Ad

রমজানে খেলার মাঝে ইফতার করার অফিশিয়াল অনুমতি পাবে সালাহ-মেহরাজরা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1619434499.bg
Durbin News

ইউরোপীয় ক্লাবগুলোতে মুসলিমদের ধর্মীয় আয়োজন নিয়ে প্রশংসনীয় উদ্যোগের খবর পাওয়া যাচ্ছে। চেলসির হোম গ্রাউন্ড স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে সবার জন্য উন্মুক্ত ইফতারির আয়োজন করেছে ক্লাবটি।আগামী ২৬ শে মার্চ চেলসির, স্ট্যামফোর্ড স্টেডিয়ামের খোলা মাঠে যে কেউ ইফতারি করার সুযোগ পাবে। আশেপাশে হিন্দু-মুসলিম কিংবা খ্রিস্টান, খেলোয়াড়, কিংবা দর্শক যে কেউ এই বিশাল ইফতার পার্টিতে যোগদান করতে পারবে।টেন্ট প্রজেক্ট নামে একটি মুসলিম কমিউনিটির যৌথ উদ্যোগে এমন দারুন আয়োজনের ব্যবস্থা নিচ্ছে ইংলিশ এই ক্লাবটি।শুধু চেলসি নয়, টেন্ট প্রজেক্ট নামে এই মুসলিম কমিউনিটি ধর্মীয় সম্প্রীতি বাড়িয়ে দেওয়ার লক্ষ্যে ইংল্যান্ডের অনেক শহরে উন্মুক্ত ইফতার আয়োজন করার ব্যবস্থা করে। সবধরনের মানুষের মাঝে ইসলাম ধর্মের শান্তির বার্তা পৌছে দেওয়ার জন্যই এমন ক্রিয়েটিভ আয়োজন।গত ১০ বছর ধরেই ইসলাম ধর্মের দাওয়াতের কাজ করে আসছে এই সংস্থাটি। দশ বছর পুর্তি উপলক্ষেই লন্ডনের ১০ টি শহরের উন্মুক্ত ইফতারির আয়োজন করছে তারা।ইংলিশ ক্লাব চেলসিকে এমন আয়োজনের কথা জানালে, অনেক আগ্রহ নিয়ে সায় দেয় ক্লাবটি। এই ব্যাপারে টেন্ট প্রজেক্টের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ওমর সালহা বলেন, ‘রমজান উৎসব ও উন্মুক্ত ইফতারের মাধ্যমে গত এক দশকে পাঁচ লাখের বেশি মানুষ যুক্ত হয়েছে। রমজান টেন্ট প্রজেক্টের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আমরা যুক্তরাজ্যের ১০টি শহরে এ আয়োজন করতে যাচ্ছি। এতে সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের লোকদের আমন্ত্রণ।’বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লীগে ১০ নাম্বারে থাকা চেলসি , ধর্ম-বর্ন নিবির্শেষে সম্প্রীতি ছড়ানোর জন্য, প্রশংসিত সারা বিশ্বজুড়ে।শুধ চেলসি নয়,মুসলিমদের ধর্মীয় সম্প্রীতিতে এগিয়ে এসেছে ইংলিশ প্রিমিয়ার লীগ। এখন থেকে খেলাচলা কালীন সময় মাঠেই ইফতার করতে পারবে মুসলিম খেলোয়াড়েরা।ইংলশ প্রীমিয়ার লিগে মুসলিম প্লেয়ারদের অভাব নেই । চেলসি, লিভারপুলের মতো জনপ্রিয় ক্লাব গুলোতে মুসলিম খেলোয়াড়দের আধিপত্য।লিভারপুলের মোহাম্মদ সালাহ । মিশরে জন্ম নেওয়া এই খেলোয়াড় ইপিএলের সর্বোচ্চ গোলস্কোরারদের একজন। গত কয়েকসিজন ধরে সর্বোচ্চ গোল স্কোরারের লিস্টে তার আধিপত্য।ম্যান সিটিতে মাহরেজ । আলজেরিয়ান এই তারকা, দুর্দান্ত খেলা উপহার দেয় ডি-ব্রুইনা-হল্যাণ্ডের সাথে, একসাথে হয়ে। দুর্দান্ত এই খেলোয়াড়েরা পিছিয়ে নেই ধর্মীয় অনুশাসনেও। ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি, ইপিএলের ব্যস্ত শিডিঊলের মাঝেও রোজা রেখেই খেলে যায় এই তারকারা।রমজান মাসে সন্ধ্যায় মাগরিবের সময় হলেই খেলা থামিয়ে ইফতার করতে দেখা যেত তাদেরকে।পানীয় কিংবা এনার্জি ড্রিংকস খেয়ে রোজা ভেংগে আবার খেলায় নেমে যেত তারা এতোদিন সালাহ-মাহরেজদের ইফতার করার জন্য অধিনায়কের মাধ্যমে রেফারির কাছে আগেই অনুমতি নেওয়া লাগতো।।তবে এখন সেটা আর করতে হবেনা। পবিত্র রমজানের এই বছর থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের উদ্যোগে মাঠেই ইফতার করতে পারবে বিনা বাধায়।ইফতারির সময় হলে মুসলিম খেলোয়াড় থাকলে তার জন্য ম্যাচে বিরতি দিয়ে ইফতারের সময় দেয়া হবে।ইংলিশ প্রিমিয়ার সকল রেফারিকে এই নির্দেশনা দেয়া হয়ে গেছে। পাশাপাশি লীগ কাপের ম্যাচ গুলোতে এই নীতি বহাল থাকবে। ফুটবল অ্যাসোসিয়েশন FA ও PGMOLএর প্রফেশনাল গেম ম্যাচ অফিশিয়ালস লিমিটেডের মতো গুরুত্বপূর্ণ সংস্থার পক্ষ থেকে,এই নির্দেশনা জারি করা হয়েছে সকল ইংলিশ ক্লাবের জন্য।জনপ্রিয় ইংলিশ প্রিমিয়ার লীগের এমন অভিনব উদ্যোগ, প্রশংসা পাচ্ছে বিশ্বের সকল মুসলিম কমিউনিটির পক্ষ থেকেই।মুলত ধর্মীয় সম্প্রীতি বাড়ানোর জন্যই এমন আয়োজন। ইংলিশরা এর আগে থেকেই ধর্মীয় ব্যাপারে কোন বিদ্বেষ না ছড়িয়ে, শান্তিপূর্ণ অবস্থানের নজির দেখিয়েছে অনেক সময়।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad