Ad

হজের খরচ কমালো সৌদি সরকার, বাড়বে হাজীর সংখ্যা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image-295259
Durbin News

সারাবিশ্বের মুসল্লিদের জন্য, হজ প্যাকেজের মূল্য ব্যাপক আকারে কমালো সৌদি আরব সরকার। গত বছরের তুলনায়, এবার প্রায় ৩০ শতাংশ কম খরচে হজ পালনের সুযোগ মিলবে।পাশাপাশি বিদেশী ওমরাহ পালনকারীদের জন্য, বীমার ব্যয় ৬৩ শতাংশ পর্যন্ত হ্রাস করা হয়েছে।১৫ই জানুয়ারি, দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সহকারী সচিব, ড. আমর বিন রেদা আল মাদ্দাহ এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, সৌদির অভ্যন্তরীণ যে হজ প্যাকেজগুলো রয়েছে, সেগুলোকে কোম্পানির সেবার মান অনুযায়ী একাধিক শ্রেণিতে ভাগ করা হয়েছে।পাশাপাশি উমরাহর খরচ ১০ জানুয়ারি থেকে, ২৩৫ সৌদি রিয়ালের পরিবর্তে, কমিয়ে ৮৭ রিয়ালে নিয়ে আসা হয়েছে।পূর্বে স্থানীয় অস্থানীয় সকল মুসল্লিদেরই, তাদের হজ প্যাকেজের জন্য সম্পূর্ণ অর্থ, এক কিস্তিতে পরিশোধ করার নিয়ম ছিল। কিন্তু সৌদির হজ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত নতুন নিয়মানুযায়ী, স্থানীয় হজযাত্রীদের অর্থ অগ্রিম পরিশোধ করার পরিবর্তে, তিনটি কিস্তিতে পরিশোধ করার সুযোগ দেওয়া হয়েছে।এ জন্য হজ পালনে আগ্রহীদের আগে নিবন্ধন করতে হবে। এরপর ৭২ ঘণ্টার মধ্যে, বাছাইকৃত প্যাকেজের ২০ শতাংশ অর্থ পরিশোধ করে, নিজের স্থান নিশ্চিত করতে হবে।পরের ৪০ শতাংশের দ্বিতীয় কিস্তির অর্থ ২৯ জানুয়ারির মধ্যে পরিশোধ করতে হবে, এবং অবশিষ্ট ৪০ শতাংশ, অবশ্যই ২৩ এপ্রিলের মধ্যে পরিশোধ করতে হবে।প্রতিটি কিস্তির অর্থ পাওয়ার পর একটি করে রসিদ দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ সম্পন্ন হলে, হজ প্যাকেজটি নিবন্ধনকৃত মুসল্লির জন্য নিশ্চিত করা হবে। অন্যথায় নিবন্ধনটি বাতিল বলে গণ্য হবে।প্রতি বছর সৌদি আরবের পবিত্র মক্কায়, প্রায় ২৫ লাখ মানুষ হজ পালন করতে যান।কিন্তু ২০২০ সালে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে, মাত্র কয়েক হাজার স্থানীয় বাসিন্দা কঠোর সামাজিক দূরত্ব বজায় রেখে হজ পালন করেছিলেন।২০২১ সালে প্রায় ৬০ হাজার মুসল্লি হজের অনুমতি পেয়েছিলেন। বিদেশী মুসলমানদের জন্য পুনরায় উন্মুক্ত করার পর, গত বছর ১০ লাখ মুসল্লি হজ পালন করেছিলেন।মহামারির কারণে তিন বছরের জন্য, বার্ষিক এ ইসলামিক জমায়েতের আকার হ্রাস করা হলেও, এবার সৌদি সরকার হজ যাত্রার উপর আরোপিত সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তাই ২০২৩ সালে পৃথিবীর সকল প্রান্তের মুসল্লিরা কোনো বিধি-নিষেধ ছাড়াই হজ পালনের সুযোগ পাবেন। ‘ইকোনোমিক হজ প্যাকেজের’ প্রায় ৯০ ভাগ ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।সৌদি প্রেস এজেন্সি অনুসারে বয়সের সীমা, বিধিনিষেধসহ হজ যাত্রীদের সংখ্যা আবারও প্রাক-মহামারি পরিসংখ্যানে ফিরে এসেছে।জানা গেছে, চলতি মৌসুমে বহিঃবিশ্ব হতে সর্বমোট ২০ লাখের অধিক হাজীগণ হজ পালন করার সুযোগ পাবেন।২০১২ সালে হাজীদের সংখ্যা ৩০ লাখের উপরে ছিল, যা ইতিহাসে সর্বোচ্চ। ২০১৩ সালে গ্র্যান্ড মসজিদের সম্প্রসারণের কাজ শুরু হয়। ফলে ধারণ ক্ষমতার সীমাবদ্ধতার কারণে, কর্তৃপক্ষ হাজীদের সংখ্যা কমিয়ে দেয়।এ বছর বাংলাদেশ থেকে, ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করার সুযোগ পাবেন বলে জানিয়েছেন, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন, বিগত বছরের ন্যায় এ বছরও সুন্দর, সুষ্ঠুভাবে হজ আয়োজনে সরকারের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad