
ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে।
শনিবার (১৪ মে) সকাল ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ের কাছাকাছি এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে।
সংঘর্ষের ঘটনা নিয়ন্ত্রণে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষকরা ঘটনাস্থলে রয়েছেন।
ঢাকা কলেজের শৃঙ্খলা কমিটির সদস্য সহকারী অধ্যাপক আলতাফ হোসেন জানান, ঢাকা কলেজের শিক্ষার্থীদের সরিয়ে নেয়া হয়েছে। তবে পরিস্থিতি এখনও উত্তপ্ত।
আইডিয়াল কলেজের শিক্ষকরাও তাদের ছাত্রদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।


