Ad

তুরস্কে রমজান যেমন হয়!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Ramjan
Durbin News

তুরস্কের রমজান মাস ,পৃথিবীর অন্যান্য জায়গা থেকে আলাদা। মুসলিম প্রধান এই দেশে রমজান শুরু হয় উৎসবমুখর ভাবে। রোজা আসার আগেই রঙ বেরঙের ব্যানার ফেস্টুনে ছেয়ে যায় সর্বত্র। শিশুদের জন্য সবচেয়ে সুন্দর ব্যবস্থা থাকে তুরস্কে। কোন শিশু প্রথমবার রোজা রাখলে তার জন্য আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। সেখানে দাদা দাদি নানা নানিরা বিভিন্ন উপহার দিয়ে থাকেন। এছাড়া উৎসাহ দেন বয়স্করা সবাই, তাতে শিশুটির প্রথমবার রোজা রাখা হয় অত্যন্ত আনন্দময়। সরকারী হিসাব অনুযায়ী তুরস্কের শতকরা নিরানব্বই ভাগ মানুষ ইসলাম ধর্মের অনুসারী। বিভিন্ন জরিপে দেখা গেছে, জনসংখ্যার বেশিরভাগ অংশই রোজা থাকেন রমজান মাসে। অটোমান সম্রাজ্যের ঐতিহ্যবাহী এই দেশের আরেক নাম মসজিদের দেশ। ২০২১ সালের তথ্য অনুযায়ী তুরস্কের জনসংখ্যা ৮৫ মিলিয়ন। এই পরিমান মানুষের জন্য দেশটিতে মসজিদ আছে ,পঁচাশি হাজার থেকেও বেশি। প্রতিটি এলাকা বা মহল্লায় রয়েছে উচু উচু মিনার সমৃদ্ধ এক বা একাধিক মসজিদ। এর মাঝে অনেকগুলো মসজিদ বিশ্ব বিখ্যাত। প্রতিবছর রমজান আসলে তুরস্কের মসজিদ গুলো নতুন ভাবে সাজানো হয়। মিনার গুলোতে করা হয় আলোক সজ্জা। তাতে শোভা পায় বিভিন্ন আরবী বাণী, হাদিস ও কোরআনের আয়াত। পাঁচওয়াক্ত নামাজের সময় মুসল্লিদের প্রাণবন্ত উপস্থিতিতে পরিপূর্ণ থাকে মসজিদ গুলো।উসমানীয় সম্রাজ্যের ঐতিহ্য বজায় রেখে তুরস্কের বিভিন্ন জায়গায় এখনো ইফতারের সংকেত দেয়া হয় তোপ ধ্বনির মাধ্যমে। দেশটিতে ইফতারের আয়োজন হয়ে থাকে বেশ জমজমাট। অন্যান্য অঞ্চলের মতো তুরস্কেও ইফতার শুরু হয় খেজুর দিয়ে। এরপর আসে বিভিন্ন ধরণের ফলমূল, মধু এবং মিষ্টি। এছাড়া জয়তুন, পনির সহ বিভিন্ন লোভনীয় আইটেম শোভা পায় তাদের টেবিলে। এছাড়া ইফতার আইটেম হিসাবে তুরস্কে পাইড নামের একটি খাবার বিখ্যাত। এটি মূলত এক ধরণের বিশাল আকারের রুটি। যা যুগ যুগ ধরে তুরস্কবাসী মানুষের ইফতারে অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। এটিকে রমজান পিঠাও বলে থাকে তারা। ইফতারের আগে বিভিন্ন দোকানে লাইন ধরে এই রুটি কিনে থাকে সবাই। এছাড়া বাসায় বানানো হয় 'পাস্তিরমাহ' নামে গরুর মাংসের অন্য একটি আইটেম। উপমহাদেশের মতো ইফতারে ভাজাপোড়া খাবারের প্রচলন নেই তুরস্কে। অন্যদিকে ইফতারের পর আলাদাভাবে রাতের খাবারেরও অভ্যাস নেই তাদের। এক বসাতেই ইফতার এবং রাতের খাবার খেয়ে নামাজ পড়তে যায় তারা। রমজান মাসে তুরস্কের সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে রাস্তায় ইফতারের আয়োজন। এলাকার খোলা রাস্তায় ইফতারের আয়োজন করে তারা। রাস্তাতেই পরিবার পরিজন সবাইকে নিয়ে ইফতার করতে আসে তুরস্কবাসী। ধনী গরীব কোন ভেদাভেদ থাকেনা এখানে। সবাই মিলে খোলা রাস্তায় পাশাপাশি বসে আনন্দময় পরিবেশে ইফতার সারে। এসব জায়গায় বানানো থাকে বিভিন্ন ধরণের স্টেজ। ইফতারের পর স্টেজে আয়োজন করা হয় হামদ নাত এবং ইসলামিক সংগীতের আসর। তুরস্কে সেহরির সময়ও রেস্তোরাঁগুলো খোলা রাখা হয়। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত রেস্তোরাঁ এবং খাবারের দোকান বন্ধ থাকে। দুপুরের পর থেকেই শুরু হয় ইফতারের আয়োজন। সব মিলিয়ে অত্যন্ত উৎসব এবং আনন্দমুখর পরিবেশে রমজান মাস পালিত হয় তুরস্কে। সেজন্য ইউরোপের বিভিন্ন দেশের মুসলিমরা এক মাসের ছুটি নিয়ে রমজান কাটাতে আসেন তুরস্কে।গত কিছুদিন আগে দেশটিতে মারাত্মক ভুমিকম্পের কারণে বিপর্যয়ে পড়েছেন হাজারো মানুষ। ধ্বংস হয়ে গেছে অসংখ্য স্থাপনা। ফলে এবারের রমজান দেশটির অনেক মানুষের জন্যই কঠিন এক পরীক্ষা হয়ে এসেছে। ভুমিকম্পের কারণে এবার তুরস্কের অনেক অঞ্চলেই হয়তো দেখা যাবে না রমজানের চিরায়ত সেই উৎসবমুখর পরিবেশ।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad