.jpg&w=3840&q=75)

রমজান মাস কেবল পানাহার থেকে বিরত থাকার নয়; এটি আত্মশুদ্ধি, সংযম এবং নৈতিক শিক্ষার মাস। ইসলামি চিন্তাবিদরা বলেন, রোজার মূল উদ্দেশ্য হলো আল্লাহভীতি (তাকওয়া) অর্জন করা, যা কোরআনেও স্পষ্টভাবে উল্লেখ আছে—
হে মুমিনগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো।— সূরা আল-বাকারা, আয়াত ১৮৩
রোজার প্রকৃত শিক্ষা ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করা নয়, বরং দৈনন্দিন জীবন ও আচরণে সংযম ও ন্যায়বিচার প্রতিষ্ঠা। ইসলামি শিক্ষাবিদরা বিশেষভাবে ১০টি বিষয় উল্লেখ করেছেন, যেগুলো রোজা রাখার সময় এড়িয়ে চলাই উত্তম: মিথ্যা কথা ও মিথ্যা আচরণ: রোজাদারের সততা ও সত্যনিষ্ঠার পরিচায়ক।
গীবত ও অপবাদ: অন্যের নিন্দা ও গুজব থেকে বিরত থাকা। অশ্লীল ভাষা ও ঝগড়া: রাগ নিয়ন্ত্রণ ও ভদ্র আচরণ বজায় রাখা।
রাগ ও অসহিষ্ণুতা: আবেগ নিয়ন্ত্রণ ও ধৈর্য চর্চা। প্রতারণা ও মাপে কম দেওয়া: ব্যবসা ও দৈনন্দিন কাজে সততা। অপচয় ও বিলাসিতা: খাদ্য ও সম্পদের যথাযথ ব্যবহার। হারাম উপার্জন: বৈধ রুজি অর্জন ও ব্যয়। সময় অপচয়: ইবাদত ও সদ্ব্যবহারে সময়ের সদ্ব্যবহার।
লোকদেখানো ইবাদত: আন্তরিকতা ও বিনয় বজায় রাখা। অন্যের অধিকার ক্ষুণ্ণ করা: ন্যায় ও সামাজিক দায়িত্ব পালনে সচেতন থাকা।
রমজান কেবল ক্ষুধা ও তৃষ্ণা সহ্য নয়; এটি মানব চরিত্র ও সমাজে সততা, সহনশীলতা ও ন্যায়ের চর্চা প্রতিষ্ঠার সুযোগ। রোজার প্রকৃত সাফল্য আসে আচরণে পরিবর্তন ও নৈতিকতা দৃঢ় হওয়ার মধ্য দিয়ে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।