Ad

কীভাবে দেখা হয় রমজানের চাঁদ? কীভাবে নির্ধারিত হয় রোজা বা ঈদের দিনক্ষণ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (11)
Durbin News

শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। রাত পোহালেই পবিত্র ঈদ-উল-ফিতর!' ছোটোবেলায় টিভির পর্দায় এই ছোট্ট কথাটি শুনলেই, আনন্দে দু'পায়ে লাফিয়ে উঠতেন সকলে। জর্দা-সেমাইয়ের মিষ্টি গন্ধে মেতে উঠতো পাড়া!তবে দেশের আকাশে ঈদের চাঁদ সত্যিই উঠেছে কি-না, তা নির্ণয় করা কিন্তু কোনো মামুলি ব্যাপার নয়! বরং এ নিয়ে প্রতি বছরই বিরাট এক আয়োজন হয় দেশজুড়ে। এদেশে আকাশের চাঁদ দেখার মূল দায়িত্বে থাকে, জাতীয় চাঁদ দেখা কমিটি।রোজা হোক আর ঈদই হোক, ইসলামিক ফাউন্ডেশনের নিয়ন্ত্রণাধীন এ কমিটিই, প্রতিবার নির্ধারণ করে, কবে শুরু হবে রোজা বা কবে হচ্ছে ঈদ।এ কমিটির কাজে মূল সহযোগী বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন জেলায় রয়েছে, আবহাওয়া অধিদপ্তরের স্টেশন। সে স্টেশনগুলো থেকেই চাঁদ দেখার লক্ষ্যে, নির্দিষ্ট দিনে আকাশে নজর রাখা হয়।বৈজ্ঞানিক কৌশল কাজে লাগিয়ে, আবহাওয়া অফিসের একটি বিভাগ আগেই নির্ণয় করে, চাঁদ উঠলে সেটি আকাশের কোন কোণে কত ডিগ্রিতে উঠবে। আর কতক্ষণই বা সে চাঁদকে আকাশে দেখা যাবে।এ হিসাব-নিকাশের ফল অনুযায়ীই, বিভিন্ন জেলার আবহাওয়া স্টেশনগুলো চাঁদের সন্ধান করে। খালি চোখে যেমন চাঁদকে খোঁজা হয়, তেমনি নেয়া হয় টেলিস্কোপের মতো নানা আধুনিক যন্ত্রের সাহায্যও।গবেষণা বলছে, আকাশে নতুন চাঁদ ওঠার পর সেটি দৃশ্যমান হতে, বেশ কিছুক্ষণ সময় লাগতে পারে। এমনকি মানুষের চোখে ধরা দিতে একটি নতুন চাঁদ নাকি, ৩০ ঘণ্টা পর্যন্তও সময় নিতে পারে! আর দুর্যোগপূর্ণ সময়ে যদি আকাশ মেঘে ঢাকা থাকে, তবে খালি চোখে আকাশের চাঁদ দেখাটা তো, এক অবাস্তব ঘটনাই বটে! আর এমন সময়েই সবাই নিয়ে থাকে আধুনিক প্রযুক্তির সাহায্য।এশিয়ার অনেক দেশের আবহাওয়াবিদই ব্যবহার করেন, অপটিক্যাল থিওডোলাইট নামের অত্যাধুনিক এক টেলিস্কোপ। সত্যিই যদি আকাশে চাঁদ উঠে থাকে, তবে খালি চোখে দেখতে না পেলেও, থিওডোলাইটের মাধ্যমে তা অবশ্যই দেখা যায়।দেশের বিভিন্ন স্থানে অবস্থিত, আবহাওয়া অধিদপ্তরের এসব স্টেশন থেকে যদি চাঁদ দেখা যায়, তবে তা জানানো হয় জাতীয় চাঁদ দেখা কমিটিকে। কমিটি এরপর যাচাই-বাছাই শেষে, রোজা শুরু বা ঈদের দিনের ঘোষণা দিয়ে থাকে।জাতীয় চাঁদ দেখা কমিটিকে নেতৃত্ব দেন বাংলাদেশের ধর্মমন্ত্রী। দেশের বিভিন্ন স্থানের সাধারণ মানুষও, এ কমিটিকে চাঁদ দেখার খবর জানাতে পারেন।এ কমিটির অধীনে দেশের বিভিন্ন জেলায়, নানা সাব-কমিটি থাকে। কোনো মানুষ খালি চোখে চাঁদ দেখতে পেলেই, তারা স্থানীয় কমিটি বা জাতীয় চাঁদ দেখা কমিটির প্রদত্ত নম্বরে, তা তখুনি জানাতে পারেন।কমিটি এরপর আবহাওয়া অধিদপ্তরের সহায়তায় যাচাই করে দেখে, চাঁদ দেখার খবরটি আদৌ সত্যি কি-না। নির্ভরযোগ্য ও প্রখর দৃষ্টিশক্তির অধিকারী কেউ চাঁদ দেখে থাকলে, তবেই সে তথ্য গ্রহণযোগ্যতা পেয়ে থাকে।তবে শুধু এক ব্যক্তির কথাতে নয়, অনেক সময় অনেকের চোখে চাঁদের দেখা মিলেছে কি-না, সে ব্যাপারেও জানতে চায় কমিটি। চাঁদ দেখার প্রমাণস্বরূপ স্থিরচিত্র বা ভিডিওচিত্রও অনেকে সরবরাহ করে থাকে।তবে যত প্রযুক্তিই থাক না কেন, রোজা বা ঈদের দিন জানতে, বাংলাদেশের অনেক মানুষই এখনো সৌদি আরবের ওপরেই ভরসা করে থাকেন। আরব আমিরাতের দেশগুলোতে যেদিন রোজা শুরু হবে, তার পরদিন থেকেই শুরু হবে বাংলাদেশের রোজা। কমিটি সিদ্ধান্ত জানাবার আগে, এমন ভাবেই রোজা বা ঈদের দিনক্ষণ তারা ঠিক করে ফেলেন।গতকাল তো সৌদি আরবে রমজানের চাঁদ দেখা যায়নি। সেই হিসেবে সে দেশে রোজা শুরু আগামী ২৩ মার্চ থেকে।তা প্রিয় দর্শক, আপনারাও কি সৌদির সাথে মিলিয়ে, রোজা শুরুর দিনক্ষণ ,নিজেরাই ঠিক করেছেন, নাকি অপেক্ষা করছেন ,আজ সন্ধ্যায় বসতে যাওয়া, কমিটির বৈঠকের জন্য?

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad