরের দেয়াল। এই খবর পেয়ে সাথেসাথে নতুন দেয়াল এবং দরজা নির্মানের নির্দেশ দেন অটোমান সম্রাজ্যের তৎকালীন শাসক সুলতান মুরাদ। সে সময় কাবা ঘরের দরজা নির্মানের দায়িত্বে ছিলেন মিশরীয় প্রকৌশলীরা। তাদের কারিগরি দক্ষতায় শৈল্পিক নিদর্শনে পরিনত হয় এটি। দুই পাল্লায় ভাগ করে দরজায় বিভিন্ন জ্যামিতিক নকশা ফুটিয়ে তোলেন তারা, যা তৈরিতে ব্যবহৃত হয়েছিলো প্রায় ৯০ কেজি রুপা। এর উপরে ফুটিয়ে তোলা হয় স্বর্নে আঁকা বিভিন্ন নকশা। সেবারই প্রথম রুপা ও স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছিলো কাবার এই দরজা, যেটি টিকেছিলো থাকে পরবর্তী তিনশো বছরের ও বেশি সময়। এরপর বর্তমান দরজার আগে আরেকটি দরজা নির্মিত হিয়েছিলো সৌদি বাদশাহ আব্দুল আজিজের নির্দেশে। যেটি তে অ্যালুমিনিয়াম এবং লোহার কাঠামোর উপর দেয়া ছিলো স্বর্ণের প্রলেপ।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad