Ad

বৃষ্টির পর সবুজে ছেয়ে গেছে মক্কার পাহাড়, কেয়ামত কি তবে আসন্ন?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
hill-1673085663
Durbin News

দীর্ঘদিনের একটানা বৃষ্টিতে হঠাৎই সবুজ হয়ে উঠেছে মক্কা নগরী। রুক্ষ পাহাড় ছেয়ে গেছে মনোরম সবুজ রঙে। দেখতে ভীষণ ভালো লাগলেও অনেকেই বলছেন, এই ঘটনা জানান দিচ্ছে, কিয়ামত অতি সন্নিকটে। সৌদি আরবের পবিত্র নগরী মক্কা। সৃষ্টির শুরু থেকেই এই শহরের পাহাড়গুলো ছিলো ভীষণ রুক্ষ এবং শুষ্ক। রোদে পোড়া সেই বিবর্ণ পাহাড়গুলোর, হঠাৎ এমন সবুজ হয়ে ওঠার ঘটনা, অবাক করেছে বিশ্ববাসীকে। সম্প্রতি Haramain Sharifain -নামের ফেসবুক পেইজ থেকে, মক্কা নগরীর বেশ কিছু ছবি পোস্ট করা হয়। পাশাপাশি ৪৫ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছে তারা।সেখানে দেখা যায়, মক্কার সেই পাহাড়গুলো আর আগের মতো নেই। বিবর্ণ পাহাড় যেন বদলে গেছে, অপূর্ব কোনো চারণভূমিতে। পাহাড়গুলোর এমন বদলে যাবার কারণ তুমুল বর্ষণ। বিগত কয়েকদিন যাবত মক্কাতে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। মাত্রাতিরিক্ত বর্ষণের কারণেই রুক্ষ পাহাড়ের গায়ে এমন সবুজের দেখা মিলেছে। এবারের মৌসুমে মক্কার বৃষ্টি এতটাই বেশি ছিলো যে, শহরের কোনো কোনো অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। পাহাড়ি উপত্যকা ও তুলনামূলক নিচু ভূমিগুলো ছিলো তার মাঝে অন্যতম। ভারী বর্ষণের কারণে বেশ কয়েক কিছুদিন জুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানও স্থগিত রাখতে হয়েছে। মূলত, বিগত কয়েক মাস আগে সৌদি আরবে প্রচণ্ড খরা দেখা দেয়। বৃষ্টির দেখা না পাওয়ায় তখন, রাজদরবার থেকে সমগ্র দেশজুড়ে জারি হয় এক বিশেষ নির্দেশনা। সেখানে বলা হয়, বৃষ্টির আশায় দেশটির সকল মসজিদে যেন, ইসতিসকার নামাজ পড়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়।এটি এক বিশেষ ধরনের নামাজ। স্রষ্টার দরবারে বৃষ্টির জন্য প্রার্থনা করতে মুসলিম ধর্মাবলম্বীরা এই নামাজটি আদায় করে থাকেন। সৌদি আরবের বিভিন্ন মসজিদে তা পালন করার পরই মূলত বৃষ্টি নামে সেখানে। এতেই রুক্ষ পাহাড় বদলে যায় সবুজ রঙে।সৌদি নাগরিকদের মতে, এমন বৃষ্টি তারা আগে কখনো দেখেননি। বিগত কয়েক বছরে ২-৩ দিনের বৃষ্টিরও দেখা পাননি যারা, তারাই এবারে প্রতিদিন একটানা বৃষ্টি দেখেছেন।তাই সবুজে ছাওয়া পাহাড়ের দৃশ্য দেখে অভিভূত হয়েছেন অনেকেই। সোশ্যাল সাইটের কমেন্টবক্সে উচ্ছ্বাস প্রকাশ করে, সৃষ্টিকর্তার মহিমাকে ধন্যবাদ জানিয়েছেন তারা।তবে অনেকেই এই ঘটনাতে বেশ আতংকিতও হয়ে পড়েছেন। কারন তারা একে দেখছেন, কিয়ামতের স্পষ্ট আলামত হিসেবে।হাদীস শরীফে যেসব ঘটনাকে কিয়ামতের আলামত হিসেবে বর্ণনা করা হয়েছে, তার মাঝেই একটিতে বলা আছে এই ঘটনার কথা।কিয়ামত ততদিন অনুষ্ঠিত হবে না; যতদিন পর্যন্ত না সম্পদের প্রাচুর্য আসবে। এমনকি কোনো ব্যক্তি তার সম্পদের যাকাত নিয়ে ঘুরলেও, যাকাত নেবার মত লোক সে পাবে না।আরবের মাঠ-ঘাট তখন চারণভূমি ও নদী-নালায় পরিণত হবে। কিয়ামত সম্পর্কে এমনটাই বলে গেছেন বিশ্বনবী হযরত মুহম্মদ (স.)।আর মহানবীর সেই উদ্ধৃতির প্রেক্ষিতেই, মক্কার এ ঘটনাকে অনেকে কিয়ামতের আলামত বলছেন।শুধু এটিই নয়, সম্প্রতি আরো অনেক ঘটনাকেই, কিয়ামতের আলামত হিসেবে গণ্য করছে মুসলিম বিশ্ব। বলা হয়েছে, কিয়ামত এগিয়ে এলে ফোরাত নদীর জল শুকিয়ে যাবে, আর তা থেকে উন্মোচিত হবে এক মস্ত সোনার পাহাড়। আশংকার বিষয় হলো, এই কথাকে সত্যি করে, এরই মধ্যেই ফোরাত নদীর জলও শুকাতে শুরু করেছে। এরই মাঝে মক্কার পাহাড় সবুজ হওয়ার ঘটনা যেন, কিয়ামতের আলামতকেই আরো অনেক বেশি জোরালো করে তুললো।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad