Ad

বিশ্বনবী (সা.) পৃথিবীর যেই স্থানটিকে 'বেহেশতের বাগান' হিসেবে মর্যাদা দিয়ে গেছেন!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
db-islam-223-2106141050-2106150503
Durbin News

এই পৃথিবীরই একটি স্থানকে 'বেহেশতের বাগান ' হিসেবে মর্যাদা দিয়ে গেছেন দো-জাহানের নেতা মহানবী (সা.)। এটি পৃথিবীর এমন একটি পবিত্র স্থান যার সঙ্গে বিশ্বের কোনকিছুরই তুলনা দেওয়া সম্ভব নয়। জান্নাতি আবহাওয়ায় সমৃদ্ধ এই স্থানটিকে মহান আল্লাহ তা'আলা সরাসরি স্থানান্তরিত করবেন বেহেশতে। মুসলিম উম্মাহদের তীর্থস্থান মদিনার প্রাণকেন্দ্র হিসেবে খ্যাতি রয়েছে মসজিদে নববির। সেখানেই সবুজ গম্বুজের নিচে অবস্থিত রয়েছে নবীজির সমাধিস্থল অর্থাৎ বিশ্বনবীর রওজা মোবারক।মহানবী (সা.)-এর রওজা মোবারক এবং মসজিদে অবস্থিত খুতবার মিম্বরের ঠিক মাঝ বরাবরের স্থানটিকেই মূলত বেহেশতের বাগান কিংবা রিয়াজুল জান্নাহ হিসেবে সম্বোধন করা হয়।বলা হয়ে থাকে, মসজিদে নববির ভেতরে অবস্থিত এই রিয়াজুল জান্নাহ'তে কোন মুমিন আল্লাহ'র কাছে কিছু চাইলে, মহান আল্লাহ পাক তাকে ফিরিয়ে দেননা। তাই বিশ্বের মুসলিম উম্মাহদের কাছে, রিয়াজুল জান্নাহ 'দোয়া কবুলের স্থান' হিসেবেও ব্যাপক সমাদৃত। প্রতি বছর হজ ও ওমরা করতে আসা লাখ লাখ মুসল্লিরা রিয়াজুল জান্নাহ'তে ভীড় জমান শুধুমাত্র কিছুক্ষণ ইবাদত করার উদ্দেশ্যে। রহমতের এই স্থানে ইবাদতের ক্ষেত্রে, নারী ও পুরুষেরদের জন্য দুটো ভিন্ন প্রবেশ পথ ও আলাদা সময় রয়েছে।নারীরা শুধুমাত্র ফজর, জোহর ও এশার নামাজের পর সেখানে যাওয়ার অনুমতি পান। অন্যদিকে পুরষেরা তাহাজ্জুদের পর এবং সকাল ৮ থেকে ১০'টার মধ্যে সেখানে যাওয়ার সুযোগ পেয়ে থাকেন।মুসল্লিদের মসজিদে নববীতে অবস্থিত এই স্থানটি চিনে নিতে যাতে বিশেষ কষ্ট না হয়, সেই উদ্দেশ্যে রিয়াজুল জান্নাহ পুরোটাই মুড়ানো রয়েছে সাদা ও সবুজ রঙের কার্পেটে।তাছাড়া, মসজিদের বাকি অংশের মেঝে লাল কার্পেটে আচ্ছাদিত করা হয়েছে।রিয়াজুল জান্নাহ'তে প্রবেশ করলেই দেখা মিলবে বেশ কয়েকটি স্তম্ভের। মহানবী (সা.)-এর সময়কালে এ সমস্ত স্তম্ভগুলো ছিল মূলত খেজুর গাছের খুঁটি।এসব স্তম্ভগুলো ঐতিহাসিক ইসলামিক স্মৃতি বহন করে বলেই এদেরকে রহমতের স্তম্ভ বলা হয়ে থাকে।উসমানি সুলতান সেলিম এবং উসলামি সুলতান আবদুল মাজিদের মত মুসলিম শাসকরা এসব স্তভ বা খুঁটিগুলোর সংস্কার ও পুনঃনির্মাণের কাজ করে গেছেন।তবে সর্বশেষ ১৯৯৪ সালে, সৌদি সরকার সবথেকে ভালো মানের পাথর দ্বারা স্তম্ভগুলো মুড়িয়ে দিয়েছেন।এসব স্তম্ভগুলোর মধ্যে উসতুওয়ানাতুল-উফুদ বা প্রতিনিধি স্তম্ভটি এমন একটি স্থান যেখানে বসে বিশ্বের বিভিন্ন প্রতিনিধি দল বিশ্বনবীর সঙ্গে আলাপ আলোচনা করতেন।নবীজির ইসলামের দাওয়াত এসব প্রতিনিধিরাই তাদের গোত্রের মাঝে ছড়িয়ে দিতেন। আর এভাবেই সেসময়ে পুরো বিশ্বজুড়ে মুসলিমদের সংখ্যা বাড়তে থাকে।এসব প্রতিনিধিদল ছাড়াও অনেক বড় বড় সাহাবায়ে কিরামরাও এই প্রতিনিধি স্তম্ভে বসে একসময়ে আলোচনা করতেন।এরপরে আরেকটি উল্লেখযোগ্য স্তভ হচ্ছে উসতুওয়ানাতুস-সারির। এই স্থানেই রাসুলুল্লাহ (সা.)-এর জন্য খেজুরপাতার মাদুর ও বালিশ রেখে বিশ্রামের ব্যবস্থা করা হতো। পাশাপাশি এই স্থানে নবীজি ইতিকাফ'ও করতেন।উসতুওয়ানাতুস-সারির ও উসতুওয়ানাতুল-উফুদের মতো আরো তিনটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে, আয়েশা স্তম্ভ, সুবাস স্তম্ভ, এবং তওবা স্তম্ভ।রিয়াজুল জান্নাহ'র কথা উল্লেখ আছে, নুরুদ্দিন সামহুদির লেখা অফা আল অফার দ্বিতীয় খণ্ডেও।সেখানে রূপক অর্থে বলা হয়েছিল, এই স্থানে ইবাদত করলে তা পৌঁছাবে বেহেশতের বাগানে।তাই, হজ কিংবা ওমরা পালনে আসা অনেক মুসল্লিরাই রিয়াজুল জান্নাহ'তে নামাজ আদায়ের তীব্র আকাঙ্ক্ষা রাখেন।কিন্তু সেসময়ে প্রচন্ড ভীড়ের কারণে অনেকেই এই ইচ্ছা পূরণে ব্যর্থ হন। যদিও হজ বা ওমরা পালনের ক্ষেত্রে রিয়াজুল জান্নাহ'তে নামাজ আদায় করা বাধ্যতামূলক নয়।দুনিয়ার বেহেশতের বাগানে বসে ইবাদতের মাধ্যমে আল্লাহ'র কাছে কিছু চাওয়াটা সম্পূর্ণটাই নির্ভর করে মুমিনদের ভাগ্যের উপরে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad