Ad

ভারতের মসজিদে নামাজ আদায় করে হিন্দুরা!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
_122219023_gettyimages-1236983840-594x594
Durbin News

ভারতের একটি মসজিদে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করছেন তারা।বিহারের নালন্দার মাঢ়ি নামক একটি গ্রামের ঘটনা এটি। আজ থেকে সত্তর/আশি বছর আগে, এই গ্রামে বাস ছিলো অসংখ্য মুসলিম জনগোষ্ঠীর। কিন্তু ধীরে ধীরে নানা কারণে কমতে থাকে তাদের সংখ্যা। বিশেষ করে ভারত-পাকিস্তান ভাগের সময়ে, বেশিরভাগ মুসলিম পাড়ি জমিয়েছিলো পাকিস্তানে। সেই থেকে অত্র এলাকায় ধীরে ধীরে কমে যেতে থাকে ইসলাম ধর্মের লোকজনের সংখ্যা। ১৯৮০ সালের পর, একেবারেই মুসলিম শূণ্য হয়ে যায় গ্রামটি। কিন্তু রয়ে যায় শত বছর ধরে ব্যবহার করা একটি মসজিদ। মুসলিম জনগোষ্ঠীর লোকজন চলে গেলে, ধীরে ধীরে ঐ মসজিদটিও পরিত্যক্ত হিসেবে পড়ে থাকে।বর্তমানে গ্রামটিতে রয়েছে তিন হাজারেরও বেশি মানুষ। যাদের প্রত্যেকেই হিন্দু সম্প্রদায়ের। অব্যবহৃত হয়ে পড়ে থাকায় ও খুব পুরনো হওয়ার কারণে, মসজিদটি বিবর্ণ হয়ে গিয়ে একপ্রকার ভূতুড়ে মনে হতো। তাই কয়েকজন গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিলেন, তারা শত বছরের পুরনো এই ঐতিহ্য, এবং হাজারো মানুষের স্মৃতি, এভাবে বিলীন হতে দিবেন না। সকলে একসাথে মিলে মসজিদটিকে পুনরুজ্জীবিত করে তুলেন। পাশাপাশি কয়েকজনে মিলে এটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে ফেলেন। ১৯৮১ সাল থেকে মসজিদটিকে যত্ন সহকারে টিকিয়ে রেখেছে বাসিন্দারা। বর্তমানে মসজিদটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে বেশ কয়েকজন।তারা প্রতিদিনই ঝাড়ু দেওয়া, ধৌত করা সহ, সবকিছুর দায়িত্ব পালন করে। আর এইসব কিছুর খরচ গ্রামের সকলে মিলে বহন করে থাকেন।পূর্বে যারা গ্রামে বাস করতেন, তাদের ধর্মীয় ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখতে, তাদের ধর্ম পালন করারও নিয়ম রয়েছে গ্রামটিতে।মসজিদটিতে প্রতি ওয়াক্তেই আজান দেওয়া হয়, সকলে মিলে জামায়াতে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। কিন্তু সবাই হিন্দু ধর্মাবলম্বী হওয়ায়, তারা মুসলিমদের মতো আজান দিতে পারেন না। তাই পেনড্রাইভে সেইভ করা আজান স্পিকারে বাজিয়ে, সবাইকে নামাজের জন্য দাওয়াত দেওয়া হয় সেখানে। এরপর সকলে মিলে নামাজ আদায় করেন।আজানের ধ্বনিতে ভিন্ন ধর্মাবলম্বীরা বিরক্ত হওয়া স্বাভাবিক ব্যাপার। কিন্তু এক্ষেত্রেও ব্যতিক্রম এখানকার বাসিন্দারা। তাদের মতে,গ্রামে শুধু দুটি জাতি রয়েছে, তারা হলো নারী ও পুরুষ। তাছাড়া হিন্দু ও মুসলিমদের শিরায় একই রক্ত বয়ে চলছে। তাই আজান বা ইসলামের ঐতিহ্য রক্ষা করতে, তাদের কারোই কোনো সমস্যা হয়না।গ্রামবাসী বলেন, এই মসজিদ শুধু তাদের ঐতিহ্যই নয় বরং তাদের আত্মা, যেখানে মাথা ঠেকালে তারা শান্তি পান। এমনকি এখানকার লোকজনেরা কোনো শুভ কাজ করার আগে, অবশ্যই সর্বপ্রথম মসজিদে গিয়ে দোয়া প্রার্থনা করেন। এরপর তাদের প্রার্থনার স্থান মন্দিরে যান। গ্রামে কোনো বিবাহ হলে, নতুন যুগল মসজিদে গিয়ে আশির্বাদ নিয়ে আসে। মোট কথা গ্রামটির বাসিন্দাদের কাছে, এই মসজিদ যেন সবচেয়ে গুরত্বপূর্ণ একটি সম্পদ। তাই তারা বলেন, এই মসজিদ এবং আজানের প্রতি তাদের প্রচন্ড বিশ্বাস রয়েছে। সেই বিশ্বাস থেকেই সমস্ত ঐতিহ্য রক্ষা করার চেষ্টা করছেন তারা।মসজিদটি, কে, কখন নির্মাণ করেছিলেন তা কারোই সঠিক জানা নেই। এমনকি এর কোনো নামও নেই। স্থানীয়রা শ্রদ্ধাবোধ থেকে এটিকে দরগা বলে সম্বোধন করেন।ধারণা করা হয়, প্রায় দুইশত বছর আগে নির্মিত হয়েছিলো মসজিদটি। কিন্তু পুরনো হলেও, পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ দেখে আঁচ করা যায়, কতোটা পরম যত্নের সাথে মসজিদটির রক্ষণাবেক্ষণ চলছে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad