Ad

২০২৩ সালে কোন দেশে কত ঘণ্টা রোজা রাখতে হবে

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1677481898_12
Durbin News

এবছর রমজান মাসে কোনো দেশে রোজা রাখার সময় হবে ১১ ঘণ্টা আবার কোনো দেশে ২০ ঘণ্টা। বাংলাদেশ সহ প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে প্রতিদিন সাড়ে ১৩ ঘণ্টা থেকে ১৫ ঘণ্টা রোজা রাখতে হবে।আবার, গ্রিনল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ডের মানুষদের সবচেয়ে বেশি সময় রোজা রাখতে হবে। এসব দেশে বসবাসকারী মুসলমানেরা দিনে ২০ ঘণ্টা করে ,রোজা রাখবেন।এখন প্রশ্ন আসতে পারে, কেন বিশ্বের বিভিন্ন দেশে রোজা রাখার সময়ের এত ভিন্নতা? কেন কোনো দেশে সময় ৯ থেকে ১০ ঘন্টা আবার কোনো দেশে সেই সময় ১৯ থেকে ২০ ঘন্টা? মূলত এই বিষয়টি নির্ভর করে দেশের অবস্থানের উপর, উওর গোলার্ধে যদি দেশের অবস্থান হয়, সেক্ষেত্রে সেখানে সূর্যের অবস্থান এক রকম হয়। আবার দক্ষিণ গোলার্ধে হলে সূর্যের অবস্থান আরেক রকম হয়।আরবি মাস সমূহ এবং ইসলাম ধর্মের অনেক বিষয় নির্ধারিত হয় চাঁদ-সূর্য দেখার ওপর ভিত্তি করে। যেমন রোজা শুরু বা শেষ হওয়ার তারিখ নির্ধারিত হয় চাঁদ দেখার উপর। তেমনি সূর্যের উদয় বা অস্ত যাওয়ার ওপর নির্ভর করে রোজার সময়। রহমত, মাগফেরাত, নাজাতের এই তিন ফজিলত সমৃদ্ধ মাস রমজান। এই ফজিলত পূর্ণ মাস শুরু হতে আর অল্প কিছুদিনের অপেক্ষা। সকল মুসলিম দেশেই চলছে রমজানের পূর্বপ্রস্তুতি ।বাংলাদেশে আগামী ২৩শে মার্চ থেকে পবিত্র এই মাস শুরু হবে। টানা এক মাস সিয়াম সাধনার পর ঈদের চাঁদ উঠলে শেষ হবে এই মাস। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত মুসলমানরা তাদের দেশের ভৌগলিক অবস্থানের উপর নির্ভর করে কম বা বেশি সময় ধরে রোজা রাখেন। এবার রমজানে কোথাও রোজা পালন হবে ১১ ঘণ্টা আবার কোথাও ২০ ঘণ্টা।সবচেয়ে বেশি সময় রোজা রাখবেন ইউরোপের দেশগুলোর মুসলিমরা। সবচেয়ে বেশি সময় রোজা রাখতে হচ্ছে গ্রিনল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ডএর মুসলমানদের। এসব দেশে বসবাসকারী মুসলমানেরা ২০ ঘণ্টা রোজা রাখবেন। সুইডেন, জার্মানির মুসলমানদের ১৯ ঘণ্টা রোজা রাখতে হবে। লন্ডন, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ডেনমার্ক, পোল্যান্ড ১৮ ঘণ্টা। আইসল্যান্ড ১৬ ঘণ্টা ৫০ মিনিটের মতো, পোল্যান্ড ১৫ ঘণ্টা, ব্রিটেন ও ফ্রান্স ১৫ ঘণ্টা ২০ মিনিটের মতো এবং পর্তুগালে ১৬ ঘণ্টা।সবচেয়ে কম সময় রোজা রাখতে হবে যেসব দেশের ভৌগলিক অবস্থান থাকবে দক্ষিণ গোলার্ধে। যেমন নিউজিল্যান্ড, আর্জেন্টিনা এবং দক্ষিণ আফ্রিকার মুসলমানদের গড়ে মাত্র ১১ থেকে ১২ ঘণ্টা রোজা রাখতে হবে। দক্ষিণ আফ্রিকা (জোহানসবার্গ), ব্রাজিলের মুসলমানদের ১১ ঘণ্টা, আর্জেন্টিনা ১১ ঘণ্টা ২০ মিনিটের মতো, নিউজিল্যান্ড ও প্যারাগুয়ের মুসলমানদের প্রায় ১২ ঘণ্টা রোজা রাখতে হবে।আমাদের দেশে, আগামী ২৩ শে মার্চ রমজান শুরু হতে চলেছে। সে দিন সেহরি শেষে ফজর নামাজ হবে সকাল ৫টা ২ মিনিটে এবং ইফতারের সময় থাকবে সন্ধ্যা ৬ টা ০৩ মিনিটে। এই হিসেবে প্রথম দিন রোজা রাখতে হবে মোট ১৩ ঘণ্টা ০১ মিনিট।তবে রমজান মাসের দিন অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে তা আরও কিছুটা বেড়ে ১৪ ঘণ্টা ১৬ মিনিট পর্যন্ত গিয়ে পৌঁছাবে। কারণ শেষ দিকে ফজরের নামাজ হবে ভোর ৪ টা ৩৩ মিনিটে এবং মাগরিব হবে সন্ধ্যা ৬টা ১৫মিনিটে।এবছর পবিত্র রমজান মাস বসন্তের শুরুতে হওয়ায় তাপমাত্রাও কিছুটা শীতল হবে বলে আশা করা হচ্ছে।পবিত্র রমজান মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। জাতীয় চাঁদ দেখা কমিটি এই মাসের শুরু এবং শেষের দিন নির্ধারণ করে থাকেন।এই বছর রমজান মাসের শুরুতে তাপমাত্রা ১৭ থেকে ৩৫ ডিগ্রি এবং শেষের দিকে ১৭ থেকে ৩৬ ডিগ্রির মধ্যে থাকবে। আবহাওয়া পবিরর্তনের কারণে রমজান মাসে ভারি বৃষ্টিপাতও হতে পারে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad