

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মার্কেটিং বিভাগে সভাপতি নিয়োগকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বিভাগে সভাপতি হওয়ার মতো একাধিক শিক্ষক থাকা সত্ত্বেও বিভাগীয় বিধিমালা অনুসরণ না করে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস শহীদ মিয়াকে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৯টা থেকে ব্যবসায় প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।
সোমবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে মার্কেটিং বিভাগের নতুন সভাপতি হিসেবে অধ্যাপক ড. আব্দুস শহীদ মিয়াকে নিয়োগ দেওয়া হয়। এর আগে বিভাগের সভাপতির মেয়াদ শেষ হয়। তবে বিভাগে একাধিক যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও তাঁদের মধ্য থেকে কাউকে সভাপতি না করে অনুষদের ডিনকে দায়িত্ব দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। তাঁদের দাবি, বিভাগীয় বিধিমালা অনুযায়ী মার্কেটিং বিভাগের শিক্ষকদের মধ্য থেকেই নতুন সভাপতি নিয়োগ দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের সভাপতি নিয়োগসংক্রান্ত বিধিমালা অনুযায়ী, কোনো বিভাগে সর্বোচ্চ ক্যাটাগরিতে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে সবচেয়ে সিনিয়র শিক্ষককে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ার কথা। পরবর্তী সময়ে রোটেশন পদ্ধতিতে এ নিয়োগ কার্যকর হবে। কোনো বিভাগে সভাপতি হওয়ার যোগ্য শিক্ষক না থাকলে বর্তমানে দায়িত্ব পালনকারী সভাপতিকে পুনরায় মেয়াদ দেওয়ার বিধান রয়েছে। তবে তিনি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য দায়িত্ব পালনে সম্মত না হলে সংশ্লিষ্ট অনুষদের ডিনকে ওই দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
বিধিমালায় ‘সিনিয়র’ বলতে পদবী বা পদমর্যাদায় সিনিয়র শিক্ষককে বোঝানো হয়েছে; বয়স বা চাকরির মেয়াদকে এর ভিত্তি হিসেবে ধরা হয়নি। একই পদমর্যাদায় একাধিক শিক্ষক থাকলে ওই পদে তাঁদের চাকরির মেয়াদ অনুযায়ী সিনিয়রিটি নির্ধারণের কথা বলা হয়েছে। চাকরির মেয়াদও সমান হলে বর্তমান পদে পদোন্নতি বা নিয়োগের সময় নামের ক্রমানুসারে যিনি আগে ছিলেন, তাঁকে সিনিয়র হিসেবে বিবেচনা করার বিধান রয়েছে।
রেজিস্ট্রার দপ্তরের তথ্য অনুযায়ী, মার্কেটিং বিভাগে বর্তমানে পাঁচজন শিক্ষক রয়েছেন এবং তাঁদের সবাই সহকারী অধ্যাপক পদমর্যাদায় কর্মরত। তাঁদের মধ্যে একজন এর আগে বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন। আরেকজন শিক্ষকের সভাপতির মেয়াদ সোমবার (১৭ আগস্ট) শেষ হয়েছে। ফলে বিধিমালা অনুযায়ী বাকি তিনজন শিক্ষক সভাপতি হওয়ার যোগ্য বলে বিবেচিত হওয়ার কথা। এমন পরিস্থিতিতে তাঁদের কাউকে দায়িত্ব না দিয়ে অন্য বিভাগের শিক্ষক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস শহীদ মিয়াকে সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে।
এ সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই বিভাগটির শিক্ষার্থীরা ব্যবসায় প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন। তাঁদের অভিযোগ, অন্য বিভাগের শিক্ষককে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হলে বিভাগের একাডেমিক কার্যক্রমে সমন্বয়হীনতা তৈরি হতে পারে। তাঁরা দ্রুত বিভাগীয় শিক্ষকদের মধ্য থেকে সভাপতি নিয়োগের দাবি জানিয়েছেন।
মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শুভ মিয়া বলেন, ‘আমাদের বিভাগ অল্পসংখ্যক শিক্ষক নিয়েও এতদিন সেশনজট ছাড়াই সুন্দরভাবে পরিচালিত হয়েছে। বিভাগে সভাপতি হওয়ার মতো সিনিয়র শিক্ষক থাকা সত্ত্বেও অনুষদের ডিনকে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক। আমরা এ সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারছি না। অন্য বিভাগ থেকে সভাপতি নিয়োগ দেওয়া হলে বিভাগের একাডেমিক কার্যক্রমে সমস্যা তৈরি হতে পারে। আমরা বিভাগীয় শিক্ষকদের মধ্য থেকেই সভাপতি নিয়োগের দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, ‘নিয়মানুযায়ী বিভাগের পরবর্তী সিনিয়র শিক্ষককেই সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। উপাচার্য যেভাবে দিয়েছেন, আমি সেভাবেই চিঠিতে স্বাক্ষর করেছি।’
নতুন সভাপতি নিয়োগের বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
ভৌগোলিক নৈকট্যকে কাজে লাগিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, দুই দেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করে স্বাভাবিক বাণিজ্য পরিবেশ ফিরিয়ে আনা, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং বেসরকারি খাতকে সম্পৃক্ত করে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তোলা প্রয়োজন।
সরকারবিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ১৮ জুলাই নরসিংদী কারাগার ভেঙে পালিয়ে যাওয়া ১৬৬ বন্দির নথিই নেই কারা অধিদপ্তরের কাছে। একই ঘটনায় পালিয়ে যাওয়া নয় জঙ্গির মধ্যে তিনজন এখনো গ্রেপ্তার হয়নি।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে জাতীয় সংসদ ভবনের স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে কালেমা তাইয়্যেবা স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।
দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে তিনি দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সফর শেষে ১৯ আগস্ট রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।