Ad

‘রমজান’ আত্মশুদ্ধির মাস

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
ramadan durbin
Durbin News

নূরে আলম সায়মন

ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম হচ্ছে মাহে রমজানের রোজা পালন করা। আত্মশুদ্ধি ও মহান আল্লাহ তায়ালার নৈকট্য অর্জনের বার্তা নিয়ে মাহে রমজান আমাদের মাঝে উপস্থিত। এটি এমন এক মাস, যাতে প্রত্যেক মুসলিম নিজেকে পরিশুদ্ধ করার সুযোগ লাভ করে। মাগফেরাত, রহমত ও নাজাতের বার্তা নিয়ে আসে মাহে রমজান। বিশ্ব মুসলিমকে শিক্ষা দেয় সংযত ও সুন্দর জীবনযাপন করার।

পবিত্র মাহে রমজানের ৯ তম দিনের রোজা অতিবাহিত করছি আমরা। নিজেকে পরিবর্তন এবং পাপ মূর্ছনার অন্যতম মাস হল রমজান। রমজানের পবিত্র দিনগুলোতে আমরা যদি একান্তই আল্লাহর জন্য রোজা রাখি এবং নিজেদের দোষ-ক্রটির ক্ষমা চাই, তাহলে তিনি আমাদের ক্ষমা করবেন, শুধু ক্ষমাই নয় বরং পূর্বের সকল পাপও ক্ষমা করে আমাদের সদ্য জন্মপ্রাপ্ত শিশুদের মতো নিষ্পাপ বানিয়ে দিবেন বলে তিনি পবিত্র কোরআন মাজিদে আশ্বাস দিয়েছেন।

এক হাদিসে পাওয়া যায়, হজরত আবু সাঈদ খুদার (রা.) বর্ণনা মতে হুজুর (সা.) বলেছেন, ‘যখন কেউ রমজানের প্রথম দিন রোজা রাখে তখন তার পূর্বেকার সকল গুনাহ ক্ষমা করে দেয়া হয়। এমনিভাবে রমজান মাসের সমস্ত দিন চলতে থাকে এবং প্রতি দিন তার জন্য সত্তর হাজার ফেরেশতা সকালের নামাজ থেকে শুরু করে তাদের পর্দার অন্তরালে যাওয়ার আগ পর্যন্ত তার ক্ষমার জন্য দোয়া করতে থাকে’ (কানযুল উম্মাল, কিতাবুস সওম)।

অন্য হাদিসে পাওয়া যায়, একবার মহানবী (সা.) বলেন, ‘ফেরেশতা রোজাদারের জন্য দিন-রাত এস্তেগফার করতে থাকে’।

এছাড়াও মহানবী হযরত মুহাম্মদ (সা.) সিয়াম পালনের বিষয়ে বলেন, ‘যে ব্যক্তি রমজান মাস পাবে সে যেন ইমানের সহিত নেক নিয়তে এবং এখলাসের সাথে ইবাদত করে। যদি সে আল্লাহকে রাজি খুশি করার উদ্দ্যেশে রোজা রাখে তাহলে সে নিজ গুনাহ থেকে এভাবে পবিত্র হয়ে যায় যেভাবে সেদিন সে তার মাতৃগর্ভ থেকে সে জন্ম লাভ করেছিল’ (সুনানে নিসাঈ, কিতাবুস সওম)।

হজরত আবু আমামা বর্ণনা করেন, আমি রসুলুল্লাহ (সা.)-এর কাছে আরয করলাম যে, ‘হে আল্লাহর রসূল ! আমাকে এমন একটি আমল সম্পর্কে বলুন যাতে আমি জান্নাত কামিয়াব করতে পারি। তখন হুজুর (সা.) বললেন, আবশ্যকীয় কর্ম হিসেবে রোজা রাখো। কেননা এটি সেই আমল যার কোন উপমা বা পরিবর্তন নেই’ (নিসাঈ, কিতাবুস সওম)।

আরেক এক হাদিসে পাওয়া যায়, হজরত আবু সাঈদ খুদরী (রা.) বলেন, বিশ্বনবী বলেন ‘যে বান্দা আল্লাহর পথে এক দিন রোজা রাখে আল্লাহতায়ালা তার চেহারা থেকে আগুনকে দূরে সরিয়ে দেন’ (সহি মুসলিম)।

রাসুলে পাক (সা.) আরও ইরশাদ করেছেন, রোজা মানুষের জন্য জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে যতক্ষণ পর্যন্ত তা নিয়ম অনুযায়ী পালন করা হয়। (ইবনে মাজাহ, নাসাঈ)।

রোজাদারের খুশির বিষয় দুটি- যখন সে ইফতার করে তখন একবার খুশির কারণ হয়। আর একবার যখন সে তার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে রোজার বিনিময় লাভ করবে তখন খুশির কারণ হবে। (বুখারি শরিফ )।

তিরমিযি শরিফে বর্ণিত আছে, আল্লাহ তায়ালা এ মাসে বহু রোজাদার ব্যক্তিকে দোজখ থেকে মুক্তি দিয়ে থাকেন।

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলে পাক (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে শরিয়তের কোনো কারণ ছাড়া রমজানের একটি রোজাও ভাঙে, সে রমজানের বাইরে সারাজীবন রোজা রাখলেও এর বদলা হবে না। (তিরমিযি, আবু দাউদ)।

মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে মাহে রমজানের প্রকৃত শিক্ষা অর্জন করে আত্মার পরিশুদ্ধির মাধ্যমে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad