Ad

জাকির নায়েককে গ্রেফতার করতে ওমানের প্রতি ভারতের অনুরোধ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (18)
Durbin News

প্রখ্যাত ইসলাম প্রচারক, জাকির নায়েককে আটকের জন্য ভারতের পরিকল্পনা, বহুদিন আগের। কিন্তু এখন পর্যন্ত সেই চেষ্টায় সফল হয়নি দেশটি। বাধ্য হয়েই, এবার ওমানের কাছে জাকির নায়েককে গ্রেফতারের অনুরোধ নিয়ে হাজির হয়েছে, ভারত সরকার। পবিত্র রমযান মাসেই জাকির নায়েকের ওমান সফরের কথা রয়েছে। সেই সফরের আগেই, দেশটির সরকারের কাছে এই অনুরোধ জানিয়েছে ভারত। ভারত সরকারের নিষেধাজ্ঞা এবং অভিযোগের কারণে, বিগত কয়েক বছর ধরেই মালেশিয়ায় অবস্থান করছেন জাকির নায়েক। সরকারের চাপে ২০১৭ সালে ভারত ছাড়তে হয়, এই ইসলামি ব্যক্তিত্বকে। বর্তমানে মালেশিয়া থেকেই, নিয়মিত পাবলিক লেকচারের মাধ্যমে মানুষকে ইসলামের পথে ডাক দিচ্ছেন, এই বরেণ্য ইসলামি চিন্তাবিদ। মালেশিয়ায় নিজস্ব স্টুডিওতে লেকচার দেয়ার পাশাপাশি, বিভিন্ন দেশের আমন্ত্রণও গ্রহণ করছেন তিনি। এমনকি ২০২২ বিশ্বকাপের সময়, কাতারেও দেখা গিয়েছে তাকে। তবে স্বস্তি নেই সেখানেও। বেশ কয়েকবারই জাকির নায়েককে গ্রেফতারের জন্য, মালেশিয়া সরকারকে অনুরোধ জানিয়েছিলো দিল্লি। এখন পর্যন্ত ভারত সরকারের সেই আবেদনে, সাড়া দেয়নি মালেশিয়া সরকার। ২০১৭ সালেই, দেশটি জাকির নায়েককে স্থায়ী নাগরিকত্ব প্রদান করে। যার কারণে, বর্তমানে মালেশিয়াতে আর দশজন সাধারণ নাগরিকের মতোই,জীবন পার করছেন জাকির নায়েক। মালেশিয়ার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, মুহিউদ্দিন ইয়াসিন সেসময় জানিয়েছিলেন, কোন ক্ষেত্রে আইন ভঙ্গ করলেই কেবল, জাকির নায়েকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে। আইন ভঙ্গ করা হলে, নাগরিক কিংবা অ-নাগরিককে ছাড় দেবে না তার রাষ্ট্র। তবে এছাড়া জাকির নায়েককে গ্রেফতার করার, অন্য কোনো সুযোগ নেই। এসব পরিস্থিতির কারণে অনেকটা বাধ্য হয়েই, এবার অন্যান্য দেশগুলোর সাহায্য প্রত্যাশা করছে ভারত। জাকির নায়েকের সফর অনুযায়ী, বিভিন্নবার বিভিন্ন দেশের কাছে এমন সাহায্য চেয়েছে দিল্লি, যার সবশেষ সংযোজন ওমান। ভারতীয় গণমাধ্যম বিজনেস টুডের দেয়া তথ্য অনুযায়ী, জাকির নায়েকের ইস্যুতে, ওমানের সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছে ভারতীয় কর্তৃপক্ষ। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস, ডক্টর জাকির নায়েককে গ্রেফতার করতে, ওমানি কর্তৃপক্ষকে অনুরোধ করেছে। এমনকি জাকির নায়েক বিষয়ে তদন্ত করতে এবং তাকে ভারতে ফিরিয়ে আনার জন্য, একটি আইনি দল পাঠানো হবে বলেও জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।এই ইস্যুতে সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ওমানের রাষ্ট্রদূতের সঙ্গে, আলাপ হয়েছে বলেও দাবি করেছে ভারতীয় গণমাধ্যম।রমজান মাসকে সামনে রেখে দু‘টি পাবলিক লেকচারের জন্য, ওমান থেকে আমন্ত্রণ পেয়েছেন ডক্টর জাকির নায়েক। তার বক্তব্যের বিষয়গুলো হচ্ছে, ‘বিশ্বব্যাপী কোরআনের প্রয়োজনীয়তা’ এবং ‘মানবজাতির জন্য মহানবী হযরত মুহাম্মদ (সা.) একটি রহমত।’ দেশটির সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ে,এই বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এরইমাঝে তিনি ওমান পৌঁছে গিয়েছেন। উল্লেখ্য, বর্তমান বিশ্বের জনপ্রিয় ইসলাম ধর্ম প্রচারক জাকির নায়েক। ভারতের মুম্বাই থেকে তার উত্থান। একসময় মেডিকেল কলেজ থেকে পাশ করলেও, পরবর্তীতে ধর্মের পথে নিজের জীবন ব্যয় করার সিদ্ধান্ত নেন তিনি। একপর্যায়ে শুরু করেন, তার নিজস্ব টিভি চ্যানেল পিস টিভি। খুব দ্রুতই মানুষের মাঝে জনপ্রিয় হতে থাকেন তিনি। তবে সময়ের সাথে সাথে জাকির নায়েকের বিরুদ্ধে, বিভিন্ন অভিযোগ আসতে থাকে। তার বিরুদ্ধে ‘উগ্রপন্থাকে উস্কে দেয়া’র অভিযোগ তুলেছে, ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। এজন্য মামলাও করা হয়েছে তার বিরুদ্ধে। কিন্তু মামলাটি তদন্ত করতে গিয়ে,কোনো অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছিলো, ভারতীয় গোয়েন্দা সংস্থা। অন্যদিকে ভারত সরকারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, জাকির নায়কের ধর্মীয় পরিচয়ের কারণে, তাকে হেনস্তা করা হচ্ছে। মূলত এসব টানাপোড়েনের মধ্যেই ২০১৭ সালে, ভারত ছেড়ে পুরোপুরি মালেশিয়াতে স্থায়ী হন এই ধর্ম প্রচারক। মালেশিয়ার সেসময়ের সরকার প্রধান, নাজিব রাজাক তাকে দেশটির নাগরিকত্ব প্রদান করেন। এরপর থেকে সেখানেই আছেন জাকির নায়েক।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad