
নাঈম হাসান রিদয়
ছাত্র, জার্নালিজম মিডিয়া এ্যান্ড কমিউনিকেশন
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
বিবেক তোমার অপেক্ষায়,বিবেক তোমার প্রতীক্ষায়।
বিবেক তুমি কি! সাদা নীল মেঘ হয়ে আকাশে বাস করো!
সূর্যের তীব্র আলোর মধ্যে কি তোমার বাস!
বিবেক তুমি কি মহাসমুদ্রের স্রোতের ধারা!
বিবেক তুমি কি সুন্দরবনের হিংস্র প্রাণীর মধ্যে বিরাজ করা সেই গর্জন!
নাকি তুমি ধর্ষিতা নারীর বিচার না হওয়ার আইন!
বিবেক তুমি কি ফিতে বাঁধা ফাইলে বন্দি!
নাকি স্বাক্ষর না হওয়া চেক বইয়ের পৃষ্ঠায়!
শ্রমিকের শরীরের ঘাম,তোমার কাছে কি বন্দি বিবেক!
তোমার কাছে কী বন্দি দুর্নীতির,শোষকের আড্ডাখানা!
বিবেক তুমি ক্ষমতার দাপটে আর্তনাদকারীদের চোখের পানি।
বিবেক তুমি এখন ক্ষমতার চেয়ারে বন্দি।
বন্দি তুমি এখন পেনশন না পাওয়া অফিসের বারান্দায়।
বিবেক তুমিতো উন্নয়নের এখন বালাইখানা।
তুমিতো চঞ্চল ঝর্ণা ধারার মতো বয়ে চলা,
কই! দেখি নাই তো ক্লান্ত নীরব কৃষকের ন্যায্য পাওনা পরিশোধ করতে!
সোনালী সকালে বিবেক তুমি মিথ্যার পতাকার তলে আশ্রয় নাও।
যেখানে দুর্নীতির বালাখানা,সেখানেই তোমার কী বাস বিবেক!
বিবেক তোমারও একদিন মৃত্যু হবে,তোমারও নিস্তব্ধ রাত হবে।
তোমারও অগণিত শিক্ষিত সন্তান অসহায় হয়ে পড়বে, তবে তোমাকে দূরে সরিয়ে দিবে।
সেদিন আমি তোমাকে দেখতে পাবো বিবেক।



