Ad

মসজিদে ছবি-ভিডিও নিষিদ্ধ করলো সৌদি সরকার

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (2)
Durbin News

আল্লাহর ঘর কাবা ও মসজিদে নববীতে, ভিডিও ধারণ ও ছবি তোলা নিষিদ্ধ করলো সৌদি আরব। এখন থেকে মক্কার বাইতুল হারাম ও মদিনার মসজিদে নববীতে, আর ছবি বা ভিডিও করতে পারবেন না, হজ্ব ও ওমরাহ পালন করতে আসা হাজীরা। পবিত্র মাহে রমজান উপলক্ষে, কাবা শরীফ ও মসজিদে নববী সহ, সৌদি আরবের অন্যসব মসজিদের- ছবি তোলা, লাইভ ও ভিডিও করার উপর নিষেধাজ্ঞা দিয়ে, ১০ টি নির্দেশনা দিয়েছে সৌদি সরকার। গত ৩ মার্চ, সৌদি ধর্ম মন্ত্রণালয়ের মুখপাত্র, “আবদুল্লাহ আল-আনজি” দেশটির বিভিন্ন মসজিদে, ইফতার ও ইতিকাফ পালন সম্পর্কিত এক বিবৃতিতে, এ নির্দেশনার কথা জানান। মুখপাত্র জানান, নামাজের সময় ইমাম ও মুসল্লিদের ছবি তুলতে পারবেন না হজ্ব ও উমরাহ পালনকারীরা। সেইসাথে মসজিদে আনতে পারবেন না ক্যামেরাও। ক্যামেরার ব্যবহার এবং নামাজের ভিডিও ধারণ করে, কোনো ধরনের যোগাযোগ মাধ্যমে প্রচার, পুরোপুরি নিষিদ্ধের আওতায় থাকবে ।তবে এ বছর রমজানে মক্কা ও মদিনার মসজিদগুলোতে, সেহরি ও ইফতারের অনুমতি দিয়েছে সরকার। আগে মসজিদে বসে সেহরি ও ইফতার করতে পারতেন না হাজীরা।তবে এ বছর মসজিদগুলোতে, সেহরি ও ইফতার করার আগে মানতে হবে, পরিস্কার পরিচ্ছন্নতার কঠিন নির্দেশনা।এ ছাড়াও ইফতার ও সেহরি আয়োজনে, কেউ ব্যক্তিগতভাবে টাকা পয়সা, অনুদান আকারে সংগ্রহ করতে পারবেন না। মসজিদে ইফতার আয়োজনে ইমাম ও মুয়াজ্জিনকে, প্রধান তত্ত্বাবধায়ক হিসেবে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এ অনুমতির পাশাপাশি, প্রতিদিন এশার পর তারাবির নামাজ এবং শেষ ১০ দিন, তাহাজ্জুদের নামাজ ও ইতিকাফেরও আয়োজনের, অনুমতিও দেওয়া হয়েছে। তবে ইতিকাফকারীদের মসজিদে অবস্থান করার আগে, সে বিষয়ে মসজিদ কর্তৃপক্ষকে আগে থেকেই জানাতে হবে। পবিত্র রমজানে সৌদি আরবে উমরাহ পালন করতে, লাখ লাখ মানুষ সমেবেত হন। প্রধান দুই মসজিদ বায়তুল্লাহ ও মসজিদে নববিতে, আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত বন্দেগীতে মগ্ন থাকেন। হজ্বের মৌসুম ছাড়াও প্রতি বছর, বিশেষ করে রমজানে প্রচুর মানুষ এখানে আসেন। কারণ রমজানের সময় উমরাহর ফজিলত অনেক বেশি। সৌদি কর্তৃপক্ষ এবারও, ৩০ লাখ মুসল্লি আগমনের সম্ভাবনার কথা বলছেন। তাদের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে, সৌদি ধর্ম মন্ত্রণালয় এই নির্দেশনাগুলো দিয়েছেন। সেই সঙ্গে মুসল্লিদের সেবায় ১২ হাজার কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।এদিকে, সৌদি সরকারের এরূপ নির্দেশনাকে স্বাগত জানিয়েছেন অনেকেই। দুই বছর পর মসজিদগুলোতে সেহরি ও ইফতারের কার্যক্রম, আবার চালু হওয়ায় খুশি উমরাহ পালনকারীরা। তবে ছবি ও ভিডিও ধারণের নিষেধাজ্ঞার ব্যাপারে, মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। অনেকেই বলছেন, যাদের আল্লাহর ঘর কাছ থেকে দেখার সামর্থ্য নেই। তাই অন্তত ভিডিও চিত্র বা লাইভের মাধ্যমে, পবিত্র জায়গাটি দেখবার সুযোগ পেতেন। এখন হয়তো সেটি আর দেখা যাবে না। তবে ইতোমধ্যেই, সৌদি সরকার মসজিদে নববীর “ভার্চুয়াল বাস্তবতা” র মাধ্যমে, মসজিদে নববিকে দেখার জন্য বিশেষ এক ওয়েবসাইটশুরু করাকরেছে। vr.qurancomplex.gov.sa নামের এই ওয়েবসাইট থেকে- মসজিদে নববীর গেইট, মহানবীর রওজা মোবারাকের বাইরের অংশ ও মসজিদ চত্বর দেখা যাবে। উল্লেখ্য, ইসলামে বিত্তশালীদের জন্য হজ্বকে করা হয়েছে ফরজ ও উমরাহকে করা হয়েছে সুন্নতে মুয়াক্কাদা। হজ ও উমরাহ দারিদ্র্যতা দূর করে ও গোনাহ মাফ করার বিশেষ মাধ্যম। আল্লাহর সন্তুষ্টির আশায় প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ, মক্কা ও মদিনায় হজ্ব ও উমরাহ পালন করতে যান।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad