

বিশ্বের অন্যতম বড় স্টার্টআপ বিনিয়োগ প্রতিযোগিতা ‘স্টার্টআপ ওয়ার্ল্ডকাপ ২০২৬’-এর বাংলাদেশ পর্বের নিবন্ধন শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান পেগাসাস টেক ভেঞ্চারস আয়োজিত এ প্রতিযোগিতা বিশ্বের ১০০টিরও বেশি দেশে অনুষ্ঠিত হচ্ছে। বৈশ্বিক চূড়ান্ত পর্বের বিজয়ী স্টার্টআপ পাবে ১০ লাখ মার্কিন ডলার বা প্রায় ১২ কোটি টাকার বিনিয়োগ পুরস্কার।
বাংলাদেশে এবারের আঞ্চলিক পর্ব আয়োজন করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্ভাবন ও উদ্যোক্তা বিভাগ। আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘স্টার্টআপ ওয়ার্ল্ডকাপ বাংলাদেশ ২০২৬ রিজিওনাল গ্র্যান্ড ফাইনাল’। বাংলাদেশ পর্বের বিজয়ী আগামী ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত মূল প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করবে।
প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা, করপোরেট পেশাজীবী ও স্টার্টআপ প্রতিষ্ঠাতারা। প্রাথমিক ধারণা থেকে সিরিজ-এ পর্যায়ে থাকা এবং পাঁচ বছরের কম বয়সী স্টার্টআপ আবেদন করতে পারবে। সর্বোচ্চ তিন সদস্যের দল নিয়ে অংশ নেওয়া যাবে।
বাংলাদেশ পর্বের বিজয়ী পাবে ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ। পাশাপাশি বাংলাদেশের শীর্ষ ১০ স্টার্টআপ সান ফ্রান্সিসকোতে মূল প্রতিযোগিতার নেটওয়ার্কিং অধিবেশনে অংশ নেওয়ার সুযোগ পাবে। সেখানে আন্তর্জাতিক বিনিয়োগকারী, ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান ও প্রযুক্তি উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগের সুযোগ থাকবে।
আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতির জন্য আয়োজকদের পক্ষ থেকে দুটি প্রশিক্ষণ সেশনও অনুষ্ঠিত হবে। এতে ব্যবসায়িক উপস্থাপনা, বিনিয়োগকারীদের সামনে পিচিং এবং বৈশ্বিক প্রতিযোগিতার প্রস্তুতি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
আয়োজকরা জানান, গত বছর বাংলাদেশ পর্বের বিজয়ী ‘রোবো টেকনোলজিস’ সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত বৈশ্বিক চূড়ান্ত পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিল। এবার আরও বড় পরিসরে প্রতিযোগিতাটি আয়োজনের লক্ষ্য নেওয়া হয়েছে।
আগ্রহী স্টার্টআপগুলো আগামী ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত নিবন্ধন করতে পারবে। বিস্তারিত তথ্য ও নিবন্ধনের জন্য স্টার্টআপ ওয়ার্ল্ডকাপ বাংলাদেশের ওয়েবসাইট ভিজিট করা যাবে।
কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক পদে জহিরুল হক বাবু এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক রূপসী বাংলার প্রতিনিধি মো. জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।
নারীদের এগিয়ে যাওয়ার পথে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগের সম্মানিত লেকচারার ও কোঅর্ডিনেটর আব্দুর রহমান রাহাদ। নির্ধারিত ক্লাস টেস্ট চলাকালে এক ছাত্রীর শিশুকে নিজের কোলে সামলে রেখে তাকে সহপাঠীদের সঙ্গে একই সময়ে নিশ্চিন্তে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছেন তিনি।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।


ফেনীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারিক আদালতের সেই বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবুকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। বহিষ্কারের পর সোমবার ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাইকিং করে বিষয়টি জানানো হয়।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।