Ad

রমজানে ২২ দেশে এক মিলিয়ন কুরআন বিতরণ করবে সৌদি আরব!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (7)
Durbin News

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ মার্চ, পবিত্র রমজান মাস শুরু হতে পারে।মুসলিম বিশ্বের তীর্থভূমি সৌদি আরবে রমজানের আমেজ, বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় ভিন্ন।প্রতি বছর পবিত্র মাহে রমজান এলেই, এক ধরনের উৎসবের আমেজ দেখা যায় মুসলিম দেশটিতে।এবারও তার ব্যতিক্রম নয়। আসন্ন রমজান ঘিরে এরই মধ্যে বিভিন্ন ঘোষণা দিয়েছে সৌদি প্রশাসন। এরই ধারাবাহিকতায়, বিশ্বব্যাপী কুরআন বিতরণের প্রকল্পও হাতে নিয়েছে তারা।পবিত্র রমজান মাসে বিশ্বের অন্তত ২২টি দেশে, পবিত্র কোরআন বিতরণ করবে দেশটি। সম্প্রতি এক ঘোষণায়, এই কার্যক্রমের অনুমোদন দিয়েছেন সৌদি বাদশাহ, সালমান বিন আবদুল আজিজ।সংবাদ মাধ্যমের তথ্য মতে, পবিত্র কোরআনে কারিম, বিশ্বের ৭৬টিরও বেশি ভাষায় অনুবাদ করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।সেই সঙ্গে কোরআনের কপির সাইজেও থাকবে ভিন্নতা। বিভিন্ন সাইজের মোট ১০ লাখ কপি মুদ্রণ করা হবে।পবিত্র কোরআনের কপিগুলো মুদ্রণ করেছে, মদিনার “বাদশাহ ফাহাদ গ্লোরিয়াস কোরআন প্রিন্টিং কমপ্লেক্স।”অনুবাদ করা কোরআনের কপিগুলো, আসছে রমজানেই, বিশ্বের ২২টি দেশের ইসলামিক কেন্দ্রে দেয়া হবে। ইতোমধ্যে এ বিষয়ে প্রস্তুতি শুরু করছে দেশটির ইসলাম, দাওয়াত ও দিকনির্দেশনা বিভাগ।এ পদক্ষেপের মাধ্যমে, বিশ্বের অনেক মানুষ, পবিত্র কোরআনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন বলে, মনে করছে সৌদি সরকার।এছাড়া রমজানে কোরআন নাজিল হয়েছে। তাই এ মাসে কোরআন তেলাওয়াতে ফজিলত বেশি। ফজিলতের এই মাসে, কোরআন তেলাওয়াতের সুযোগ করে দেওয়াও উত্তম কাজ।ইসলামের পবিত্রতম শহর মক্কা ও মদিনার দেশ সৌদি আরবে, রমজানের আমেজ থাকে ভিন্নরকম। হাসি-খুশি, উৎসবসমুখর ও অনেকটা আনন্দঘেরা পরিবেশে কাটে তাদের মাহে রমজান। মহিমান্বিত রমজান মাস পালনে, সৌদিতে মাস দুয়েক আগ থেকে চলে প্রস্তুতি। তবে করোনা মহামারির কারণে, দুই বছর মসজিদে ইফতার ও ইতিকাফ কার্যক্রম স্থগিত রেখেছিল সৌদি আরব।এরপর গত বছরের আবারও রমজান মাসের কার্যক্রম শুরু হলেও, তা ছিলো সীমিত আকারে। তবে সেসব বাধা কাটিয়ে এবার পুরোপুরিভাবে, রমজান মাসের কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।পবিত্র রমজান মাসে, সৌদি আরবের দুই প্রধান মসজিদ বায়তুল্লাহ ও মসজিদে নববিতে বিশ্বের লাখ লাখ মুসল্লি জড়ো হন। এবারও সৌদি কর্তৃপক্ষ ৩০ লাখ মুসল্লি আগমনের সম্ভাবনার কথা বলছেন।তাদের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে, এরইমধ্যে ১০ দফা নির্দেশনা দিয়েছে সৌদি ধর্ম মন্ত্রণালয়। সেই সঙ্গে মুসল্লিদের সেবায়, ১২ হাজার কর্মী নিয়োগ দিয়েছে সৌদির ধর্ম মন্ত্রণালয়।সৌদিতে রমজান উপলক্ষে মুসল্লিদের বিভিন্ন সুবিধা দেওয়া হয়। বিভিন্ন কোম্পানির জিনিসে থাকে বিশেষ ছাড়।নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যও থাকে হাতের নাগালে। সরকারিভাবেই এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।এছাড়া প্রত্যেক এলাকায় একাধিক স্থানে উম্মুক্ত ইফতারের আয়োজনও করা হয়। যেসব স্থানে পথিক, প্রবাসী ও শ্রমিকরা অংশগ্রহণ করে থাকে।কারখানাগুলোতেও শ্রমিকদের জন্য উন্নতমানের ইফতারের ব্যবস্থা করা হয়। অন্যদিকে রমজান উপলক্ষ্যে সরকারিভাবেই কর্মঘণ্টা কমিয়ে দেয়া হয়। এভাবে বিভিন্ন পূণ্য ও ভালো কাজের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে ,পবিত্র রমজান পালন করেন সৌদি আরবের অধিবাসীরা।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad