.jpg&w=3840&q=75)

সারাদিন রোজা রাখার পর ইফতার রোজাদারের জন্য এক বিশেষ আনন্দের মুহূর্ত। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেছেন, “রোজাদারের জন্য দুটি আনন্দ একটি যখন সে ইফতার করে, আরেকটি যখন সে তার প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে।” (তিরমিজি, হাদিস: ৭৬৬)
আরও একটি হাদিসে এসেছে, “তিন ব্যক্তির দোয়া অগ্রাহ্য করা হয় না পিতার দোয়া, রোজাদারের দোয়া এবং মুসাফিরের দোয়া।” (বাইহাকি, ৩/৩৪৫)
ইফতার শুরু করার সময় হাদিসে বর্ণিত দোয়া পড়া সুন্নত। তবে ইফতারের আগে, বিশেষ করে আজানের পূর্বমুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ দোয়া পড়া যেতে পারে। কারণ এই সময়টি দোয়া কবুলের বিশেষ মুহূর্ত হিসেবে বিবেচিত।
১. সাইয়্যিদুল ইস্তিগফার
আরবি:اللّٰهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلٰهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلٰى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ
উচ্চারণ:আল্লাহুম্মা আনতা রব্বী লা ইলাহা ইল্লা আনতা, খালাকতানী ওয়া আনা আবদুকা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু। আউযুবিকা মিন শাররি মা সানাতু, আবূউ লাকা বিনি‘মাতিকা আলাইয়া, ওয়া আবূউ লাকা বিযানবি, ফাগফিরলী, ফাইন্নাহু লা ইয়াগফিরুয্‌যুনুবা ইল্লা আনতা।
অর্থ:হে আল্লাহ! তুমি আমার রব। তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার বান্দা। আমি তোমার অঙ্গীকার ও প্রতিশ্রুতির ওপর সাধ্যানুযায়ী অটল। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই। তোমার নিয়ামতের স্বীকৃতি দিচ্ছি এবং আমার গুনাহ স্বীকার করছি। অতএব তুমি আমাকে ক্ষমা করো; নিশ্চয় তুমি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারে না।
২. ইস্তিগফার
আরবি:أَسْتَغْفِرُ اللّٰهَ
উচ্চারণ:আস্তাগফিরুল্লাহ
অর্থ:আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি।
৩. লা হাওলা ওয়া লা কুওয়াতা
আরবি:لا حَوْلَ وَلا قُوَّةَ إِلَّا بِاللّٰهِ
উচ্চারণ:লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ
অর্থ:আল্লাহ ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই।
৪. মন্দভাগ্য থেকে রক্ষার দোয়া
আরবি:اَللّٰهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلَاءِ وَدَرَكِ الشَّقَاءِ وَسُوءِ الْقَضَاءِ وَشَمَاتَةِ الْأَعْدَاءِ
উচ্চারণ:আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন জাহদিল বালা, ওয়া দারাকিশ শাক্বা, ওয়া সূইল কদা, ওয়া শামাতাতিল আ‘দা।
অর্থ:হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় চাই কঠিন বিপদ, দুর্ভাগ্যের নাগাল, মন্দ ফয়সালা এবং শত্রুর উপহাস থেকে।
৫. হেফাজতের দোয়া
আরবি:اَللّٰهُمَّ وَاقِيَةً كَوَاقِيَةِ الْوَلِيدِ
উচ্চারণ:আল্লাহুম্মা ওয়াকিয়াতান কা ওয়াকিয়াতিল ওয়ালিদ
অর্থ:হে আল্লাহ! নবজাতক শিশুকে যেমনভাবে হেফাজত করা হয়, আমাদেরকেও তেমনভাবে হেফাজত করুন।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।