

রাজধানীর দক্ষিণ কমলাপুরে অবস্থিত দেওয়ানবাগ শরীফের কেন্দ্রীয় দরবার শরীফ বাবে মদীনায় যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে বিশ্ব আশেকে রাসুল (সা.) সম্মেলন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূফী সম্রাট হযরত সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী (রহ.)-এর ৭৬তম শুভ জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই মহতী সম্মেলনের আয়োজন করা হয়।সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও বিশ্বের নানা দেশ থেকে আসা আশেকে রাসুল প্রতিনিধিবৃন্দ, ভক্ত ও মুক্তিকামী মানুষ অংশগ্রহণ করেন। এতে বক্তব্য প্রদান করেন দেশের প্রখ্যাত আলেম-ওলামা, গবেষক ও খ্যাতিমান ইসলামি চিন্তাবিদগণ। বক্তারা তাদের আলোচনায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা প্রদর্শন এবং তার সুমহান আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।সম্মেলনের আহ্বায়ক ইমাম ড. ফজল-এ-খোদা এবং ইমাম ড. মঞ্জুর-এ-খোদা তাদের বক্তব্যে বলেন, আশেকে রাসুল হওয়া কেবল নিছক আবেগের নাম নয়, বরং রাসুলুল্লাহ (সা.)-এর সুমহান আদর্শকে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তব রূপদান করাই প্রকৃত আশেকে রাসুলের কাজ।তারা আরও উল্লেখ করেন: বর্তমান বিশ্বের অশান্তি ও বিশৃঙ্খলা দূর করতে নবীজির প্রেম হৃদয়ে ধারণ করা অপরিহার্য। রাসুলুল্লাহ (সা.) প্রদর্শিত শান্তি, ন্যায়বিচার ও ভ্রাতৃত্বের শিক্ষাই মানবতার মুক্তির একমাত্র পথ। নবীপ্রেমকে কেবল হৃদয়ে সীমাবদ্ধ না রেখে কর্মে রূপান্তরের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ নিশ্চিত করতে হবে।দিনব্যাপী এই সম্মেলনে ছিল পবিত্র কোরআন তিলাওয়াত, নাতে রাসুল (সা.) পরিবেশন ও বিশেষ আলোচনা সভা। অনুষ্ঠান শেষে বিশ্ববাসীর শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পাশাপাশি সূফী সম্রাট দেওয়ানবাগী (রহ.)-এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।বক্তারা সমবেত ভক্তদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হিংসা-বিদ্বেষ ভুলে নবীজির দেখানো অহিংস ও শান্তিময় পথে চলাই হোক এই সম্মেলনের মূল অঙ্গীকার।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।