Ad

মসজিদে নববী ঘুরে দেখার ভার্চুয়াল সুযোগ তৈরি করলো সৌদি আরব!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (4)
Durbin News

বাংলাদেশে বসেই ঘুরতে পারবেন মসজিদে নববী! যেতে হবে না সৌদি আরব! আর সেই সুযোগ করে দিলো খোদ সৌদি আরব! ইসলামী ইতিহাসের সর্ব প্রথম মসজিদ “ মসজিদে নববী”। এই মসজিদে নামাজ পড়েছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সকল সাহাবীরাই।জীবনে অন্তত একবার এই অতি মর্যাদাপূর্ণ মসজিদকে স্বচক্ষে দেখতে চান পৃথিবীর নানা প্রান্তের মুসলিমেরা। এবারে তাদের সেই আশা পুর্ণ হবে একেবারেই বিনা খরচেই।সম্প্রতি সৌদি রাজ পরিবারের নেওয়া বিশেষ এক উদ্যোগের ফলে ইন্টারনেট ব্যবহার করে যেকেউ ভার্চুয়ালি ঘুরে আসতে পারবেন মসজিদে নববী। মুলত তাদের ডেভেলপ করা একটি ওয়েবসাইটে এই ভার্চুয়াল ভ্রমনের সুযোগ মিলছে। সেখানে মসজিদ প্রাঙ্গনের গুরুত্বপুর্ন স্থাপনা গুলোর থ্রিডি ভিউ দেখা যাচ্ছে। লাইভ এই ট্যুরের সময় যেকেউ চাইলেই এইসব স্থাপনার ব্যপারে বিস্তারিত তথ্য জানতে পারবেন, যা লেখা রয়েছে আরবি, ইংরেজি এবং স্প্যানিশ ভাষায়।এছাড়া ভার্চুয়াল ভ্রমনের এই সময়টায় ব্যাকগ্রাউন্ডে লাইভ শোনা যাবে বিখ্যাত নববী মসজিদের ইমামদের আজান এবং কোরান তেলওয়াত। সৌদি আরবের মদিনা নগরীতে অবস্থিত মসজিদে নববিতে জীবনের বড় অংশ কাটিয়েছেন হজরত মুহাম্মদ (সা.)। আর এখানেই অবস্থিত তার পবিত্র রওজা মোবারক। সম্প্রতি আলোচনার জন্ম দেওয়া মসজিদে নববীর ওয়েবসাইটটিতে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়ে নবিজী সা. এর পবিত্র রাওজা শরীফের দৃশ্য। মুলত মসজিদটিতে প্রবেশ করার বেশ কয়েকটি গেইট রয়েছে এবং প্রত্যেকটি গেইটের স্থাপত্যকলা এবং আশেপাশের দৃশ্য ভিন্ন। তাই দর্শনার্থীরা ভ্রমনে গেলে প্রত্যেক গেইটই ঘুরে দেখেন। ভার্চুয়াল ভ্রমনে ও রয়েছে একদম হুবহু সেই সুযোগ। ভিজিটরেরা চাইলে হোম পেইজ থেকে ভিন্ন ভিন্ন গেইট সিলেক্ট করে সেই পথে প্রবেশ করতে পারবেন মসজিদে।ভার্চুয়াল এই প্রযুক্তিতে আপাতত আল সালাম , জিবরাইল , আবু বকর আল সিদ্দিক , আল রহমাহ এবং উমর ইবনে আল খাত্তাব গেট দিয়ে প্রবেশের সুযোগ করে দেওয়া হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় ওয়েবসাইটটিতে প্রবেশ করে যেকেউ মসজিদে নববীর লাইব্রেরী, গ্যালারি এবং প্রদর্শনী কক্ষে প্রবেশের সুযোগ পাচ্ছেন। তবে লাইব্রেরিতে থাকা বই গুলো পড়তে হলে যেতে আলাদা ওয়েবসাইটে। এছাড়া এই ভ্রমনে দেখা যাবে নবীজীর তৈরি মসজিদের উপরের বিখ্যাত সবুজ মিনারটিকেও। ভার্চ্যুয়ালি মসজিদে নববি দেখার সময় ভিজিটরেরা চাইলেই যেকোন ছবি বড় কিংবা ছোট করে দেখতে পারবেন। এছাড়া ইমেজ গুলো থ্রিডি হওয়ার কারণে যেকোন পাশ দিয়েই ঘুরিয়ে দেখা যায়। যদি মসজিদটির কোন অংশের ছবি পছন্দ হয় তাহলে ভার্চুয়াল ভ্রমনকারীরা সেই ছবি শেয়ার করতে পারবেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও।ইসলামের একদম প্রথম যুগে কাফিরদের অত্যাচারের মুখে নবিজী হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনা শহরে। সেখানে তিনি সর্বপ্রথম নির্মান করেন এই নববী মসজিদ।এরপর এই মসজিদকে কেন্দ্র করে ইসলাম ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বব্যাপী। গঠিত হয়েছে ইসলামী প্রজাতন্ত্র। তবে এখন পর্যন্ত মসজিদে নববীতে কখনোই প্রবেশের সুযোগ দেওয়া হয়নি ভিন ধর্মের অনুসারীদের। এছাড়া পরবর্তীতে ইসলামী খেলাফত ব্যবস্থা ভেঙ্গে যাওয়ায় মক্কা কিংবা মদিনায় ভ্রমন নানা প্রান্তের মুসলিমদের জন্যে অনেক বেশি কষ্টসাধ্য হয়ে পড়েছে। এছাড়া নানা ধর্মীয় কারনে গুগল ম্যাপের মত ভার্চুয়াল প্ল্যাটফর্মগুলোকে সৌদি সরকার কখনো সুযোগ দেয়নি মক্কা কিংবা মদিনার ছবি সংবলিত থ্রিডী ম্যাপ তৈরি করার।তাই এবারে সৌদি সরকার অনেকটা নিজ উদ্যোগেই গড়ে তুলেছে এই থ্রিডি ম্যাপ। তাদের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে বিশ্বজুড়ে মুসলিম সমাজে। সব মিলিয়ে প্রত্যাশা করাই যায় যে, অদূর ভবিষ্যতে সময়ের সাথে পাল্লা দিয়ে তৈরি করা হবে পবিত্র মক্কা শরীফেরও এমন থ্রিডী ইমেজ যার সাহায্যে মুসলিমদের জীবনের স্বপ্ন কিছুটা হলেও বাস্তবে ধরা দেবে!

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad