Ad

এই বছরে হবে ৪টি মুসলিম দেশের নির্বাচন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

মাত্র কিছু দিন হলো শুরু হয়েছে নতুন বছর, ২০২৩। এ বছর বিশ্বরাজনীতিতে আসতে যাচ্ছে নতুন আমেজ। বছর জুড়েই দেশে দেশে অনুষ্ঠিত হবে নির্বাচন। বিশেষ করে মুসলিম বিশ্বের ৪টি দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বছর। যার মাধ্যমে মুসলিম বিশ্বের রাজনীতিতে আসতে পারে বড়সড় পরিবর্তন। ক্ষমতার পালা বদলে বইতে পারে পরিবর্তনের নতুন বাতাস।৪টি মুসলিম দেশের মাঝে আছে তুরষ্ক, পাকিস্তান, নাইজেরিয়া ও বাংলাদেশ। নির্বাচনকে ঘিরে শুধু এসব দেশের অভ্যন্তরেই নয়, প্রভাব পড়তে পারে বিশ্বরাজনীতিতেও।তুরস্কে ও বাংলাদেশে দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে একই রাজনৈতিক দল। পাকিস্তানে চলছে অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা। আফ্রিকার দেশ নাইজেরিয়াও নানান সমস্যায় জড়িয়ে থাকে।নির্বাচন নিয়ে দেশেগুলোর জনগণের অনেক আশা-আকাঙ্ক্ষা জড়িয়ে রয়েছে। আবার রয়েছে আন্তর্জাতিক মহলের নজর।আঞ্চলিক রাজনীতিতে শক্তি বিস্তার করা তুরস্ক বিশ্ব রাজনীতে সবসময়ই আলোচনায় থাকে। সেটা হোক ইউক্রেন-রাশিয়া যুদ্ধ অথবা আমেরিকার সাথে কোনো বিষয় নিয়ে টুকটাক দ্বন্দ, কিংবা মধ্যপ্রাচের জটিল কোন রাজনীতি।তুরস্কে ২০০২ সালে ক্ষমতায় আসে একে পার্টি। এর বছর খানেক পরই একে পার্টির প্রতিষ্ঠাতা এরদোয়ান হন প্রধানমন্ত্রী। যিনি বর্তমানে প্রসিডেন্ট পদে দেশটিতে আসীন আছেন।আন্তর্জাতিক মহলে এরদোয়ানের রয়েছে বেশ প্রতিপত্তি। পরাশক্তিগুলোর সাথে তাল মিলিয়ে চলা এরদোয়ান মুসলিম বিশ্বেও ব্যাপক জনপ্রিয়। তবে নিজ দেশে তিনি কতটা জনপ্রিয়তা ধরে রেখেছেন, সেটাই বুঝা যাবে এবারের নির্বাচনে।দক্ষিণ এশিয়ার পাকিস্তান পার করছে নানা প্রতিকূলতা। চরম অর্থনৈতিক ও জলবায়ু সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দেশটি। এর মধ্যে ছিল রাজনৈতিক অস্থিরতাও।গতবছর তেহরিকে ইনসাফ পার্টির নেতা ইমরান খান পার্লামেন্টে আস্থা ভোটে হেরে ক্ষমতা হারান। তিনি এর জন্য দায়ী করেন যুক্তরাষ্ট্র ও দেশটির সেনাবাহিনীর ষড়যন্ত্রকে।ইমরান খানের হারার পরই মুসলিম লীগ নেতা শাহবাজ শরিফ সরকার গঠন করেন। কিন্তু অর্থনৈতিক সংকট মোকাবিলা আরো কঠিন হয়ে পড়ে রিজার্ভে টান পড়ার কারণে।এছাড়া দেশব্যাপী বন্যার পর জনগণের দুরবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠে। জ্বালানি ও নিত্য পণ্যের আমদানিতেও সমস্যায় রয়েছে দেশটি।তবে আশার কথা হলো, কিছুদিন আগে জাতিসংঘের বৈঠকে আন্তর্জাতিক সম্প্রদায় কে সাহায্যের জন্য রাজি করিয়ে নেন শাহবাজ শরিফের সরকার।এর আগে ইমরান খান অল্প দিনেই মুসলিম বিশ্বে সুনাম কুড়িয়ে ছিলেন। জাতিসংঘে তার ভাষণে ইসলাম ও মুসলিম নিয়ে বক্তব্য ছিল বেশ সুন্দর ও সাবলীল।ক্ষমতা হারনোর পর তিনি ব্যাপক আন্দোলন শুরু করেন। এসব আন্দোলনে নিজ দেশের জনসভা গুলোতে বড় আকারের জনসমাগম ঘটে।এতে দেখা যায়, জনপ্রিয়তায় ইমরান খান অনেক এগিয়ে রয়েছেন। যদিও এর আগের বার তেহরিকে ইনসাফ পার্টি পার্লামেন্টে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।ফলে এবারের নির্বাচনে তিনি জয়ী হতে পারবেন কিনা সেটা নিয়ে রয়েছে অনেক হিসেব নিকেশ। তবে ইমরান খান জয়ী হলে পাক সেনাবাহিনী ও বিশ্ব রাজনীতি তে বেশ প্রভাবশালী নেতা হিসেবেই পরিচিতি পেতে পারেন।দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের বাংলাদেশ আন্তর্জাতিক রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই এবারের নির্বাচন যে বিশ্বরাজনীতিতে প্রভাব ফেলবে তা বলাই বাহুল্য। বর্তমানে পরাশক্তি হওয়ার লড়াইয়ে আমেরিকা, রাশিয়া ও চীনের দ্বন্দ সবার জানা। এই প্রতিযোগিতার প্রভাব পড়ছে বাংলাদেশেও।রাশিয়া ও চীনের অনেক বিনিয়োগ রয়েছে বাংলাদেশে। আবার চীন-রাশিয়াকে টেক্কা দিতে আমেরিকার স্বার্থও কম নয়।ফলে বাংলাদেশের রাজনীতি নিয়ে বহিঃবিশ্বের আগ্রহ থাকাটা স্বাভাবিক। তবে অন্য বারের চেয়ে এবার সেই আগ্রহ তুলনামূলক বেশি।এছাড়াও নির্বাচন অনুষ্ঠিত হবে মুসলিম অধ্যষিত আফ্রিকার জনবহুল একটি দেশ নাইজেরিয়াতেও। দেশটিতে কিছুদিন পরপর বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটে। ফলে নির্বাচিত দলকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।মুসলিম দেশগুলো ছাড়াও আর্জেন্টিনার মত আরো অনেক দেশেই হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচন। ফলে সারা বছর জুড়েই হয়তো পাওয়া যাবে নির্বাচন ও ক্ষমতা পরিবর্তনের আমেজ। দেশগুলোতে নির্বাচিত সরকার শুধু দেশের নীতি নির্ধারনীই নয়, সাথে বিশ্বের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।তাই এসব দেশে নির্বাচনে জন আকাঙ্ক্ষার প্রতিফলন কতটা ঘটে, সেটাই দেখার অপেক্ষায় বাকি বিশ্ব।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad