

রাজধানীর ওয়ারীতে কথিত জাল টাকা উদ্ধারের একটি অভিযানের আড়ালে প্রায় পৌনে চার কোটি টাকা আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একাধিক সদস্যের বিরুদ্ধে। অভিযানে জাল টাকা উদ্ধারের দাবি করা হলেও পুনঃতদন্তে উঠে এসেছে—বাসা থেকে উদ্ধার হওয়া বিপুল অঙ্কের আসল টাকা সরিয়ে রেখে পরিকল্পিতভাবে জাল টাকার নাটক সাজানো হয়েছিল।
তারেক সেকান্দার।
পুলিশ সূত্রে জানা যায়, ৭ নভেম্বর কক্সবাজারের উখিয়ার বাসিন্দা পুলিশের সোর্স দিদারুল আলম ঢাকায় একটি বাসায় বিপুল পরিমাণ টাকা থাকার তথ্য দেন। বিষয়টি একাধিক পুলিশ সদস্যের মাধ্যমে ডিবি তেজগাঁও বিভাগের কাছে পৌঁছায়। পরদিন ৮ নভেম্বর রাতেই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে অভিযোগ রয়েছে, বিপুল টাকার তথ্য পাওয়ার পরই তা আত্মসাতের পরিকল্পনা করা হয়।
সোর্স দিদারুলের জবানবন্দি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে ডিবির একটি দল ওয়ারীর ৭ম তলার একটি ফ্ল্যাটে প্রবেশ করে। সেখানে দুই যুবককে আটক করা হয়।
তল্লাশির একপর্যায়ে একটি স্টিল ক্যাবিনেটের সাতটি ড্রয়ারে বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া যায়—সবই ৫০০ ও ১০০০ টাকার নোটের বান্ডিল। অভিযোগ অনুযায়ী, ওই সময় রুমের লাইট বন্ধ করে কয়েকটি ব্যাগে আসল টাকাগুলো ভরে নিচে পাঠানো হয়।
পরবর্তীতে পূর্বপ্রস্তুত জাল টাকা এনে একই স্থানে রাখা হয় এবং স্থানীয় কয়েকজনকে ডেকে এনে সাক্ষীর উপস্থিতিতে ‘জাল টাকা উদ্ধার’ দেখানো হয়। এরপর ৫-৬ লাখ জাল টাকা ও প্রায় ২০ লাখ নগদ টাকা উদ্ধারের দাবি করে মামলা দায়ের করা হয়।
৯ নভেম্বর ওয়ারী থানায় দায়ের করা মামলায় দুই ব্যক্তিকে জাল টাকা রাখার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়। মামলার এজাহারে প্রায় ১৯ লাখ ৭০ হাজার টাকা এবং বিপুল জাল নোট উদ্ধারের কথা উল্লেখ করা হয়।
কিন্তু পরে তদন্তে দেখা যায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে একাধিক ব্যক্তি ভারী ব্যাগ নিয়ে ভবন থেকে বের হয়ে যাচ্ছেন। অভিযানে থাকা কর্মকর্তাদের মোবাইল ফোনের কল ডিটেইল রেকর্ড (সিডিআর) ও টাওয়ার লোকেশনও অভিযানের বর্ণনার সঙ্গে মিলছে না। অধিকাংশ সদস্যের ফোন অভিযানের সময় বন্ধ বা লোকেশনবিহীন ছিল।
ওই বাসা থেকে উদ্ধার হওয়া টাকার মালিক হিসেবে নিজেকে পরিচয় দেন চট্টগ্রামের ব্যবসায়ী মো. ফখরুদ্দীন। তিনি দাবি করেন, বাসায় ৩ কোটি ৭৫ লাখ ২৩ হাজার টাকা ছিল। তিনি বলেন, আমি স্বর্ণ ব্যবসার সঙ্গে জড়িত। বাসায় থাকা টাকাগুলো বৈধ ব্যবসার অর্থ। ডিবি আমার কর্মচারীদের জাল টাকার মামলায় ফাঁসিয়ে সব টাকা নিয়ে গেছে।
তিনি আরও জানান, দেশে ফিরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলেও টাকা ফেরত পাননি। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ দিলে পুনঃতদন্ত শুরু হয়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানের পর সোর্সদের মধ্যে কয়েকজনকে বিপুল পরিমাণ নগদ অর্থ দেওয়া হয়। তাদের মোবাইল বন্ধ করে আত্মগোপনে যেতে চাপ দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। এমনকি সোর্সের পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে ঢাকায় এনে জোরপূর্বক অভিযোগে স্বাক্ষর করানোর ঘটনাও তদন্তে উঠে এসেছে।
ঘটনার ৬-৭ দিনের মধ্যে ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযানের অসঙ্গতি ধরা পড়ে। পরে মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয় এবং আটক দুই ব্যক্তিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে তারা জাল টাকার অভিযোগ অস্বীকার করেন।
শফিকুল ইসলামমুন্সি শাহাবুদ্দীনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর কাছে হস্তান্তরের কথাও বিবেচনা করা হচ্ছে।
তারেক সেকান্দারবলেন, ইন্টারনাল তদন্ত চলছে। তদন্ত কমিটিই বর্তমান অবস্থা বলতে পারবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এই ঘটনায়। পুনঃতদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না, তা এখন দেখার বিষয়।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।