Ad

মক্কার কাবা শরীফ রক্ষা করেছিল যে পাখি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download
Durbin News

ছোট্ট পাখি আবাবিল। যার হৃদয়ে স্পন্দে কাপন তুলেছিল কাবা ঘর ধ্বংস করতে আসা ইয়েমেনি শাষক আবরাহার সৈন্য এবং হস্তী বাহিনী।হিংসা পরায়ন সেই শাসক আর তার সৈন্যদের প্রতিহত করে পবিত্র কাবাঘরকে রক্ষা করেছিল এই পাখি।আবাবিল পাখিকে ঘিরে ইসলাম ধর্মের তীর্থস্থান কাবা ঘরকে কেন্দ্র করে এরকম একটি গল্পেরই বর্ননা আছে পবিত্র কুরআন শরীফের সূরা ফিলে।বর্নিত সেই গল্পে বলা হয়েছে, ৫৭০ খ্রিস্টাব্দে মক্কার পার্শ্ববর্তী ইয়েমেনের শাসক আবরাহা তার রাজধানী সানাতে মক্কার আদলে একটি স্থাপনা নির্মান করেন। আর সবাইকে মক্কার পরিবর্তে সানাতে প্রার্থনার জন্য আসার নির্দেশও দেন।কিন্তু ধর্মপ্রাণ সব মানুষ মক্কার পবিত্র কাবা ত্যাগের কথা কোনো ভাবেই ভাবতে পারে না। তাই প্রত্যেকেই সানাতে গিয়ে ইবাদতে বন্দেগী করতে অস্বীকৃতি জানাই। এতেই ভীষণ ক্ষুদ্ধ হয়ে যান ইয়েমেনি শাসক।অতঃপর রাগান্বিত আবরাহা কাবা গুড়িয়ে ফেলার উদ্দেশ্য ৬০ হাজার সৈন্য ও ১৩ টি হাতি নিয়ে মক্কার দিকে যাত্রা করে।পথিমধ্যেই তাদের ওপর বৃষ্টির মতো নুড়ি পাথরের ঢিল এসে পড়তে থাকে। সমগ্র আকাশে ছেয়ে যাওয়া আবাবিল পাখিই এই ঢিল ছুড়তে থাকে।পরিস্থিতি নিয়ন্ত্রনহীন হয়ে যাওয়ায় কাবা ধ্বংস করতে চাওয়া আবরাহা নিজের দেশে ফিরে যায়। এরপর থেকে ইসলাম ধর্মে এই পাখিকে খুব গুরুত্বের সাথে বিবেচনা করা হয়।রহস্যময় এক পাখি এই আবাবিল। অতীতে পশ্চিমাদের ধারণা ছিল শীতকালে এই পাখি চাঁদে যায়।আবার অনেকে ভাবত শীত এলে তারা নদীর তলদেশে গিয়ে ঘুমিয়ে পড়ে। আবাবিল নিয়ে গ্রিক এমনকি রোমান পুরানেও এরকম বহু রুপক গল্প আছে।এই পাখি নিয়ে এখনো পশ্চিমাদের মনে নানা ধরনের মিথ এর প্রচলন আছেন। তারা বিশ্বাস করে, আবাবিল মাটির কাছাকাছি ওড়ার অর্থ হচ্ছে বৃষ্টি হবে। আবার যদি অনেক উচুতে উড়ে যাওয়ার মানে আবহাওয়া ভালো থাকবে।একবার মায়া ও প্রনয়ের দেবী আফ্রোদিতি ঝড়ের কারনে পথে মধ্যে বিপদে পড়েন। সেই সময় ক্ষুদার্থ ঐই সৌন্দর্যের দেবীর জন্য ফল নিয়ে আসেন আবাবিল।এছাড়াও এই পাখি আফ্রোদিতিকে তার গন্তব্যে অলিম্পাসে পৌছে দেয়। আর শত বছর পর আজও যে স্থান থেকে দেবীকে সাহায্যে করছিল ঐই স্থানে প্রতিবছর এসে ঘুরে যায় এই আশ্চর্য আবাবিল।মানুষের সাথে বিস্ময়কর সম্পর্কে থাকা পাখি আবাবিল শীত আসলে কোথায় যায়, কেন তাদের দেখা মেলে না! ১৬৮০ সালে ইংরেজি শিক্ষাবিদ চার্লস মর্টন দাবি করেন শীতকালে আবাবিল পাখি চাঁদে চলে যায়।মর্টনের হিসাব অনুযায়ী দীর্ঘ দুই মাস ধরে উড়ে গিয়ে চাদে পৌছায় আবাবিল। আর এই সময় কোন ধরনের বাতাস তাদের পথে বাধার সৃষ্টি করতে পারে না।পাখিরা গড়ে ঘণ্টায় ১২৫ মাইল গতিতে দুই মাস ধরে উড়ার পর চাঁদে গিয়ে পৌছায়। যাওয়ার পথে বাতাস তাদের পথে কোনো বাধার সৃষ্টি করে না। আর চাদে গিয়ে বেশিরভাগ সময় এই পাখি ঘুমিয়ে কাটায়।আবার বৃটিশ লেখক স্যামুয়েল জনসন এর মতে পানি ভালোবাসে বলেই সোয়ালো বা আবাবিল নিশ্চিতভাবে পুরো শীতকাল ঘুমিয়ে কাটায় আর সেটা নদীর গভীর তলদেশে। এরকম হাজারো গল্প কাহিনী আছে এই আবাবিল পাখিকে ঘিরে।দেশেও এই পাখির আগমন ঘটে। শীত এলেই আবাবিল অন্যপাখিদের মত বাংলাদেশে ঘুরতে আসে। এরা সাধারনত ৮১ বা কারো মতে ৮৯ জাতের আর বর্নের হয়ে থাকে। তবে এর মধ্যে কিছু সংখ্যক প্রজাতি শীতে উষ্ণতার খোজে এদেশে এসে থাকে।আবাবিল বা শ্যালো পশ্চিম এর দেশ এবং আফ্রিকা মূলত এই পাখির জন্মস্থান। অতি সুরেলা আবাবিলের সাথে মানুষের সম্পর্কের যত গল্প আছে তা বোধহয় অন্য কোন পাখির নেই।তবে মক্কায় অবস্থিত কাবা শরীফ রক্ষা করে এই পাখি ইসলাম ধর্মানুসারীদের কাছে এক অনন্য তাৎপর্য বহন করে চলেছে।সেই ঘটনার পেক্ষিতে বিশ্বের সকল মুসলিমের হৃদয়ে প্রশান্তি আর প্রতিরক্ষার প্রতীক হিসেবে যায়গা করে নিয়েছে আবাবিল।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad