

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নৌ-দুর্ঘটনার পর এবার মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চ এমভি জাহিদ-৩ এর ধাক্কায় সিমেন্টবোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন দুজন।
শনিবার সকালে মুন্সিগঞ্জ সদর উপজেলায় সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ক্রাউন সিমেন্ট কারখানা থেকে সাড়ে ৭ হাজার বস্তা সিমেন্ট নিয়ে পাবনার উদ্দেশ্যে রওনা হয়েছিল বাল্কহেডটি। মুন্সিগঞ্জে এমভি জাহিদ-৩ নামে একটি লঞ্চ বাল্কহেডকে ধাক্কা দেয়।
তারা জানান, বাল্কহেডটি ডুবে গেলে তাতে থাকা ৫ জনের মধ্যে মাস্টার সুফিয়ান, লস্কর জুয়েল রানা এবং বিল্লাল সাঁতরে একটি ট্রলারে উঠে যায়। তবে নিখোঁজ হন- সুকানি শরিফুল ইসলাম (২৮) ও লস্কর নুর ইসলাম (৪০)। তারা দুজনই মানিকগঞ্জ জেলার বাসিন্দা।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু ইউসুফ বলেন, বাল্কহেডটি উদ্ধারে আমরা অভিযান চালাচ্ছি। নিখোঁজদেরও উদ্ধারের চেষ্টা চলছে।
মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। তবে যাত্রীবাহী লঞ্চটি দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ায় এখন পর্যন্ত সেটিকে আটক করা যায় নি।।
এর আগে গত ২০ মার্চ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহী জাহাজ রূপসী-৯ এর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ এম এল আশরাফ উদ্দিন-২ ডুবে যায়। এ ঘটনায় ১০ জনের বেশি মানুষ প্রাণ হারান।
কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক পদে জহিরুল হক বাবু এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক রূপসী বাংলার প্রতিনিধি মো. জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।
নারীদের এগিয়ে যাওয়ার পথে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগের সম্মানিত লেকচারার ও কোঅর্ডিনেটর আব্দুর রহমান রাহাদ। নির্ধারিত ক্লাস টেস্ট চলাকালে এক ছাত্রীর শিশুকে নিজের কোলে সামলে রেখে তাকে সহপাঠীদের সঙ্গে একই সময়ে নিশ্চিন্তে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছেন তিনি।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
ফেনীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারিক আদালতের সেই বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবুকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। বহিষ্কারের পর সোমবার ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাইকিং করে বিষয়টি জানানো হয়।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।