Ad

হজ থেকে কতো আয় করে সৌদি আরব

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
3ea3b3ae24bc68cde5b89a102f273fb4-597cb408ca4af
Durbin News

প্রতি বছর সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মুসলমান হজ করতে সৌদি আরবে আসেন। হজের এই মৌসুমে সৌদি আরবের আর্থিক লেনদেনের বড় একটা অংশ আসে হাজীদের থেকে।অনেকের মনেই এই প্রশ্নটা আসে, সৌদি আরবে হজ কিংবা আল-উমরাহ-করতে যেসব মুসলমান যান, তাঁদের কাছ থেকে দেশটি আসলে কত অর্থ রোজগার করে? কিংবা সৌদি আরবের অর্থনীতির কত ভাগ অবদান রাখে হজ থেকে আয়কৃত অর্থ।মজার ব্যাপার হচ্ছে, অপরিশোধিত তেল বিক্রি করে সৌদি আরবের যা রোজগার হয়, তার থেকেও বেশি আয় হয় হজ থেকে। তবে প্রকৃতপক্ষে কত আয় হয় তার প্রকৃত হিসাব জানা সম্ভব হয়ে ওঠেনা। অনুমান এবং পরিসংখ্যান এর ওপর নির্ভর করে হজের মোট আয় ধারণা করা হয়।অনুমান করা হয়, প্রতি বছর হজের ব্যবসায়িক কার্যক্রম থেকে আনুমানিক ৮ বিলিয়ন ডলার আয় করে সৌদি সরকার। মূলত ট্যাক্স , ​​পারমিট ফি এবং ট্যারিফ খাত থেকে আসে এই অর্থের মোটা অংশ। পাশপাশি হোটেল, রিসর্ট, পরিবহন এবং খাবারের মতো পরিষেবা থেকেও বড় অংশ আয় করে থাকে দেশটি।হজের মৌসুমে সৌদি আরবে অবস্থান কালীন বড় অঙ্কের অর্থ খরচ করে থাকেন হাজিরা। ২০১৮ সালের একটি তথ্য অনুযায়ী হজ করতে আসা হাজিরা সৌদিতে অবস্থানকালে প্রায় ২ দশমিক ৫ বিলিয়ন ব্যয় করেন। এছাড়া হজের সময় ছাড়াও সারা বছরের ওমরা হজের জন্যে দেশটিতে যাতায়াত করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। হজ এবং ওমরা হজ এই দুই আয় মিলে প্রতি বছর প্রায় ২০ বিলিয়নের ডলারের ও বেশি অর্থ যোগ হয় সৌদি আরবের অর্থনীতিতে।যদিও হজের এই আয় প্রতি বছর আগত হাজীদের সংখ্যার উপর নির্ভর করে তারতম্য হয়। ২০১৯ সাল পর্যন্ত এই পরিমাণ সাভাবিক থাকলেও ২০২০ সাল থেকে স্থবির হয়ে পরে হজের সাভাবিক কার্যক্রম। কোভিড মহামারীর কারণে দেশটিতে প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরিস্থিতি অনুকূল না থাকায় সল্প সংখ্যক ব্যক্তির মাধ্যমেই সম্পন্ন করা হয় হজের কার্যক্রম।২০২০ সালে মাত্র ১০০০ জন হাজী নিয়ে হজ সম্পন্ন হয়।করোনার প্রকোপ কিছুটা কোন এলে ৬০ হাজার হাজী নিয়ে সম্পন্ন হয় ২০২১ সালের হজ কার্যক্রম। তবে ২০২২ সাল থেকে আবার সাভাবিক নিয়মে শুরু করা হয় হজ পালনের মহাযজ্ঞ।মহামারীর আগে ২০২২ সালের মধ্যে হজের মাধ্যমে ৩০ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নিয়েছিল সৌদি সরকার। কিন্তু সে পরিকল্পনা ভেস্তে যাওয়ার ২০৩০ সালের মধ্যে ৩০ মিলিয়ন হাজী আনার লক্ষ্যমাত্রা নিয়েছে দেশটি।পৃথিবীতে প্রায় ২০০ বিলিয়ন মুসলিমের জন্যে পবিত্রতম জায়গা সৌদি আরবের মক্কা ও মদিনা শহর। তাই এই বিশাল জনগোষ্ঠীর জন্যে ব্যাপক অর্থনৈতিক গুরুত্বের দিকটি উপলদ্ধি করেছে দেশটির সরকার। এর প্রেক্ষিতে বাদশা আব্দুল আজিজের ক্ষমতা গ্রহণের পর হজের স্থানকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়। এই লক্ষ্যে প্রায় ২১ বিলিয়ন ডলারের আর্থিক মূল্যমান একটি প্রকল্প চালু করে দেশটির সরকার। তেল সম্পদের দিকে নজর ঘুরিয়ে সম্প্রতি হজ মার্কেটকে লক্ষ্য করেই সৌদিকে নতুন ভাবে গড়ার স্বপ্ন দেখছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে।প্রতি বছর গড়ে ২০ মিলিয়ন হাজী হজ করতে আসেন। প্রত্যেক হাজির হজের জন্যে ব্যয় করতে হয় তিন হাজার থেকে ৭ হাজার ডলার পর্যন্ত। হজের প্যাকেজ অনুসারে তারতম্য হয়ে থাকে হজের খরচ। হাজীদের থেকে আয়কৃত এসব অর্থ দিয়ে নিজেদের অর্থনীতিতে নতুনভাবে রূপ দেওয়ার চেষ্টা করছে তেল সমৃদ্ধ দেশটি।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad