Ad

মহাকাশে কিভাবে রোজা রাখেন মুসলিম নভোচারীরা?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
astronaut-sultan-alneyadi-20230323154626
Durbin News

গত ৩ মার্চ মহাকাশের উদ্দেশ্যে পৃথিবী ছেড়ে গিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের নভোচারী সুলতান আলনিয়াদি। আগামী ৬ মাস নিজ মহাকাশযানেই অবস্থান করবেন এই মুসলিম নভোচারী। সেখানেই পার করবেন পবিত্র মাহে রমজান। এমন এক মাস যে মাসে প্রত্যেক মুসলমানের উপর রোজা রাখা ফরজ। স্থানভেদে গত বৃহস্পতি কিংবা শুক্রবার থেকে সারাবিশ্বে পালিত পবিত্র রমজান মাস। মহিমান্বিত এই মাসে দিনের বেলায় পানাহার এবং ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থেকে রোজা আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য ফরয। ইসলামের বিধান অনুযায়ী, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে রোজা আদায় করেন প্রতিটি মুসলমান। কিন্তু মহাকাশ এমন এক জায়গা, যেখানে সূর্যোদয় এবং সূর্যাস্তের এমন হিসেব রাখা বেশ কঠিন। এমন পরিবেশে রোজার বিধান কিভাবে পালন করবেন সুলতান আলনিয়াদি। তার আগে যেসকল মুসলমান মহাকাশে গিয়েছেন তারাইবা কিভাবে পার করেছেন রমজান মাস। এমন অবস্থায় কিভাবে রোজা রাখবেন, তা আগেই জানিয়ে রেখেছেন সুলতান আলনিয়াদি। গত ফেব্রুয়ারিতে মহাকাশে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে এই কথা জানান তিনি। তিনি জানিয়েছিলেন, যেহেতু তিনি মহাকাশে যাচ্ছেন তাই তিনি এখন মুসাফির বা ভ্রমণকারী। আর একজন ভ্রমণকারী হিসেবে তার জন্য রোজা রাখা ওয়াজিব নয়।তিনি বলেছেন, 'আমরা আসলে চাইলে রোজা পালন নাও করতে পারি। এটা অপরিহার্য নয়। আপনি যদি ভালো বোধ না করেন তবে আপনার জন্য রোজা ফরজ নয়। যেহেতু মহাকাশের যে কোনো কিছু মিশনকে ধ্বংস করতে পারে বা ক্রুদের স্বাস্থ্যকে বিপন্ন করতে পারে তাই ডিহাইড্রেশন ও অপুষ্টি এড়ানোর জন্য আমাদের পর্যাপ্ত খাবারের অনুমতি দেওয়া হয়েছে।'এছাড়া ফেব্রুয়ারিতে এক সংবাদ সম্মেলনে সুলতান আল নিয়াদি জানিয়েছিলেন, 'আমি চাইলে গ্রিনউইচ টাইম বা আর্থ টাইম অনুযায়ী রোজা রাখতে পারি। যা অফিসিয়াল স্পেস টাইম হিসেবে বিবেচিত হয়। এছাড়াও বেশ কিছু বিজ্ঞ ইসলামিক চিন্তাবিদের মতে এক্ষেত্রে তিনি যে দেশের নাগরিক, সেই দেশের সময় অনুযায়ীও রোজা পালন করা যাবে। অথবা যেকোন সূর্যোদয় অনুসরণ করে পরবর্তী ১২ ঘন্টা হিসেব করেও রোজা রাখার সুবিধা পাবেন তিনি। সুলতান আল নিয়াদি বর্তমানে SpaceX Crew-6 মিশনের অধীনে মহাকাশে অবস্থান করছেন। তাকে বহনকারী মহাকাশযানটি যখন ঘণ্টায় ২৭ হাজার ৬০০ কিলোমিটার গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করে। যার অর্থ, তিনি প্রতি ২৪ ঘন্টায় ১৬ টি সূর্যোদয় ও সূর্যাস্ত দেখেন। একারণে তিনি নিজের উপযুক্ত সময় মেনেই রোজা পালন করতে পারবেন। অবশ্য, মহাকাশে রমযান পালনের বেলায় আমিরাতের আলনিয়াদি প্রথম ব্যক্তি নন। এর আগে, ২০০৭ সালে মালয়েশিয়ার ধর্মপ্রাণ নভোচারী শেখ মোজাফফর শুখার মহাকাশে যান। তিনি যখন মহাকাশে ছিলেন তখন রমজান মাস চলছিলো। এসময় তার অবস্থান বিবেচনায় রোজা রাখার জন্য, মালয়েশিয়ার ফতোয়া কাউন্সিল একটি ফতোয়া দেয়। সেই ফতোয়ায় বলা হয়, মোজাফফর শুখার চাইলে এখন রোজা নাও রাখতে পারেন। আর তিনি চাইলে যে জায়গা থেকে মহাকাশ যাত্রা শুরু করেছিলেন, সেই জায়গার সময় অনুযায়ী রোজা রাখতে পারেন।মহাকাশে কীভাবে নামাজ পড়তে হবে, সে বিষয়েও ফতোয়া জারি করা হয়েছিলো সেসময়। ফতোয়ায় বলা হয়েছে, কাবার দিকে মুখ করে নামাজ আদায় করা উচিত এবং নামাজের সময় হাঁটু বাঁকানো উচিত। কিন্তু স্থানের শূন্য মাধ্যাকর্ষণের কারণে হাঁটু বাঁকানো কঠিন। তাই তিনি যতটা সম্ভব ও সুবিধামতো কাবার দিকে মুখ করে দাঁড়িয়ে কিংবা ইশারায় নামাজ আদায় করতে পারেন।মালয়েশিয়ার ফতোয়া কাউন্সিল সে সময় ঘোষণা করেছিল, এই ফতোয়াটি ভবিষ্যতে মহাকাশে যাওয়া মুসলমানদের জন্য একটি গাইডলাইন হবে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad