Ad

নবিজীর রওজা শরিফের উপর জানালা দেয়ার কারণ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (6)
Durbin News

হজরত মোহাম্মদ (সাঃ) এর রওজার উপরের অংশে সবুজ গম্বুজের উপর একটি জানালা রয়েছে। কিন্তু মুসলিম উম্মাহর অনেকেই জানেন না এই জানালার কাজ কি। কেন এটি নবির রওজার উপরই স্থাপন করা হয়েছে এ নিয়েও রয়েছে নানান মনগড়া কাহিনি।তবে জানালাটি স্থাপনের মূল কারণ সম্পর্কে হাদিসে বলা আছে, এটি নির্মাণ করা হয়েছে নবিজীর স্ত্রী আয়েশার আদেশে।নবির মৃত্যুর পর মদিনাবাসী দুর্ভিক্ষের কবলে পড়ে। অসহনীয় গরম ও অনাবৃষ্টিতে অনেকটাই অসহায় হয়ে পড়েন তাঁরা।পরিস্থিতি বিবেচনায় উপায়ন্তর না দেখে মদিনাবাসি আয়েশা (রাঃ)'র কাছে যান। তাঁরা বিবি আয়েশাকে নিজেদের দূর্দিনের কথা বর্ণনা করে তাঁর কাছে এ থেকে মুক্তির উপায় জানতে চান। ঘটনাটি শুনে মা আয়েশা নবিজীর রওজা শরিফের উপর যে খেজুরের ডাল রয়েছে তা সরিয়ে দিতে বলেন।মদিনাবাসিও মা আয়শা (রাঃ) কথা মোতাবেক তা করে অপেক্ষা করতে লাগলেন। এর কিছু সময় পরেই মদিনার আকাশ কালো মেঘে ভরে গিয়ে বৃষ্টি পড়তে শুরু হল। যার ফলে মদিনা সবুজ ঘাসে ভরে যায় এবং প্রচুর শষ্য চাষ হয়।কিন্তু ধীরে ধীরে বৃষ্টির মাত্রা এতো বেড়ে গেলো যে, মাদিনাবাসির হাঁটাচলায় সমস্যা সৃষ্টি হলো। এছাড়া মাত্রাতিরিক্ত বৃষ্টি ফসল-ফলাদিরও ক্ষতি করবে ভেবে মদিনাবাসী পুনরায় মা আয়াশা (রাঃ) কাছে গেলো।তখন বিবি আয়শা তাদের বললের, তাঁরা যেন পুনরায় নবীজীর রওজা মোবারকের উপরে খেঁজুর গাছটির ডালটি রেখে দেয়।আশ্চর্য ব্যাপার হলো আয়েশা (রাঃ) কথা মোতাবেক কাজ করার পর পরই বৃষ্টি থেমে যায়। এই হাদিস মোতাবেক এখনও মদিনায় অনাবৃষ্টি দেখা দিলে মদিনাবাসী রওজা শরিফের উপরের জানালাটি খুলে দেন। তখন আল্লাহর রহমতে বৃষ্টি পড়তে শুরু করে।তবে নবিজীর রওজা শরিফের ওপরের জানালাটি সম্পর্কে আরও একটি হাদিসে কিছুটা ব্যতিক্রম দেখা যায়। সেখানে বলা হয়, মদিনাবাসী দুর্ভিক্ষের কবলে পড়ে মা আয়শা (রাঃ) কাছে এ থেকে মুক্তির উপায় জানতে চায়।তখন বিবি আয়েশা তাদেরকে নবির কবরের কাছে গিয়ে আকাশের দিকে মুখ করে একটি জানালা খুলে দিতে বলেন, যাতে করে নবি ও আকাশের মাঝে কোন ছাদ না থাকে।আয়েশার আদেশ মতো মদিনাবাসী তাই করল। রওজা শরিফে জানালাটি স্থাপনের পর মদিনায় এমন বৃষ্টি হলো যে, এর গাছপালা দ্রুত বৃদ্ধি পেতে লাগলো। যে কারণে সেই বছরটিকে ইয়ার অফ প্লেন্টি বলা হয়ে থাকে।প্রসঙ্গত, মুসলিম উম্মাহর সর্বশ্রেষ্ঠ নেতা রবিউল আউয়াল মাসের ১২ তারিখে ইন্তেকাল করেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী রাসুলে কারীম (সাঃ) তাঁর জীবদ্দশায় যে ঘরটিতে স্ত্রী আয়েশা (রাঃ) কে নিয়ে বসবাস করতেন, সে ঘরটিতেই মৃত্যুর পর তাকে দাফন করা হয়।পরবর্তীতে নবির নির্মিত মসজিদে নববীকে সম্প্রসারণ করে, তাঁর কবরকে এর সম্প্রসারিত এলাকার ভেতরে অন্তর্ভুক্ত করা হয়। মসজিদে নবাবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান নবিজীর রওজা শরিফ।নবিজীর রওজা শরীফ এবং এর থেকে পশ্চিম দিকে রাসূল সাঃ এর মিম্বর পর্যন্ত, স্বল্প পরিসরের স্থান টুকুকে, রিয়াজুল জান্নাত বা বেহেস্তের বাগিচা বলা হয়।এই অংশটুকুতে কয়েকটি স্তম্ভ রয়েছে। সে স্তম্ভগুলোকে রহমতের স্তম্ভ বা খুঁটি বলা হয়ে থাকে। দুনিয়াতে এটিই একমাত্র জান্নাতের অংশ।মদিনায় অবস্থানকালে কবর জিয়ারতের পাশাপাশি হাজীদের প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে মসজিদে নববীতে হাজিরা দেয়া এবং সেখানে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা।বর্তমানে রাসূলুল্লাহ (সা.) এর কবরগাহের কক্ষটি চারপাশে বেষ্টনীতে আবদ্ধ থাকায় রাসূলুল্লাহ (সা.) এবং তার দুই সঙ্গীর কবর বাইরে থেকে দেখার কোনো সুযোগ নেই। শুধু কামরাটির প্রবেশ পথের গ্রিলে তিনটি ছিদ্র পথ রয়েছে, যা দিয়ে রাসূলুল্লাহ (সা.) এবং তার দুই সঙ্গীর কবর সরাসরি দেখা যায়। বাম থেকে প্রথম বড় ছিদ্রপথ দিয়ে রাসূলুল্লাহর (সা.) কবর, মাঝের ছিদ্রপথে হযরত আবু বকরের (রা.) কবর এবং সর্বডানের ছিদ্রপথে হযরত উমরের (রা.) কবর দেখা যায়।বিশ্বব্যাপী নবীজির রওজা মোবারক নিয়ে বিভিন্ন অপপ্রচার চলছে। বিভিন্ন দেশে নবীজি ও খলিফাদের ভুয়া রওজার ছবি দেখিয়ে অবৈধ অর্থ রোজগারের অপচেষ্টাও চালাচ্ছে অনেকে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad