খেলাধুলা


মিরাজের সঙ্গে ছবি শেয়ার করলেন জাকির নায়েক, ক্যাপশনে ভুল পরিচয় নিয়ে আলোচনা


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:২৭ মার্চ ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার

মিরাজের সঙ্গে ছবি শেয়ার করলেন জাকির নায়েক, ক্যাপশনে ভুল পরিচয় নিয়ে আলোচনা

ছবি: সংগৃহীত


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ–এর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন আলোচিত ইসলামি বক্তা ড. জাকির নায়েক। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।

 

ছবিতে দুজনকেই হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায় এবং তাদের মাথায় টুপি ছিল, যা মুহূর্তটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। তবে ছবিটি কোথায় তোলা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

 

জানা গেছে, পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর মিরাজ ওমরাহ পালনে সৌদি আরবে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, সেই সময়ই তাদের সাক্ষাৎ হয়ে থাকতে পারে।

 

ছবিটি শেয়ার করে ড. জাকির নায়েক ক্যাপশনে একজন মুসলিম ক্রীড়াবিদের সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ করেন। তবে প্রথমে তিনি মিরাজকে ভুল করে নাজমুল হোসেন শান্ত হিসেবে উল্লেখ করেন, যা পরে সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দেয়।

 

উল্লেখ্য, মেহেদী হাসান মিরাজ বর্তমানে ওয়ানডে দলের অধিনায়ক, অন্যদিকে নাজমুল হোসেন শান্ত টেস্ট দলের নেতৃত্বে রয়েছেন।

 

প্রসঙ্গত, ভারতের নাগরিক ড. জাকির নায়েক ২০১৬ সালে বিভিন্ন অভিযোগের পর মালয়েশিয়ায় অবস্থান করছেন এবং সেখান থেকেই তার কার্যক্রম পরিচালনা করছেন।


সম্পর্কিত

মিরাজজাকির নায়েকখেলাধুলা

জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

বিশ্বকাপে মেসিকে হত্যার হুমকি, ফাঁস হওয়া পুলিশ নথিতে নিরাপত্তাঝুঁকির ভয়াবহ চিত্র

ফিফা বিশ্বকাপের মাঠে লড়াই ছিল ফুটবল নিয়ে। তবে মাঠের বাইরে খেলোয়াড়, রেফারি, কর্মকর্তা ও দর্শকদের নিরাপত্তা নিয়েও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল আয়োজক ও আইনশৃঙ্খলা বাহিনীকে। ফাঁস হওয়া যুক্তরাষ্ট্রের পুলিশের একটি নিরাপত্তা নথিতে উঠে এসেছে, বিশ্বকাপ চলাকালে লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদোসহ একাধিক তারকা খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাকে লক্ষ্য করে বোমা হামলা, হত্যার হুমকি এবং স্টেডিয়ামে অস্ত্র নিয়ে প্রবেশের পরিকল্পনার মতো একাধিক ঘটনার তথ্য।

হিব্রু ভাষায় এক শব্দ লিখেই আলোচনায় রোনালদোর হবু স্ত্রী জর্জিনা

ক্রিস্টিয়ানো রোনালদোর হবু স্ত্রী জর্জিনা রদ্রিগেজ আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে। এবারের কারণ, হিব্রু ভাষায় লেখা মাত্র একটি শব্দ। ছুটি কাটানোর একটি ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন ‘সুস্থ’। আর সেই এক শব্দই মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়, শুরু হয় তুমুল আলোচনা ও বিতর্ক।

অস্ট্রেলিয়া সিরিজের আগে অনুশীলনে ফিরলেন তাসকিন, প্রস্তুতিতে বাংলাদেশ

দুটি ব্যাট হাতে হাসিমুখে অনুশীলনে যোগ দিলেন তাসকিন আহমেদ। তবে ব্যাট নয়, মূল মনোযোগ ছিল তাঁর বোলিং অনুশীলনেই। দীর্ঘদিনের চোটের ধাক্কা কাটিয়ে অস্ট্রেলিয়া সফরে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে বাংলাদেশ দলের এই পেসারকে।

বিশ্বকাপ শেষে এমএলএসে ফিরলেন মেস

২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার ১৩ দিন পর আবারও মাঠে ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির হয়ে কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। বিশ্বকাপের ব্যস্ততা ও সংক্ষিপ্ত বিশ্রাম শেষে মেসির প্রত্যাবর্তন ঘিরে ছিল ভক্তদের ব্যাপক উচ্ছ্বাস।