Ad

বাংলাদেশের যে মসজিদে আছে মহানবী (সা:) এর পায়ের ছাপ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
53ac6fad-b75b-4ba3-beb8-ff3161bfdbd8-1680775657
Durbin News

চট্টগ্রামের "কদম মোবারক শাহী জামে মসজিদে,পাশাপাশি রাখা আছে দুটো পায়ের ছাপ। যার একটির পাশে বাংলায় লেখা রয়েছে: ‘সরওয়ারে কায়েনাত হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহু আলাহি ওয়া সাল্লাম–এর কদম মোবারক’।অপরটির পাশেও একই ভাবে লেখা রয়েছে : ‘হজরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী (রা.) এর কদম মোবারক’। কদমের ছাপদ্বয় মুঘল আমল থেকেই এখানে এভাবে সংরক্ষিত আছে।বারো আউলিয়ার পুণ্যভূমি খ্যাত অঞ্চল চট্টগ্রাম। প্রাচীন কাল থেকেই অসংখ্য মুসলিম স্থাপনা গড়ে উঠেছে সেখানে। তারই এক অনন্য দৃষ্টান্ত "কদম মোবারক শাহী জামে মসজিদ’।মগ এবং পর্তুগজিদের হাত থেকে চট্টগ্রামকে মুক্ত করেছিলেন মোঘল শাসকরা। সেই সময়ে বিজয়ের নিদর্শন স্বরুপ তারা গড়ে তুলেছিল অসংখ্য মসজিদ। হযরত মুহম্মদ (সা.) এর পায়ের ছাপ থাকা এই উপাসনালয়টি নির্মানে ভূমিকা রেখেছিলেন, মুহাম্মদ ইয়াসিন নামে স্থানীয় এক ফৌজদার। তার উদ্যোগে ১৭১৯ থেকে ১৭২৩ সাল পর্যন্ত, দীর্ঘ চার বছরে মসজিদের নির্মাণ কাজ সমাপ্ত হয়।সেই সময়ে ৫ সারিতে দাড়িয়ে মাত্র ১০০ জন মুসল্লি, একসঙ্গে নামাজ আদায় করতে পারতেন। কিন্তু ঐতিহাসিক এবং পবিত্রতার গুরুত্ব বিবেচনায় নিয়ে মসজিদ সম্প্রসারন করা হয়েছে। বর্তমানে এখানে একসাথে ১ হাজার জন সালাত আদায় করতে পারে।মোট ৩টি কক্ষ নিয়ে স্থাপনাটি গড়ে উঠেছিল। মূল কক্ষ ছাড়াও, উত্তর ও দক্ষিন দিকে আছে একটি করে পার্শ্বকক্ষ। এর মধ্যে উত্তর দিকের রুমটি সবচেয়ে বেশি আলোচিত। কারন এখানেই রয়েছে পবিত্র দুটি পায়ের ছাপ।প্রথম পাথরটিতে আছে পুরো পৃথিবীকে দ্বীনের পথ দেখানো, এবং ইসলাম ধর্মাবলম্বীদের কাছে প্রানপ্রিয় নবী, হযরত মোহাম্মদ (সা.) এর পায়ের ছাপবিশিষ্ট কদম মোবারক।পাশে থাকা পাথরে আরেকটি পায়ের ছাপ আছে, যেটি বড়পীর হযরত আবদুল কাদের জিলানী (রা.) এর বলে জনশ্রুতি রয়েছে।প্রতিষ্ঠিত কোন সত্যতা না থাকলেও সবাই বিশ্বাস করেন, মসজিদের নির্মাতা ও অর্থ যোগানদাতা নবাব ইয়াছিন খান, ছাপ মোবারকদ্বয় সুদূর আরব দেশ থেকে সংগ্রহ করেছিলেন।দু'টি পায়ের ছাপই সবসময় পানিতে ভেজানো থাকে। দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা অনেকেই রোগ মুক্তি এবং মনোবাসনা পূরনের উদ্দেশ্যে, ভক্তি সহকারে এই পানি পান করে থাকেন।এছাড়াও মহানবী(সাঃ) এর স্মৃতি সম্বলিত মসজিদে, নামাজ আদায়ের জন্য ভিড় করেন অসংখ্য মুসল্লি। এমনকি আজমির, কাশ্মীর সহ পাকিস্থান থেকেও দর্শনার্থী আসেন এখানে।চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র, চেরাগীর পাহাড় এলাকায় থাকা দৃষ্টিনন্দন এই মসজিদ যে কারো নজর কাড়ে। মুঘল সম্রাট মুহম্মদ শাহ এর শাসনামলে নির্মিত হওয়ায়, এতে মুঘল স্থাপত্যশৈলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উপাসনালয়টির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৩ মিটার এবং ৭.৪২ মিটার। এর সঙ্গে উত্তর ও দক্ষিন দিকে থাকা, বাড়তি পার্শ্বকক্ষ দুটি নিয়ে দৈর্ঘ্য ২৩.১৬ মিটার। স্থাপনাটির সামনে আছে সুপরিসর খোলা মাঠ।লম্বাকৃতির মসজিদের ছাদে আছে তিনটি গম্বুজ। চারকোণে রয়েছে তিন-স্তর বিশিষ্ট অষ্টভুজী মিনার। এছাড়াও সামনের দিকে বড় দরজার উপর, আরো দুটি সরু মিনার বানানো হয়েছে।সব মিলিয়ে এতে মোট ৫টি দরজা আছে। তিনটি দরজা সম্মুখভাগের দেওয়ালে, ও একটি করে দরজা পার্শ্বকক্ষের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। তবে পার্শ্বকক্ষগুলিরও নিজস্ব প্রবেশপথ এবং জানালা রয়েছে।পশ্চিম দেওয়ালের মাঝখানে বানানো হয়েছে একটি কেন্দ্রীয় মিহরাব। যার আশেপাশে সজ্জিত আছে মোঘল স্থাপত্যের আরবি ক্যালিওগ্রাফি, লতাগুল্মের নকশা, মোজাইক নকশা ও জ্যামিতিক চিত্র।বর্তমানে সম্পূর্ণ কদম রসুল কমপ্লেক্সটিকে ঘিরে গড়ে উঠেছে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও আধুনিক অবকাঠামো। পাশেই রয়েছে একই নামের স্কুল এবং ইসলামাবাদী স্মৃতি মিলনায়তন।সময়ের সাথে তাল মেলাতে গিয়ে, সংস্কার ও সমপ্রসারনের ফলে মসজিদে এখন আধুনিকতার ছোয়া লেগেছে। তবে মূল অবকাঠামোতে মোঘল স্থাপত্যের অনুপম সৌন্দর্য্যের কোনো পরিবর্তন ঘটেনি।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad