বাংলাদেশ


নেত্রকোনাকে দেশের সম্ভাবনার অফুরন্ত জেলা হিসেবে পরিচয়ে গড়ে তোলা হবে জেলা প্রশাসক -খন্দকার মুশফিকুর রহমান


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:২৫ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার

নেত্রকোনাকে দেশের সম্ভাবনার অফুরন্ত জেলা হিসেবে পরিচয়ে গড়ে তোলা হবে জেলা প্রশাসক -খন্দকার মুশফিকুর রহমান

নেত্রকোনাকে দেশের সম্ভাবনার অফুরন্ত জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলার নবাগত জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। দায়িত্ব গ্রহণের পর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

 

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের হলরুমে অনুষ্ঠিত এ সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। সভার শুরুতে সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে জেলা প্রশাসক বলেন, নেত্রকোনার উন্নয়নে তিনি জনবান্ধব, জবাবদিহিমূলক ও স্বচ্ছ প্রশাসন গড়ে তুলতে কাজ করবেন। এ লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

 

তিনি আরও বলেন, হাওর, নদী ও পাহাড়বেষ্টিত এই জেলার রয়েছে অপরিসীম সম্ভাবনা। সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে এসব সম্ভাবনাকে কাজে লাগিয়ে নেত্রকোনাকে একটি সম্ভাবনাময় জেলা হিসেবে জাতীয় পর্যায়ে তুলে ধরা হবে।

 

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার, পৌরসভার প্রশাসক আরিফুর রহমান সর্দার, জেলা প্রেসক্লাবের সম্পাদক এম. কিবরিয়া চৌধুরী হেলিম, সিনিয়র সাংবাদিক শ্যামল্যান্দু পাল, প্রেসক্লাবের সহসভাপতি জাহিদ হাসান, সাবেক সম্পাদক এম. মুখলেছুর রহমান খানসহ জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

খন্দকার মুশফিকুর রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৮তম ব্যাচের সদস্য এবং সরকারের একজন উপসচিব। নেত্রকোনায় যোগদানের আগে তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে রাজবাড়ী জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক, নওগাঁ জেলার মান্দা উপজেলায় ইউএনও এবং মানিকগঞ্জ জেলার দৌলতপুর ও শিবালয় উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি বিভাগীয় ও জেলা পর্যায়ে দুইবার শ্রেষ্ঠ এসিল্যান্ড এবং নওগাঁ জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

 

টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ভেঙুলা গ্রামে জন্ম নেওয়া খন্দকার মুশফিকুর রহমান নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে সরকারি বৃত্তি নিয়ে যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটি থেকে প্রজেক্ট ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

 
 

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

কর্পোরেট একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ পোস্ট-বাজেট সামিট ২০২৬’

জাতীয় বাজেট ২০২৬-২৭-এর কার্যকর বাস্তবায়ন, রাজস্ব খাতের সংস্কার এবং আরও ব্যবসাবান্ধব নীতি-পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কর্পোরেট একাডেমি ফর প্রফেশনাল এক্সেলেন্স (CAPE)-এর উদ্যোগে এবং টয়োটা বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ পোস্ট-বাজেট সামিট ২০২৬, Driven by Toyota Bangladesh’।

ইউএস-বাংলা ও ঢাকা ফ্ল্যাশের বিশ্বকাপ কুইজের বিজয়ীরা পেলেন রিটার্ন বিমান টিকিট

ফুটবল বিশ্বকাপ শেষ হলেও ফুটবলপ্রেমীদের অংশগ্রহণ ও আগ্রহকে উৎসাহিত করতে ইউএস-বাংলা এয়ারলাইনস ও ঢাকা ফ্ল্যাশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতা’র ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে লটারির মাধ্যমে দুই বিজয়ীর নাম ঘোষণা করা হয় এবং তাদের জন্য রিটার্ন বিমান টিকিট প্রদান করা হয়।

বাংলাদেশে ট্যালি প্রাইম ৭.১ উন্মোচন, যুক্ত হলো ইনভয়েস কাস্টমাইজেশনসহ নতুন সুবিধা

ব্যবসা ব্যবস্থাপনা সফটওয়্যার খাতে বিশ্বব্যাপী পরিচিত প্রযুক্তি প্রতিষ্ঠান ট্যালি সলিউশনস বাংলাদেশে তাদের সর্বশেষ সংস্করণ ট্যালি প্রাইম ৭.১ উন্মোচন করেছে। নতুন এই সংস্করণে ইনভয়েস পার্সোনালাইজেশন, ব্যবসায়িক তথ্য সংযোজন এবং নথি ব্যবস্থাপনায় বেশ কয়েকটি নতুন ও উন্নত সুবিধা যুক্ত করা হয়েছে।

গ্রামীণফোনের বিরুদ্ধে গ্রাহকের নামে অন্যত্র জিপিফাই সংযোগ ব্যবহারের অভিযোগ, থানায় জিডি ও ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নিজের নাম ও ঠিকানা ব্যবহার করে অন্য ব্যক্তি বা গোষ্ঠীর কাছে জিপিফাই (GPFi) ইন্টারনেট সংযোগ ও ডিভাইস সরবরাহ করার অভিযোগ উঠেছে মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে। এ ঘটনায় চট্টগ্রাম নগরীর এক গ্রাহক কোতোয়ালী থানায় সাধারণ ডায়রি (জিডি) করার পাশাপাশি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।